Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন
Share on FacebookShare on Twitter

অপেক্ষার অবসান ঘটিয়ে হালের সবচেয়ে আলোচিত স্মার্টফোন মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ অবমুক্ত হলো বাংলাদেশের বাজারে৷ বাংলাদেশে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা এই স্মার্টফোন দুটি বাজারজাত করছে।

সেলেক্সট্রা এবং ই-কমার্স প্রতিষ্ঠান “কিউকম” সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি অবমুক্ত করেছে৷ বলা হচ্ছে, ক্রেতাদের বিপুল আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ বাজারে আনা হয়েছে এবং এই ফোন দুটি শুধুমাত্র “কিউকম” এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে৷

কিউকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. রিপন মিয়া বলেন, বাংলাদেশের স্মার্টফোন প্রেমীদের কাঙ্ক্ষিত স্মার্টফোন সেলেক্সট্রা লিমিটেডের সঙ্গে যৌথ প্রচেষ্টায় বাজারে আনতে পেরে আমরা আনন্দিত, ভবিষ্যতে মটোরোলার নতুন ফোনগুলো কিউকম-এ পাওয়া যাবে।

কিউকমের হেড অব সেলস, কমিউনিকেশন এবং পাবলিক রিলেশন প্রধান আরজে নিরব বলেন, মটোরোলা অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল ব্র্যান্ড, তাদের স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, হেড অব প্রোডাক্ট সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন চ্যানেল সেলস ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন ব্যবস্থাপক রাশেদুর রহমান প্রমুখ।

সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, স্মার্টফোন পছন্দের সিদ্ধান্তে ক্রেতারা এখন অনেক সচেতন। তারা ভালো মানের পণ্য চায়। মটোরোলা ফোন দেশের মানুষের হাতে পৌঁছে দিতে সেলেক্সট্রা লিমিটেড এবং ‘কিউকম’ একসাথে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মটো জি৬০ ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ এর আইপিএস ডিসপ্লে, স্ন্যাপ ড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগা পিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এছাড়া ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স রয়েছে। আছে ডেপথ্ সেন্সরও। এই স্মার্টফোন দিয়ে ৪কে ভিডিও ধারন করা যাবে। ৩.৫ মি.মি হেডফোন জ্যাক, ৬০০০ মিলি অ্যাম্পিয়ারের বড় ব্যাটারি তো আছেই, ২০ ওয়াটের ফাস্ট চার্জারও বক্সের সাথেই আসছে। ৬ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট রম এর ফোনটি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে, ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যামপেইন। মটো জি ৬০ এর বাজার মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা।

মটো জি৪০ ফিউশান ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। ৪ জিবি র‌্যাম ৬৪ জিবি রম এবং ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি রম। অ্যানড্রয়েড ১১ আপডেটের সাথে সাথে এর স্পেসিফিকেশন জি৬০ এর মতোই। তবে ক্যামেরায় থাকবে পরিবর্তন। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া আলট্রাওয়াইড, ডেপথ সেন্সর লেন্সও রয়েছে। জি৪০ ফিউশান এর ৪ জিবি র্যাম, ৬৪ জিবি রমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র‌্যাম, ১২৮ জিবি রমের ফোনটি কিনতে পারবেন মাত্র ২৫ হাজার ৯৯৯ টাকায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কিউকমমটো জি৪০মটোরোলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

পোকো এক্স ৪: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন
নির্বাচিত

পোকো এক্স ৪: বড় ডিসপ্লের পারফেক্ট ফোন

নির্বাচিত

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য গৌরবের: মোস্তাফা জব্বার

হ্যাক হচ্ছে স্মার্ট টেলিভিশন
নির্বাচিত

হ্যাক হচ্ছে স্মার্ট টেলিভিশন

ইসরায়েলেও স্ট্রিমিং মান কমাচ্ছে নেটফ্লিক্স
নির্বাচিত

বন্ধুকে নেটফ্লিক্সের পাসওয়ার্ড দিলেই বিপদ

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন
নির্বাচিত

নগদের জমি জিতলেন মালয়েশিয়া প্রবাসী আলাউদ্দিন

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

ফোন থেকে এক্ষুনি ডিলিট করুন এই চারটি বিপজ্জনক অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’
প্রযুক্তি সংবাদ

বিশাল ব্যাটারি ও ৮,০০০ নিটস ডিসপ্লে নিয়ে এলো ‘হুয়াওয়ে নোভা ১৬ এসই’

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়
নির্বাচিত

ফ্রিজে চলতে চলতে কট কট শব্দ করছে? জানুন সমস্যা কোথায়

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ
নির্বাচিত

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক
নির্বাচিত

আইফোনের ২০তম বর্ষপূর্তিতে আসছে বড় চমক

সপ্তাহের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজলের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও মূল্য বাড়ানোর অভিযোগ

ওয়েবসাইটে প্রদর্শিত দামে পণ্য কিনতে শোরুমে গিয়ে ভিন্ন...

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে অনার উইন ২, থাকছে ১০,০০০ এমএএইচের বেশি ব্যাটারি

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

বিআরটিসির জন্য ২০০ ইলেকট্রিক বাস কেনার নীতিগত অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ আগস্ট ২০২১

দেশের বাজারে মটোরোলার নতুন দুই ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix