Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন ক্যাম্পেইন চালু করল লাইকি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩১ মে ২০২১
নতুন ক্যাম্পেইন চালু করল লাইকি
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় শর্ট ভিডিও তৈরি ও শেয়ারিং অ্যাপ লাইকি সম্প্রতি সিনেমাপ্রেমীদের জন্য ‘ক্রেজি মুভি এডিটরস’ নামে একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইনে ইংরেজি, হিন্দি ও বাংলাসহ অন্য যেকোনো ভাষার মুভি রিভিউয়ের ভিডিও কন্টেন্ট তৈরি করে লাইকি ব্যবহারকারীরা জিতে নিতে পারবেন নগদ অর্থসহ অসংখ্য পুরস্কার। গত ২২ মে থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন আগামী ০৪ জুন পর্যন্ত চলবে।

লাইকি ব্যবহারকারী ও কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্য থেকে প্রতিভাবান মুভি রিভিউয়ার বের করে আনাই এ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য। লাইকি’র সকল ক্রিয়েটর ও ব্যবহারকারীরা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের প্রক্রিয়াটিও বেশ সহজ – রিভিউ ভিডিও তৈরি করে এর পোস্টে #CrazyMovieEditors হ্যাশট্যাগটি যুক্ত করে আপলোড করলেই হবে। একটি মুভির জন্য একজন ব্যবহারকারী ৬ ভাগে অনুর্ধ্ব ১ মিনিটের ভিডিও, অর্থাৎ সর্বোচ্চ ৬ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন। কন্টেন্ট টাইপ সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহীরা ডেমো ভিডিও দেখতে পারেন। নিয়ম অনুসরণ করে ভিডিও আপলোড করার মাধ্যমে কন্টেন্ট নির্মাতারা আকর্ষণীয় সব পুরস্কার জিতে নিতে পারবেন।

তবে, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হতে রিভিউ কন্টেন্টগুলোকে কিছু নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। রিভিউ ভিডিওগুলো সম্পূর্ণ মৌলিক হতে হবে, অর্থাৎ অন্য কোনো প্ল্যাটফর্ম অ্যাকাউন্টে পূর্বে আপলোড করা কিংবা সংগ্রহ করা ভিডিও জমা দেওয়া যাবে না। রিভিউর নিজস্ব স্টাইল থাকতে হবে, অন্য কারো উপস্থাপনের ভঙ্গি নকল করা যাবে না। সেই সাথে ভিডিওগুলোতে বোঝার সুবিধার্থে রিভিউ করা মুভির অরিজিনাল অংশবিশেষ সংযুক্ত করতে হবে, মুভি’র নাম ও ভিডিও’র ক্রমিক নম্বরসহ ভিডিও কাভারের প্রয়োজনীয় অংশ থাকতে হবে এবং ভয়েস-ওভার বা অডিও স্পষ্ট হতে হবে।

নিজেদের কন্টেন্টগুলোকে আরো চমৎকার করে তোলার জন্য ব্যবহারকারীরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভয়েস-ওভার ব্যবহার করতে পারবেন, এবং ভয়েজ-ওভার আর্টিস্ট হিসেবে এতে অন্যদেরও যুক্ত করতে পারবেন। হাস্যরসাত্মক সংলাপ আর অঙ্গভঙ্গির মাধ্যমে ব্যবহারকারীরা রিভিউগুলোকে আকর্ষণীয় করে তুলতে পারবেন।

এ ক্যাম্পেইন নিয়ে লাইকি বাংলাদেশের হেড অব অপারেশনস জয় বলেন, ‘ব্যবহারকারীদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশ্বাস ও লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে লাইকি। সিনেমা নিয়ে আমাদের ব্যবহারকারীদের যে জ্ঞান ও দক্ষতা রয়েছে, সেটিকে এবার তারা সকলের কাছে ছড়িয়ে দিতে পারবেন ক্রেজি মুভি এডিটরস কন্টেস্টে অংশগ্রহণ করে।’

ক্যাশ প্রাইজ, কোয়ালিটি প্রাইজ এবং আইডেন্টিটি প্রাইজ – এই তিনটি ক্যাটাগরিতে বিজয়ী রিভিউয়ারদেরকে পুরস্কৃত করা হবে। যদি কোনো রিভিউয়ার দুই সপ্তাহে আলাদা পাঁচটির বেশি মুভির রিভিউ তৈরি করে, সেক্ষেত্র নির্বাতি অ্যাকাউন্টের সুযোগ থাকবে ১ হাজার মার্কিন ডলার শেয়ার করার। কোয়ালিটি প্রাইজ ক্যাটাগরির আওতায় একেকটি অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীরা প্রতিটি ভিডিওর জন্য সর্বোচ্চ ৫০ মার্কিন ডলার এবং মোট সর্বোচ্চ ৫শ’ মার্কিন ডলার পর্যন্ত জিতে নিতে পারবেন। একটি ভিডিওতে ২ হাজার লাইকের জন্য ভিডিও নির্মাতা ১ মার্কিন ডলার করে পাবেন। সেরা ১০ কন্টেন্ট নির্মাতা লাইকি ব্লু ভি ব্যাজ ভেরিফিকেশন অর্জন করবেন। পরবর্তীতে, সেই ব্যবহারকারীর বানানো যেকোনো কন্টেন্টকে ব্লু ভি মানদণ্ডে মূল্যায়ন করা হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: লাইকি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্লট বরাদ্দ চেয়ে আবেদনের আহ্বান

দেশের চালু হচ্ছে 100% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা
প্রযুক্তি সংবাদ

দেশের চালু হচ্ছে 100% অনলাইনভিত্তিক অ্যাম্বুলেন্স বুকিং সেবা

ডিজিটাল বাংলাদেশ মেলা উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের সুযোগ
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল বাংলাদেশ মেলা উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণে শিশু-কিশোরদের সুযোগ

বাংলাদেশী টাকায় মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া চালু রোর গ্লোবালের
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশী টাকায় মেটা প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার প্রক্রিয়া চালু রোর গ্লোবালের

তথ্যের সুরক্ষায় পিক্সেলে রিপেয়ার মোড চালু
নির্বাচিত

তথ্যের সুরক্ষায় পিক্সেলে রিপেয়ার মোড চালু

Load More

ট্রেন্ডিং টপিক

লঞ্চের দেড় মাস আগেই আইফোন ১৮ প্রো ম্যাক্সের তথ্য ফাঁস
নির্বাচিত

৮ সেপ্টেম্বর বদলাতে পারে আইফোনের দাম, বাড়তে পারে ১০ হাজার টাকা

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ
নির্বাচিত

১২ বছরে ৫০ কোটি ইউনিট বিক্রি, নতুন মাইলফলকে শাওমির রেডমি নোট সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ মে ২০২১

নতুন ক্যাম্পেইন চালু করল লাইকি

Techzoom.TV |
TechzoomTV