Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৩০ হাজার টাকার মধ্যে সেরা ৬টি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ মার্চ ২০২১
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৬টি ফোন
Share on FacebookShare on Twitter

২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিভিন্ন ব্র‍্যান্ডের ভালো স্মার্টফোন পাওয়া যাচ্ছে দেশের বাজারে। স্যামসাং এর মত নামিদামি ব্র‍্যান্ডের পাশাপাশি শাওমি, রিয়েলমি, অপো, ভিভো এর মত জনপ্রিয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর অনেক ফোন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে বাংলাদেশে।

চলুন জেনে নেয়া যাক, ২০ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে সেরা ৬টি মোবাইল ফোন সম্পর্কে। তালিকার ফোনগুলো এদের বর্তমান বাজারমূল্যের অনুসারে সাজানো হয়েছে।

শাওমি রেডমি নোট ৯
আমাদের ৩০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকায় প্রথম নামটি শাওমির জনপ্রিয় নোট সিরিজের ফোন, শাওমি রেডমি নোট ৯ ফোনটি। উল্লেখ্য যে, ফোনটির শুধুমাত্র ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে তালিকায় রাখা হয়েছে। এছাড়াও আমাদের “২০ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন এর তালিকা” তে জায়গা করে নিয়েছে ফোনটির অন্যান্য ভ্যারিয়েন্ট।

বাজেটের মধ্যে ভালো ক্যামেরা, ভালো প্রসেসর, দারুণ ব্যাটারি ও আকর্ষণীয় ডিজাইন অফার করার মাধ্যমে ফ্যান ফেভারিট হয়ে গিয়েছে ফোনটি। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা সেটাপের ফোন, রেডমি নোট ৯ ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও জি৮৫ প্রসেসর দ্বারা। ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউটের মধ্যে থাকছে ফিংগারপ্রিন্ট সেন্সর। ৫০২০ মিলিএম্প ব্যাটারির ফোন রেডমি নোট ৯ এর আকর্ষণীয় ৬.৫৩ ইঞ্চির পাঞ্চহোল কাটআউট এর ফুলএইচডি+ ডিসপ্লে নজর কাড়বে যে কারো।

শাওমি রেডমি নোট ৯ এর দামঃ ২১,৯৯৯ টাকা

স্যামসাং গ্যালাক্সি এম৩১
২২ হাজার টাকার মধ্যে স্যামসাং এর ভালো ফোন খুঁজছেন? নিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এম৩১। সম্প্রতি স্যামসাং এর বাজেট কেন্দ্রিক এম সিরিজের ফোনগুলো গ্রাহকদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যারা চীনা স্মার্টফোন ব্র‍্যান্ডগুলোকে ভরসার খাতায় রাখতে ইতঃস্তত বোধ করেন, তাদের জন্য ২২ হাজার টাকার মধ্যে ভালো স্মার্টফোন হিসেবে অন্যতম পছন্দ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এম৩১ ফোনটি।

২২ হাজার টাকা বাজেটের মধ্যে অসাধারণ ৬.৪ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে ফোনটিতে, যা স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করবে। এক্সিনোজ ৯৬১১ চালিত ফোন, স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে দেশের বাজারে। বেস ভ্যারিয়েন্ট ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ফোনটির। স্যামসাং গ্যালাক্সি এম৩১ এ রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম৩১ এর দামঃ ২১,৯৯৯ টাকা

রিয়েলমি ৬
প্রতিযোগিতাপূর্ণ প্রাইসিং ও অপেক্ষাকৃত ভালো স্পেসিফিকেশন এর সমন্বয়ে দেশের বাজারে অল্প সময়ের মধ্যেই গ্রাহক জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে রিয়েলমি এর স্মার্টফোনগুলো। ২৩ হাজার টাকার মধ্যে একটি অল-ইন-ওয়ান প্যাকেজ রিয়েলমি ৬ ফোনটি। ফোনটির ডিজাইন ও অসাধারণ। সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট ও পাঞ্চহোল ফ্রন্ট ক্যামেরা ফোনটির সৌন্দর্য নিয়ে গিয়েছে অন্য মাত্রায়। রিয়েলমি ৬ ফোনটিতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট এর ডিসপ্লে।

৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি র‍্যাম এর ফোন, রিয়েলমি ৬ এ প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক এর হেলিও জি৯০টি। রিয়েলমি ৬ এ থাকছে ৬৪ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরা। থাকছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জার যা ফোনটির ৪৩০০ মিলিএম্প এর ব্যাটারিকে ৫৫ মিনিটে ফুল চার্জ করতে সক্ষম।

রিয়েলমি ৬ এর দামঃ ২২,৯৯০ টাকা

পোকো এম২ প্রো
আমাদের এই ৩০ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন এর তালিকায় রয়েছে পোকো’র পোকো এম২ প্রো ফোনটি। ৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এর ফোন, পোকো এম২ প্রো তে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর। এছাড়াও ফোনটির ৫০০০ মিলিএম্প ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

পোকো এম২ প্রো ফোনটিও তালিকার অন্যান্য সব ফোনের মত কোয়াড ক্যামেরা সেটাপ রয়েছে, যা ৪৮ মেগাপক্সিলের ছবি আউটপুট দিতে পারে। ফোনটির ফিংগারপ্রিন্ট সেন্সর সাইড মাউন্টেড ও থাকছে ১৬ মেগাপিক্সেল পাঞ্চহোল সেল্ফি ফ্রন্ট ক্যামেরা।

পোকো এম২ প্রো এর দামঃ ২২,৯৯৯ টাকা

ভিভো ভি২০ এসই
ভিভোর ফোন যাদের পছন্দ, তাদের জন্য আমাদের তালিকার এই অসাধারণ ফোনটি। বলছি ভিভো ভি২০ এসই ফোনটির কথা। এটি মুলত ভিভোর ভি২০ ফোনটির স্পেশাল এডিশন। ৬.৪৪ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে ভিভো ভি২০ এসই ফোনটিতে।

ভিভো ভি২০ এসই তে থাকছে ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ ও ৩২ মেগাপিক্সেলের অসাধারণ সেল্ফি ক্যামেরা। সেল্ফি লাভারদের জন্য ২৫ হাজার টাকার মধ্যে ভিভো ভি২০ এসই ফোনটি পারে সেরা পছন্দ।

ভিভো ভি২০ এসই এর ৪১০০ মিলিএম্প এর ব্যাটারি ৩০ মিনিটে ৬২ শতাংশ চার্জ করা যায় ৩৩ ওয়াট এর ফ্ল্যাশচার্জার দ্বারা। ফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ তেমন শক্তিশালী না হলেও ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এর কম্বো ফোনটির ইউজার এক্সপেরিয়েন্সে কোনো বাধার সৃষ্টি করবে না।

ভিভো ভি২০ এসই এর দামঃ ২৪,৯৯০ টাকা

অপো এফ১৯ প্রো
অপো এফ১৯ প্রো ফোনটির ব্যাক ক্যামেরা কাটআউট দেখে যেকেউ এটিকে আইফোন ১১ সিরিজের সাথে গুলিয়ে ফেলতে পারে। অপোর ফোনগুলো মুলত ক্যামেরা-কেন্দ্রিক হয়। এই ফোনটিও তার ব্যাতিক্রম নয়। ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার ফোন, অপো এফ১৭ প্রো রয়েছে ডুয়াল সেল্ফি ক্যামেরা।

অপো এফ১৭ প্রো এর ৬.৪৩ ইঞ্চির ডিসপ্লেটি একটি সুপার অ্যামোলেড টাচস্ক্রিন প্যানেল। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও পি৯৫ প্রসেসর। অপো এফ১৯ প্রো ফোনটিতে রয়েছে ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে র‍্যাম থাকছে ৮ জিবি ও স্টোরেজ থাকছে ১২৮ জিবি। ৪৩১০ মিলিএম্প এর ব্যাটারির ফোন অপো এফ১৭ প্রো ফুল চার্জ করা যাবে ৫৩ মিনিটেই, এর ভুক ফাস্ট চার্জিং দ্বারা।

অপো এফ১৯ প্রো এর দামঃ ২৮,৯৯০ টাকা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোপোকোপোকো এম২ প্রোভিভোভিভো ভি২০ এসইরিয়েলমিরিয়েলমি ৬শাওমিশাওমি রেডমি নোট ৯টি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি
নির্বাচিত

ভিভোর এক্স৭০ সিরিজে থাকছে তারবিহীন চার্জিং প্রযুক্তি

আইফোনে কল রেকর্ডিং করার উপায় জানুন
নির্বাচিত

আইফোনে কল রেকর্ডিং করার উপায় জানুন

ফ্ল্যাগশিপ ডিভাইসে ২৪ জিবি র‍্যাম দেবে ভিভো
নির্বাচিত

ফ্ল্যাগশিপ ডিভাইসে ২৪ জিবি র‍্যাম দেবে ভিভো

দেশের বাজারে আসছে এমআই এ৩
নির্বাচিত

দেশের বাজারে আসছে এমআই এ৩

শীঘ্রই আসছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জসহ রিয়েলমি সি৫১
নির্বাচিত

শীঘ্রই আসছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জসহ রিয়েলমি সি৫১

স্ন্যাপড্রাগন প্রসেসরকে হারিয়ে দিলো হুয়াওয়ের প্রসেসর
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসরকে হারিয়ে দিলো হুয়াওয়ের প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

২২০ কোটি ডলারে চীনা জে-টেন-সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২২০ কোটি ডলারে চীনা জে-টেন-সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!
প্রযুক্তি সংবাদ

টেকনো পোভা ৮ প্রো ৫জি এর থাকছে ১২জিবি র‍্যাম ও শক্তিশালী প্রসেসর!

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
প্রযুক্তি বাজার

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিবিধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ মার্চ ২০২১

৩০ হাজার টাকার মধ্যে সেরা ৬টি ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix