Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে অনলাইন থেকে কেনা যাবে টিসিবির পণ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২ মে ২০২১
যেভাবে অনলাইন থেকে কেনা যাবে টিসিবির পণ্য
Share on FacebookShare on Twitter

টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) চারটি পণ্য এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। আটটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে টিসিবি পেঁয়াজসহ ৪টি পণ্য বিক্রি করছে। গত ২৬ এপ্রিল থেকে বাণিজ্য মন্ত্রণালয় ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর আগে গত সোমবার (২৬ এপ্রিল) অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।

জানা গেছে, চালডাল ডট কম, স্বপ্ন অনলাইন, সবজিবাজার, কেজিক্লিক, যাচাই ডট কম, ওয়ান স্টপ সুপার শপ ডট কম ডট বিডি, ইপল্লি ডট কম ডট বিডি ও বায়রন ডট কম ডট বিডির ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।

ই-ক্যাব জানায়, এ কার্যক্রম শুধু দেশের ৪টি শহরে পরিচালিত হচ্ছে। শহরগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ ও সিরাজগঞ্জ। এর মধ্যে ইপল্লি সিরাজগঞ্জে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

পণ্য কেনার নিয়ম

এই উদ্যোগ আগে থেকে চালু থাকা প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে (https://digitalhaat.net/) পাওয়া যাচ্ছে। এই লিংকে গেলে একসঙ্গে সব প্রতিষ্ঠানের লিংক পাওয়া যাবে। ক্রেতা তার পছন্দের প্রতিষ্ঠানের লিংকে গিয়ে পণ্যের অর্ডার করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে গেলেও পণ্যের খোঁজ পাওয়া যাবে। অন্যান্য সাইট থেকে যেভাবে পণ্য ক্রয় করা হয়, টিসিবির পণ্যও একইভাবে কেনা যাবে।

সপ্তাহে একজন ক্রেতা ৫ লিটার তেল, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি ও ১ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এই প্ল্যাটফর্মে একজন ক্রেতা মানে একটি অ্যাকাউন্ট। এ ছাড়া গত সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিসিবির পেঁয়াজ। অনলাইনে টিসিবি পণ্যের ছবির গায়ে টিসিবির সিল দেওয়া আছে। ফলে পণ্য খুঁজে পেতে কোনও কষ্ট করতে হয় না।

এ বিষয়ে জানতে চাইলে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা চাই মানুষ ঘরে থাকুক। এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ক্রেতারা এখন বাইরে বের হয়ে লাইন না ধরে ঘরে বসেই টিসিবির পণ্য কেনার জন্য অর্ডার করতে পারছেন। বাসার বাইরে বের হয়ে লাইন ধরে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনা স্বাস্থ্যগত ঝুঁকি ডেকে আনতে পারে।

ই-ক্যাবের সাধারণ সম্পাদক জানান, প্রাথমিকভাবে ৭টি প্রতিষ্ঠানকে সবমিলিয়ে দেড়শ টন পণ্য দেওয়া হয়েছে। এই পরিমাণ আরও বাড়বে। বেশ ভালো চাহিদা রয়েছে টিসিবি পণ্যের।

অনলাইনে কী পরিমাণে টিসিবি পণ্য বিক্রি হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ৭টি প্ল্যাটফর্মের মধ্যে চালডাল ও স্বপ্নে বিক্রি বেশি। দেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অন্যান্য প্ল্যাটফর্মে বিক্রি মোটামুটি বলে তিনি মন্তব্য করেন।

কারা পণ্য কিনছেন জানতে চাইলে মো. আব্দুল ওয়াহেদ তমাল বলেন, অনলাইনে এটা বোঝা মুশকিল। বের করা বেশ কঠিন কাজ। তিনি উল্লেখ করেন, কোন শ্রেণীর ক্রেতা পণ্য কিনছেন তা জানার চেয়ে আমাদের কাছে বেশি জরুরি ক্রেতারা টিসিবির পণ্য কিনছেন কিনা। আমরা বলবো, ক্রেতারা পণ্য কিনছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এম৩ প্রো ৫জি এখন বাংলাদেশে: অধিক গতি ও পারফরম্যান্সে সেরা
নির্বাচিত

পোকো এম৩ প্রো ৫জি এখন বাংলাদেশে: অধিক গতি ও পারফরম্যান্সে সেরা

২৫৬ জিবি মেমোরি ও ৮ জিবি র‌্যামসহ এল ভিভোর নতুন ফোন
নির্বাচিত

২৫৬ জিবি মেমোরি ও ৮ জিবি র‌্যামসহ এল ভিভোর নতুন ফোন

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এলো পাসকি
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় এলো পাসকি

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো
নির্বাচিত

বিশ্বের প্রথম ৫জি এসএ-কমপ্যাটিবল ই-সিমের ফোন আনছে অপো

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো
নির্বাচিত

বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে এই ফিচার অফার করবে অপো ফাইন্ড এক্স৭ প্রো

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য
ই-কমার্স

অনলাইনে চাহিদার শীর্ষে গ্রোসারি পণ্য

Load More

ট্রেন্ডিং টপিক

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি
প্রযুক্তি সংবাদ

আইনি জটিলতায় বাইন্যান্স, ইউরোপে লাইসেন্স পেতে মরিয়া ক্রিপ্টো প্ল্যাটফর্মটি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য
শিক্ষা ও ক্যাম্পাস

কারিগরি শিক্ষায় অর্ধেকের বেশি শিক্ষক পদ শূন্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

ইবির জব কর্নারে আসন সংকট, বিপাকে শিক্ষার্থীরা

অপর্যাপ্ত আসন ও আলো বাতাসসহ নানা নানা সমস্যায়...

খাবার নিয়ে টিভি অনুষ্ঠান করবে ফুডপান্ডা

অনুমতি ছাড়াই বিকাশ থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ ফুডপান্ডার বিরুদ্ধে

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ মে ২০২১

যেভাবে অনলাইন থেকে কেনা যাবে টিসিবির পণ্য

Techzoom.TV |
TechzoomTV