Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পণ্য সরবরাহকারীদের টাকা দিচ্ছে না ধামাকা ডটকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ আগস্ট ২০২১
ধামাকাশপিং এর চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে ভুক্তভোগীরা
Share on FacebookShare on Twitter

ধামাকা ডটকম নামে একটি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য সরবরাহ করে বিপদে পড়েছেন প্রায় সাড়ে ৬০০ ব্যবসায়ী। প্রতিষ্ঠানটি সরবরাহকারীদের ১০ দিনের মধ্যে মূল্য পরিশোধের কথা দিলেও ছয় মাসেও টাকা দেয়নি। এ অবস্থায় পাওনা ২০০ কোটি টাকা আদায়ে বাণিজ্যমন্ত্রীর শরণাপন্ন হয়েছেন পণ্য সরবরাহকারী ব্যবসায়ীরা। তারা পাওনা আদায়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে চিঠি দিয়েছেন। ধামাকা শপিং ডটকম সেলার অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনও করেছেন তারা।

চিঠিতে তারা বলেছেন, গত বছরের ডিসেম্বর থেকে চুক্তি করে ধামাকা ডটকমকে পণ্য সরবরাহ করছেন তারা। চুক্তিতে পণ্য সরবরাহের ১০ দিনের মধ্যে টাকা পরিশোধের কথা রয়েছে। কিন্তু ধামাকা কর্তৃপক্ষ চুক্তির শর্ত কখনোই মানেনি। গত মার্চ থেকে সরবরাহ করা পণ্যের মূল্য এখনও পাননি। বারবার পাওনার জন্য ধামাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তারা সময় নিচ্ছে বা এড়িয়ে যাচ্ছে।

গত ১৩ জুলাই ধামাকার ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতি ভার্চুয়াল সভা করেন সরবরাহকারীদের সঙ্গে। সভায় তিনি কোরবানির ঈদের আগেই পাওনা টাকা পরিশোধের অঙ্গীকার করেন। এরপর ২১ জুলাই ফেসবুক লাইভে এসে ব্যবস্থাপনা পরিচালক হঠাৎ করেই তাদের বিভিন্ন অসহায়ত্বের কথা জানান। একই সঙ্গে সরবরাহকারীদের পাওনার ১০ শতাংশ আগস্ট মাসের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সরবরাহকারীরা চিঠিতে বলেছেন, তারা মনে করেন ধামাকার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তাসহ শীর্ষ কর্মকর্তারা পণ্য সরবরাহকারী ও ক্রেতাদের পাওনা পরিশোধ না করে টাকা অন্যত্র সরিয়ে ফেলেছেন। ধামাকা ডটকম মাইক্রোট্রেড গ্রুপের একটি প্রতিষ্ঠান। অল্প দিনের মধ্যেই এই গ্রুপ মাইক্রোট্রেড আইসিএক্স, মাইক্রোট্রেড ফুড অ্যান্ড বেভারেজ, ইনভ্যারিয়েন্ট টেলিকম, পেটেল লিমিটেড, বাডি লিমিটেড নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলেছে।

সরবরাহকারীরা তাদের টাকা পরিশোধ না করা পর্যন্ত ধামাকা লিমিটেডের চেয়ারম্যান মোজতবা আলী, ব্যবস্থাপনা পরিচালক জসিমউদ্দিন চিশতি, প্রধান পরিচালন কর্মকর্তা সিরাজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, ব্যাংক হিসাব জব্দ এবং স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ধামাকা ডটকমের সরবরাহকারীদের অভিযোগ পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে নজরদারির মধ্যে রাখা হয়েছে। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ধামাকার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য ডাকা হবে।

ধামাকাশপিং এর বিনিয়োগের পাওয়ার বিষয়ে প্রতিষ্ঠানটির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, সম্প্রতি দেশের ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ যমুনা গ্রুপ। যার মধ্যমে প্রতিষ্ঠাটি ঘুরে দাঁড়াতে চলেছে। ধামাকায় বিনিয়োগ বিষয় এখন কোন প্রতিষ্ঠান আগ্রহ দেখায়নি, তবে গ্রাহকদের আস্থা রাখার জন্য আমরা এই ধরনের প্রচারনা করছি ।

সিআইডি বলছে, প্রাথমিকভাবে তদন্ত করে প্রায় ৫০০ কোটি টাকা যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে। শিগগিরই মানি লন্ডারিং আইনে মামলা হবে। এদিকে অর্থ পাচারের অভিযোগ ওঠার পরপরই ধামাকার ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতি ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে চলে গেছেন। তবে, জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির পক্ষ থেকে ডাকা হলেও তিনি আসেননি। ‘মহামারির কারণে তিনি দেশে ফিরতে পারছেন না’ বলে সিআইডিকে জানিয়েছে ধামাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

সিআইডি সূত্রে জানা গেছে, ধামাকা গ্রাহকদের কাছ থেকে পণ্য বিক্রির নামে যে অগ্রিম টাকা আদায় করত সেটি রাখা হতো ‘ইনভ্যারিয়েন্ট টেলিকম’ এর নামে খোলা একটি ব্যাংক অ্যাকাউন্টে। সেই অ্যাকাউন্টে গত ৮ মাসে ৫৮৮ কোটি টাকা লেনদেন করা হলেও বর্তমানে সেটির ব্যালেন্স মাত্র ৯৩ হাজার টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ধামাকাধামাকাশপিংধামাকাশপিং-বিনিয়োগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের নতুন দুই ফোন নিয়ে গুঞ্জন
নির্বাচিত

স্যামসাংয়ের নতুন দুই ফোন নিয়ে গুঞ্জন

আসছে অপো রেনো ৮প্রো প্লাস
নির্বাচিত

আসছে অপো রেনো ৮প্রো প্লাস

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

শেরপুর জেলার ই-কমার্সের চালচিত্র

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি
নির্বাচিত

ভারতে স্যামসাং মোবাইলে উচ্চ-ঝুঁকির সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে চিপ কারখানা করছে টিএসএমসি
নির্বাচিত

জাপানে প্রথম সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন টিএসএমসির

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এড়ানো যাবে না
নির্বাচিত

ইনস্টাগ্রামে বিজ্ঞাপন এড়ানো যাবে না

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

ভিডিও দেখায় নেটফ্লিক্সকে ছাড়িয়ে গেল ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ইউটিউবে ভিডিও দেখার সময় মোবাইল ডাটা সাশ্রয়ের সহজ উপায়

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার
বিবিধ

ট্রাভেল এজেন্সির নিবন্ধন-নবায়ন বিষয়ে সতর্ক করলো সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ আগস্ট ২০২১

পণ্য সরবরাহকারীদের টাকা দিচ্ছে না ধামাকা ডটকম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix