Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৪ জানুয়ারি ২০২১
কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে
Share on FacebookShare on Twitter

কেমন হবে বাংলাদেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট, কী কী কাজে ব্যবহার করা যাবে সেটি- সব প্রশ্নের উত্তর মিলবে আগামী এপ্রিলের মধ্যে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) বলছে, কী ধরনের হবে ‘বঙ্গবন্ধু-২’ স্যাটেলাইট, তা এপ্রিলের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। এজন্য নিয়োগ করা হয়েছে পরামর্শক প্রতিষ্ঠান, যারা চলতি মাসেই কাজ শুরু করবে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিবেদনের ভিত্তিতে কী ধরনের স্যাটেলাইট কেনা হবে তা খুব দ্রুত চূড়ান্ত করা হবে।

“২০২৩ সালের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে,” বলেন মন্ত্রী।

বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেছেন, দেশের দ্বিতীয় এ স্যাটেলাইট উৎক্ষেপণে ফ্রান্সের পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস-ওয়াটার হাউজ কুপারসের সঙ্গে চুক্তি হয়েছে।

“পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে সম্প্রতি প্রায় দুই লাখ মার্কিন ডলার মূল্যে এ চুক্তি হয়েছে। প্রতিষ্ঠানটি জানুয়ারিতেই কাজ শুরু করবে।”

আগামী মার্চের মধ্যে প্রতিষ্ঠানটি বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে তাদের পরামর্শ উপস্থাপন করবে জানিয়ে বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, “যোগাযোগের পাশাপাশি আবহাওয়া, সামরিক বা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহারের সুযোগ রেখে স্যাটেলাইট-২ উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানটি জানাবে কি ধরনের স্যাটেলাইট এসব কাজের জন্য সহায়ক হবে। এপ্রিলের মধ্যে এ বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ একটি ‘জিওস্টেশনারি কমিউনিকেশন’ স্যাটেলাইট হওয়ায় কেবল যোগাযোগের কাজে লাগছে।

জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট ছাড়াও কমিউনেকশন, রিমোট সেনসিং, নেভিগেশন, জিওসেনট্রিক অরবিট টাইপ স্যাটেলাইট, পোলার স্যাটেলাইটসহ নানা কাজের জন্য ভিন্ন ভিন্ন স্যাটেলাইট রয়েছে।

বিসিএসসিএল আগেই জানিয়ে আসছিল, দেশের দ্বিতীয় স্যাটেলাইট হবে ‘হাইব্রিড’ ।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট সিস্টেমের নকশা তৈরির জন্য ২০১২ সালের মার্চে প্রকল্পের মূল পরামর্শক হিসেবে নিয়োগ পায় যুক্তরাষ্ট্রভিত্তিক ‘স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল’। এরপর এক হাজার ৯৫১ কোটি ৭৫ লাখ ৩৪ হাজার টাকার চুক্তিতে স্যাটেলাইট সিস্টেম কেনা হয় ফ্রান্সের কোম্পানি তালিস এলিনিয়া স্পেস থেকে।

২০১৮ সালের ১২ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেইপ কেনাভেরালে কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে যাত্রা করে। এর মধ্যে দিয়ে বাংলাদেশ হয় স্যাটেলাইট উৎক্ষেপণকারী ৫৭তম দেশ।

উৎক্ষেপণের ছয় মাসের মাথায় ২০১৮ সালের নভেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা ও নিয়ন্ত্রণও সম্পূর্ণভাবে বুঝে পায় বাংলাদেশ।

সরকারের এ মেয়াদেই বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব হবে আশা প্রকাশ করে বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, “সরকারের নিজস্ব খরচে এ স্যাটেলাইট উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান তাদের প্রতিবেদন দেওয়ার পরই খুব দ্রুত সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকব কোন ধরনের স্যাটেলাইট কেনা হবে।

“কোন ধরনের স্যাটেলাইট কেনা হবে তা নির্ধারণ করার পর এ বিষয়ে দরপত্র আহ্বান করা হবে। দরপত্রের পর বোঝা যাবে কোন দেশ আগ্রহ প্রকাশ করছে আর কোন দেশ থেকে এ স্যাটেলাইট আমরা কিনব।”

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে অর্থের কোনো সমস্যা হবে না, কারণ সরকার এটিকে অগ্রাধিকার প্রকল্পের মধ্যে রেখেছে।”

এ স্যাটেলাইট উৎক্ষেপণে আগেরটির চেয়ে তুলনামূলক খরচ কম হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।

একই কথা বলেছেন বিসিএসসিএল চেয়ারম্যানও।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণে যে খরচ হয়েছিল এবার তার চেয়ে কম হবে জানিয়ে শাহজাহান মাহমুদ বলেন, “বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের পর এর গ্রাউন্ড স্টেশনসহ সব ধরনের অবকাঠামো সুবিধা এখন রয়েছে। দ্বিতীয়টি উৎক্ষেপণের পর সেসব খরচ হবে না।”

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের দুই বছরের মাথায় নিজস্ব আয়ে চলা শুরু করেছে স্যাটেলাইট কোম্পানি। এই স্যাটেলাইটে মোট ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এর মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ড ও ১৪টি সি-ব্যান্ডের।

ট্রান্সপন্ডার ভাড়া বাবদ আয় বাড়ছে জানিয়ে শাহজাহান মাহমুদ বলেন, বাণিজ্যিক পরিসর বাড়াতে ব্যাংক খাতে ইতিমধ্যে ডিবিবিএল এবং ইবিএলের সাথে চুক্তি হয়েছে। আগামীতে আয় আরও বাড়বে বলে আশা তার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

আইনে বিশেষ ছাড় দিয়ে ডিজিটাল ব্যাংক এর লাইসেন্স পেয়েছে নগদ
প্রযুক্তি সংবাদ

আইনে বিশেষ ছাড় দিয়ে ডিজিটাল ব্যাংক এর লাইসেন্স পেয়েছে নগদ

বাংলাদেশের কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক! আবেদন করবেন যেভাবে
নির্বাচিত

বাংলাদেশের কর্মী নিয়োগ দিচ্ছে ফেসবুক! আবেদন করবেন যেভাবে

নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এক বছর, শিক্ষার্থীদের ৩ ধরনের প্রতিক্রিয়া
প্রযুক্তি সংবাদ

নিউজিল্যান্ডে স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধের এক বছর, শিক্ষার্থীদের ৩ ধরনের প্রতিক্রিয়া

সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি
টেলিকম

সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

করোনাভাইরাস: বাসা থেকে কাজ করতে বলেছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এবার করোনাভাইরাসে বাতিল অ্যাপলের ইভেন্ট

Load More

ট্রেন্ডিং টপিক

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
প্রযুক্তি সংবাদ

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক
নির্বাচিত

‘অ্যাপল এম্পায়ার’ বন্ধ, মালিকদের আত্মগোপনের অভিযোগ; বিপাকে শত শত গ্রাহক

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

রেডমি কে১০০ প্রো সিরিজে ৯,০৭০ এমএএইচ ব্যাটারি, ১৮৫ হার্টজ ডিসপ্লে

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে
নির্বাচিত

১৮ আগস্ট আসছে টেকনোর ‘পোভা ৮ প্রো ৫জি’, পেছনে থাকবে এলইডি ডিসপ্লে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

অনলাইনে ভুয়া তথ্য, অপতথ্য ও ক্ষতিকর কনটেন্টের বিস্তার...

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২১

কেমন হবে ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’, জানা যাবে এপ্রিলে

Techzoom.TV |
TechzoomTV