Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্রাউজিংয়ের উন্নয়নে কাজ করবে অ্যাপল গুগল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ জুন ২০২১
ব্রাউজিংয়ের উন্নয়নে কাজ করবে অ্যাপল গুগল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

সফটওয়্যার ও হার্ডওয়্যারের যুদ্ধে দা-কুমড়া সম্পর্ক থাকলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্রাউজিং সেবা আরো উন্নত করতে একত্রে কাজ করবে বিশ্বের শীর্ষ তিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, মাইক্রোসফট ও গুগল। এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গুগল ক্রোম, অ্যাপল সাফারি, মাইক্রোসফট এজ এবং মোজিলা ফায়ারফক্সে যেসব টিম কাজ করছে, তারা তাদের ব্রাউজার এক্সটেনশনের উন্নয়নে একত্রে কাজ করবে। এক্সটেনশন মূলত ব্রাউজারের এড-অনস। এগুলো ডাউনলোডের মাধ্যমে সামগ্রিকভাবে ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা পরিবর্তন করা যায়। প্রতিবেদন সূত্রে জানা যায়, এ তিনটি প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়ামে একত্রে আসার ব্যাপারে ঘোষণা দিয়েছে।

এ তিনটি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে অনলাইনে ওয়েব এক্সটেনশনস নামের কমিউনিটি গ্রুপ খুলেছে। যেখানে ইঞ্জিনিয়াররা আরো বেশি কার্যকর ও নিরাপদ এক্সটেনশন তৈরিতে কাজ করতে পারবেন।

কমিউনিটি গ্রুপের এক বার্তায় বলা হয়, কয়েক বছর ধরে বিভিন্ন ব্রাউজার উন্নতমানের এক্সটেনশন তৈরির জন্য কাজ করে যাচ্ছে। আরো উন্নতমানের ব্রাউজার এক্সটেনশন ক্ষেত্র তৈরিতে এসব প্রতিষ্ঠান ও তাদের সহযোগীরা কীভাবে কাজ করবে, সেটি দেখার জন্য ওয়েব এক্সটেনশন কমিউনিটি গ্রুপ উদ্গ্রীব।

বর্তমানে যেসব ব্রাউজার রয়েছে, সেসব ব্রাউজারের নিজস্ব এক্সটেনশন সাইট রয়েছে। যেখান থেকে ব্যবহারকারীরা পছন্দ অনুযায়ী এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। তবে এ চুক্তির ফলে কারো ব্যক্তিগত কার্যক্রমে বাধার সৃষ্টি হবে না বলে জানা গেছে। সব ব্রাউজার তাদের নিজস্ব নীতিমালা অনুসরণ করে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

তিনটি প্রতিষ্ঠানের একত্রে কাজ করার পেছনে প্রযুক্তি সংশ্লিষ্টরা কিছু কারণ খুঁজে পেয়েছেন। প্রথমত, ডেভেলপাররা যেন সহজে এক্সটেনশন তৈরি করতে পারেন। এসব এক্সটেনশনের কার্যাবলি, এপিআইস এবং অনুমতি গ্রহণের বিষয় একই রকম থাকবে। এছাড়া এসব প্রতিষ্ঠান এক্সটেনশনের জন্য আলাদা ডিজাইন তৈরি করবে। যেটি ওই এক্সটেনশনকে আরো নিরাপদ করবে এবং এর অপব্যবহার রোধ করবে।

তবে প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত এ প্রয়াস কবে নাগাদ গ্রাহক পর্যায়ে পৌঁছবে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। কমিউনিটি গ্রুপ জানায়, এ বিষয়ে একত্রে কাজ করার জন্য তারা সব ব্রাউজার ও ডেভেলপারকে আমন্ত্রণ জানিয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে
প্রযুক্তি সংবাদ

ছয় ঘণ্টা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অচলের নেপথ্যে

নতুন ৫জি ফোন আনছে স্যামসাং
নির্বাচিত

নতুন ৫জি ফোন আনছে স্যামসাং

ফেব্রুয়ারিতে বাজারে আসছে ইনফিনিক্সের নতুন গেমিং ফোন
নির্বাচিত

ফেব্রুয়ারিতে বাজারে আসছে ইনফিনিক্সের নতুন গেমিং ফোন

বিশ্বের প্রথম ফোল্ডেবল ল্যাপটপ
নির্বাচিত

ভিয়েতনামে ল্যাপটপ, ট্যাবলেট বানাবে ফক্সকন

বেসিস-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিস-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নতুন তিন ফোন আনল অনর
নির্বাচিত

নতুন তিন ফোন আনল অনর

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক
শিক্ষা ও ক্যাম্পাস

বিএনপি নেত্রীর এসএসসি পরীক্ষায় প্রক্সি : কলেজছাত্রী আটক

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া
প্রযুক্তি পরামর্শ

এয়ার কুলারেই পাবেন এসির মতো ঠান্ডা হাওয়া

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা
নির্বাচিত

এবার ‘গুগল ফটোসের’ সঙ্গে যোগ হচ্ছে জেমিনাই ও ন্যানো ব্যানানা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix