Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটের ব্যবহার শহরের চেয়ে গ্রামে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
ইন্টারনেটের ব্যবহার শহরের চেয়ে গ্রামে অর্ধেক
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাস মহামারীতে পাঠদান, অফিস মিটিং থেকে শুরু করে কেনাকাটা পর্যন্ত অনেক কাজ ইন্টারনেটে স্থানান্তরিত হয়েছে। আর এ কারণে শহর থেকে গ্রাম প্রতিটি মানুষের জীবনে ইন্টারনেট একটি অত্যাবশ্যকীয় উপাদানে পরিণত হয়েছে। এমন প্রয়োজনীয়তা সত্ত্বেও পৃথিবীর অনেক মানুষই এখনো ইন্টারনেট সেবার বাইরে থেকে গেছে। সম্প্রতি শহর ও গ্রামের মানুষদের মধ্যে ইন্টারনেট সংযোগ ও প্রাপ্তির উদ্বেগজনক ব্যবধান প্রকাশিত হয়েছে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিই) একটি নতুন প্রতিবেদনে দেখা গেছে, শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের পরিবারগুলোতে ইন্টারনেটের ব্যবহার অর্ধেক। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

সোমবার প্রকাশিত ‘মিজারিং ডিজিটাল ডেভেলপমেন্ট: ফ্যাক্টস অ্যান্ড ফিগার ২০২০’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে শহরাঞ্চলে প্রায় ৭২ শতাংশ পরিবারে ইন্টারনেট ছিল। এ হার গ্রামাঞ্চলের ৩৮ শতাংশের তুলনায় প্রায় দ্বিগুণ।

আইটিইর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট সংযোগের ব্যবধান বিশেষত স্বল্পোন্নত দেশগুলোতে উচ্চারিত হয়। সেখানে গ্রামীণ জনসংখ্যার ১৭ শতাংশ এমন অঞ্চলে বসবাস করে, যেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। এছাড়া দেশগুলোর গ্রামীণ জনসংখ্যার ১৯ শতাংশ কেবল টুজি নেটওয়ার্কের আওতাভুক্ত।

আইটিইউর মহাসচিব হোলিন ঝাও এক বিবৃতিতে বলেছেন, আমরা নগর ও গ্রামীণ অঞ্চলের মধ্যে পারিবারিক ইন্টারনেট সংযোগের এমন উল্লেখযোগ্য ব্যবধানকে আর কত সময়ে মেনে নিতে পারি। কভিড-১৯ মহামারীর এ সময়ে অনেক মানুষই বাড়ি থেকে কাজ করছেন এবং ছেলে-মেয়েরা ভার্চুয়ালি পড়াশোনা করছেন। এমন সময়ে নতুন চিত্রগুলো আমাদের স্পষ্ট বার্তা দেয়, বিস্তৃত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত করা আমাদের অন্যতম জরুরি ও গুরুত্বপূর্ণ একটি কাজ।

গবেষণাটিতে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশগুলোতে প্রায় এক-চতুর্থাংশ জনসংখ্যা এবং স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশগুলোর প্রায় ১৫ শতাংশ নাগরিক মোবাইল-ব্রডব্যান্ড নেটওয়ার্কের বাইরে রয়েছে। যদিও এটি এখন আর আশ্চর্যের বিষয় নয় যে অঞ্চল ও উন্নয়নের স্তর নির্বিশেষে তরুণ-তরুণীদের মধ্যে ইন্টারনেটের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে।

বিশ্বজুড়ে যেখানে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, সেখানে ইন্টারনেট ব্যবহারের হার ১৫-২৪ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে প্রায় ৭০ শতাংশ। স্বল্পোন্নত দেশগুলোতে ৩৮ শতাংশ তরুণ-তরুণী ইন্টারনেট ব্যবহার করছে। যেখানে তাদেরসহ মোট জনসংখ্যায় ইন্টারনেট ব্যবহারকারীর হার ১৯ শতাংশ।

অন্যদিকে উন্নত দেশগুলোতে শতভাগ তরুণ-তরুণী ইন্টারনেট ব্যবহার করছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামগ্রিকভাবে সর্বাধিক অনুপাতে তরুণ-তরুণী ইন্টারনেট ব্যবহার করছে। সর্বশেষ আইটিইউর ডাটা প্রমাণ করে ২০২০ সালে মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্কগুলোর আওতা বাড়ানোর প্রক্রিয়াগুলো ধীর হয়ে গেছে।

২০১৫ থেকে ২০২০ সালের মধ্যে ফোরজি নেটওয়ার্কে কাভারেজ বিশ্বজুড়ে দ্বিগুণ হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ বিশ্ব জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ ফোরজি নেটওয়ার্কের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। যদিও ২০১৭ সাল থেকে নেটওয়ার্কের বার্ষিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে এবং গত বছরের তুলনায় ২০২০ সালে নেটওয়ার্কের কাভারেজ মাত্র ১ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

আইটিইউ বলছে, অবকাঠামোর বিস্তৃতি ছাড়াও ডিজিটাল লিঙ্গ বৈষম্য, ডিজিটাল দক্ষতা ও সামর্থ্যের অভাবের মতো বিভাজনগুলো একটি ডিজিটাল সমাজে অব্যাহতভাবে চলছে। এগুলো সবচেয়ে বেশি বিশেষত উন্নয়নশীল বিশ্বে, যেখানে অনেকের জন্যই মোবাইল ফোন ও ইন্টারনেট খুব ব্যয়বহুল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
টেলিকম

মোবাইল অপারেটরদের অনিয়ম রোধে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন
প্রযুক্তি সংবাদ

আরিফুর রহমানের ছত্রছায়ায় চোরাই মোবাইলের ‘স্বর্গরাজ্য’ রিয়াজউদ্দিন বাজার ও তমাকুণ্ড লাইন

স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনল
নির্বাচিত

স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনল

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন
প্রযুক্তি সংবাদ

বেসিসের কার্যক্রম পরিচালনায় ১১ সদস্যের সহায়ক কমিটি গঠন

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৫৭ টাকায় অপো এ৫৭ স্মার্টফোন

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার
প্রযুক্তি সংবাদ

বছরে তিনশ কোটি টাকার রাজস্ববঞ্চিত সরকার

Load More

ট্রেন্ডিং টপিক

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?
বিবিধ

বিডিআইএক্স হোস্টিং নাকি সিডিএন—কখন কোনটি বেশি দরকার?

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট
নির্বাচিত

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ ডিসেম্বর ২০২০

ইন্টারনেটের ব্যবহার শহরের চেয়ে গ্রামে অর্ধেক

Techzoom.TV |
TechzoomTV