Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্যার পূর্বাভাস নিয়ে গুগল, এটুআই ও বিডব্লিউডিবি’র যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
বন্যার পূর্বাভাস নিয়ে গুগল, এটুআই ও বিডব্লিউডিবি’র যৌথ উদ্যোগ
Share on FacebookShare on Twitter

বেশ কয়েক বছর ধরে মানুষকে বন্যার পূর্বাভাস সম্পর্কিত তথ্য জানাতে এমন  সিস্টেমের বিকাশের লক্ষ্যে বিভিন্ন দেশের সরকারের সাথে গুগল ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভ কাজ করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশে গুগল ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভ চালু করতে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের অংশীদার হয়েছে গুগল। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ প্রতিবছরই  বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়।   

বর্তমানে বাংলাদেশের ৪ কোটি মানুষ গুগলের কাছ থেকে বন্যার পূর্বাভাস পেয়ে থাকেন, তবে সারা দেশের মানুষ যাতে বন্যার পূর্বাভাস পায় সে লক্ষ্যে কাজ করছে গুগল। এখন পর্যন্ত, সারা দেশের বন্যা কবলিত মানুষের কাছে প্রায় ১০ লাখ নোটিফিকেশন পাঠিয়েছে গুগল।

এ নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, “বাংলাদেশ বন্যাপ্রবণ দেশ।  বহু বছর ধরেই বন্যার কারণে এ দেশের মানুষ ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। চলতি বছর, দেশের এক তৃতীয়াংশেরও বেশি অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে এবং এই প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের পঞ্চাশ লাখের অধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমতাবস্থায়, বন্যা পরিস্থিতিতে মানুষকে আগাম সতর্কতা দেয়ার মাধ্যমে সামগ্রিক ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ফ্লাড ফোরকাস্টিং ইতিবাচক ভূমিকা রেখেছে। বিশেষ করে, বন্যাকালীন সময়ে চ্যালেঞ্জ উত্তরণে বিডব্লিউডিবি-এটুআই-গুগলের যৌথ ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যমুনা-পদ্মা নদী সংলগ্ন ১৪টি জেলায় ইনানডেশন মডেলিং সিস্টেম চালু করেছে। এখন পর্যন্ত আমাদের পার্টনারশিপ  যেভাবে বাংলাদেশের মানুষকে সাহায্য করছে তাতে আমরা অত্যন্ত আনন্দিত। আগামী দিনগুলোতে বন্যার ক্ষয়ক্ষতি থেকে মানুষকে রক্ষা করতে  গুগলের সাথে এ অংশীদারিত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করছি।’

এটুআই প্রোগ্রামের নীতিমালা উপদেষ্টা আনীর চৌধুরী বলেন, “প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে বাংলাদেশের মতো বন্যাপ্রবণ দেশে বন্যার পূর্বাভাসের ক্ষেত্রে এই সিস্টেমটির সম্ভাবনা দেখে আমরা বেশ আশাবাদী। বাংলাদেশ সরকারের ফ্ল্যাগশিপ ডিজিটাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম হিসেবে এটুআই প্রত্যন্ত এলাকায় এই সিস্টেমটি পৌঁছে  দিতে গুগল এবং বিডবিøউডিবি’র সাথে আরো বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা করছে।’

অ্যালার্ট প্রযুক্তির মাধ্যমে গুগল ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তবে, প্রতিষ্ঠানটিকে এখনো অনেক প্রতিকূলতা মোকাবিলা করতে হবে। কোভিড-১৯ মহামারির কারণে গুরুত্বপূর্ণ অবকাঠামোর কাজ বিলম্বিত হয়েছে, ফ্রন্ট লাইনার ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের ওপর চাপ সৃষ্টি হয়েছে এবং ইন-পারসন নেটওয়ার্কে ব্যাহত হয়েছে। এই ইন-পারসন নেটওয়ার্কের মাধ্যমেই অনেক মানুষ বন্যার পূর্বাভাস সংক্রান্ত আগাম নোটিশ পাওয়ার ওপর নির্ভরশীল।

এই সিস্টেমটিগুলোকে শক্তিশালী করতে সামনে আরো কাজ করতে হবে, যাতে করে বিপুল সংখ্যক বিপন্ন মানুষ এর ওপর নির্ভর করতে পারে বন্যা কবলিত অঞ্চলের আরো মানুষের কাছে সেগুলো পৌঁছে যেতে পারে। এই মানুষগুলোকে রক্ষা এবং তাদের জীবন বাঁচাতে প্রযুক্তি এবং ডিজিটাল সরঞ্জামগুলোর বিকাশ, রক্ষণাবেক্ষণ এবং উন্নতিসাধনে গুগল তার অংশীদারদের সাথে কাজ করে যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বইমেলায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার
ছাড় ও অফার

বইমেলায় বিকাশ পেমেন্টে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

সোনার বাংলা প্রতিষ্ঠায় কাজ করাই হবে বঙ্গবন্ধুর প্রতি যথার্থ সম্মান প্রদর্শন

এক চার্জে ই-বাইক চলবে ৬৫ কিলোমিটার
অটোমোবাইল

এক চার্জে ই-বাইক চলবে ৬৫ কিলোমিটার

বিকাশের নতুন যত সেবা
নির্বাচিত

বিকাশে ৫০ টাকা ক্যাশব্যাক পাবেন যেভাবে

যে অ্যাপ ফোনের ক্ষতি করতে পারে
কিভাবে করবেন

যে অ্যাপ ফোনের ক্ষতি করতে পারে

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন
নির্বাচিত

৩ ভাঁজ করা যাবে হুয়াওয়ের এই ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix