Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মাতৃভাষা দিবসে ইভ্যালির বাংলা লোগো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
মাতৃভাষা দিবসে ইভ্যালির বাংলা লোগো
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষ্যে বাংলায় নিজেদের লোগো উন্মোচন করেছে দেশিয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডট কম ডট বিডি। মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে এই লোগো উন্মোচন করে প্রতিষ্ঠানটি।

রোববার (২১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ইভ্যালির পক্ষ থেকে। এতে বলা হয়, রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল কর্মীদের সাথে নিয়ে এই লোগো উন্মোচন করেন। উন্মোচনের পাশাপাশি নতুন বাংলা লোগো ফেসবুকে ইভ্যালির অফিসিয়াল পেজ ও গ্রুপগুলোতেও প্রোফাইল ও কাভার ফটো হিসেবে প্রকাশ করা হয়েছে। একই সাথে, প্রতিষ্ঠানটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও নতুন লোগো প্রকাশ করেছেন। এ বিষয়ে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য জীবন বিসর্জন করেছি। কাজেই বাংলা ভাষা আমাদের অহংকার এবং দিবসটি পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষের কাছে গৌরবের। একটি প্রযুক্তিভিত্তিক স্টার্টাপ হিসেবে যাত্রা শুরু করা ইভ্যালির আন্তর্জাতিক পরিমন্ডলে ও ভার্চুয়াল জগতে পরিচিতির জন্য ইংরেজি লোগো’র প্রয়োজন। তবে দেশিয় প্রতিষ্ঠান হিসেবে আমরাও দিবসটির প্রতি শ্রদ্ধা জানাতে পেরে সত্যিই গর্ববোধ করছি।

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল বলেন, ইভ্যালি বিশ্বাস করে, কোটি মানুষের ভেতর জেগে থাকা অদম্য সম্ভাবনার উপর ভর করে পৃথিবীর বুকে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হবে বাংলাদেশ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের অন্তরে বীজ বুনেছিল মায়ের ভাষায় ইচ্ছেমত কথা বলার স্বাধীনতার, বীজ বুনেছিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বাস রেখেছিলেন এদেশের সাড়ে সাত কোটি মানুষের উপর। তাঁর নেতৃত্বে ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস স্বাধীনতা সংগ্রামের বিনিময়ে আমরা পেয়েছি শির উঁচু করে শ্রেষ্ঠত্বের পথে এগিয়ে চলা আজকের এই বাংলাদেশ। স্বাধীন দেশের উন্নয়নের পথে গর্বিত অংশীদার হতে পেরে ইভ্যালি গর্বিত। ইভ্যালি শ্রদ্ধা জানায় দেশ গড়ার কারিগর ও স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের কোটি মানুষকে, যারা নিঃস্বার্থভাবে দেশের জন্য আত্মত্যাগ করেছেন। ইভ্যালি ধন্যবাদ জানায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং বঙ্গবন্ধু পরিবারকে, যাদের অক্লান্ত পরিশ্রমে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ।

রাসেল আরো বলেন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা চলে এসেছি বাংলাতেও, নিয়ে এলাম প্রাণের বাংলা বর্ণমালায় ইভ্যালি’র লোগো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা। অন্তরে বাংলাদেশ, অন্তরে বাংলা, আর বিশ্বাসে শুধুই মাতৃভাষা।

Tags: ইভ্যালি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইলেকট্রিক গাড়ি নির্মাণের প্রকল্প বন্ধ করছে অ্যাপল
নির্বাচিত

অনলাইনে পণ্য উন্মোচন করবে অ্যাপল

আবার হুয়াওয়ের ভাঁজ করা ফোন
নির্বাচিত

ভাঁজযোগ্য ডিসপ্লের স্মার্টফোন আনবে হুয়াওয়ে

গেমারদের জন্য রেড ম্যাজিকের নতুন কুলিং ফ্যান
নির্বাচিত

গেমারদের জন্য রেড ম্যাজিকের নতুন কুলিং ফ্যান

মাশরাফি বাসার সামনে অবস্থান নিয়েছে ই-অরেঞ্জের গ্রাহকরা
ই-কমার্স

পাশে থাকার আশ্বাস মাশরাফির, ভরসা পাচ্ছেন না ভুক্তভোগীরা

মাঝারি দামে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্যে বাজারের সেরা ‘অপো এফ১১’
নির্বাচিত

মাঝারি দামে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্যে বাজারের সেরা ‘অপো এফ১১’

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

যুক্তরাষ্ট্র ও জাপানে সম্প্রসারণের দিকে যাচ্ছে টিএসএমসি

Load More

ট্রেন্ডিং টপিক

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix