Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে আসলো হুয়াওয়ের কমদামি ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
Share on FacebookShare on Twitter

তরুণদের জন্য আকর্ষণীয় মূল্যে প্রিমিয়াম ফিচারের ওয়াই সিক্স প্রো ২০১৯ নিয়ে এসেছে শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটিতে থাকছে শক্তিশালী র‌্যাম, ফ্রন্ট ফ্ল্যাশ স্মার্ট ক্যামেরা, ফ্যাশনেবল ডিজাইন, ডিউড্রপ এইচডিপ্লাস ডিসপ্লেসহ তরুণদের জন্য আকর্ষণীয় নানা ফিচার।

স্মার্টফোনটি এখন অনলাইন শপ পিকাবো’তে প্রি-বুক করা যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) থেকে আনুষ্ঠানিকভাবে হুয়াওয়ে অনুমোদিত সকল ব্র্যান্ডশপ ও আউটলেটে পাওয়া যাবে।

অপেক্ষাকৃত কম বাজেটে স্বাচ্ছন্দে স্মার্টফোন ব্যবহারের কথা মাথায় রেখে ফোনটিতে ৩ জিবি র‌্যাম রেখেছে হুয়াওয়ে। সাথে রয়েছে ৩২ জিবি রম। এছাড়া এক্সটারনাল স্টোরেজের জন্য ৫১২ জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফলে মেমোরি ফুরিয়ে যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। নিজের মতো করে অ্যাপ, অডিও এবং ভিডিও স্টোর করা যাবে নির্বিঘ্নে। এর সাথে যারা গেম খেলতে ভালোবাসেন, তারাও কোনোরকম ল্যাগ ছাড়াই গ্রাফিকস গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন।

হুয়াওয়ের নতুন এ স্মার্টফোনটির বিশেষ দিক হচ্ছে এতে ব্যবহার করা হয়েছে ৬.০৯ ইঞ্চির এইচডিপ্লাস ডিউড্রপ ডিসপ্লে। ফলে বড় ডিসপ্লের অভিজ্ঞতা পাবেন গ্রাহকরা। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ৮৭ শতাংশ। ৮ মিলিমিটার পুরু স্মার্টফোনটি গঠনের দিক দিয়ে হ্যান্ডি।

ফোনটির ক্যামেরা ব্যবহারেও গ্রাহক পাবেন প্রিমিয়াম অভিজ্ঞতা। কারণ ফোনটিতে সেলফির জন্য ৮ মেগাপিক্সেলে ফ্রন্ট ফ্ল্যাশ ও মোবাইল ফটোগ্রাফির জন্য ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রাখা হয়েছে। আর ১.৮ অ্যাপারচারের কারণে অল্প আলোতেও স্মার্টফোনটিতে দারুণ ছবি পাওয়া যাবে।

ফ্যাশনেবল ডিজাইনের এ স্মার্টফোনটি তিনটি দারুণ কালারের সমারোহ। মিডনাইট ব্ল্যাক, স্যাফায়ার ব্লু এর সাথে রয়েছে লেদার ফিনিশড্ ডিজাইনের দৃষ্টি আকর্ষক অ্যাম্বার ব্রাউন কালার। দেশে প্রথমবারের মতো লেদার ফিনিশড্ ডিজাইনের এমন ফোন এনেছে হুয়াওয়ে।

ওয়াই সিরিজের নতুন এ ফোনটিতে সর্বশেষ কাস্টমাইজড অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৯.০ ও হুয়াওয়ের আপডেট ইএমইউআই ৯.০ রাখা হয়েছে। সাধারণত ফ্ল্যাগশিপ ফোনগুলোতে অপারেটিং সিস্টেমের এমন কনফিগারেশন রাখা হয়।

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন সম্পর্কে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (বাংলাদেশ) এর কান্ট্রি ডিরেক্টর কেলভিন ইয়াং বলেন, ‘ওয়াই সিরিজ তরুণদের কাছে বেশ জনপ্রিয়। তরুণরা যাতে তাদের বাজেট অনুযায়ী প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা পায়, সে কথা মাথায় রেখে ওয়াই সিক্স প্রো ২০১৯ বাংলাদেশের বাজারে ছাড়া হয়েছে। আশা করি, ওয়াই সিক্স প্রো ২০১৯ এর আকর্ষণীয় ফিচার তরুণসহ সব গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে।’

ফোনটিতে চোখের ক্ষতি রোধ করার জন্য রাখা হয়েছে ডিসপ্লে সেফটি। আর ভালো ব্যাটারি ব্যাক-আপ এর জন্য রয়েছে ৩০২০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। পাশাপাশি রয়েছে স্মার্টফেস আনলকসহ ইয়ারফোন ব্যবহার না করেও এফএম রেডিও শোনার সুবিধা।

স্যাফায়ার ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারের ফোনটির মূল্য ১২,৯৯৯ টাকা। দৃষ্টি আকর্ষক লেদার ফিনিশড্ অ্যাম্বার ব্রাউন পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায়। এছাড়াও থাকছে আকর্ষণীয় ডেটা বান্ডেল অফার। মোবাইল অপারেটর জিপি, রবি ও বাংলালিংকে বিশেষ এ ইন্টারনেট অফার পাওয়া যাবে।

Tags: ওয়াই সিক্স প্রোহুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২৫ হাজার টাকায় সেরা স্মার্টফোনগুলো: দাম, ফিচার ও কেন কিনবেন?
প্রযুক্তি বাজার

২৫ হাজার টাকায় সেরা স্মার্টফোনগুলো: দাম, ফিচার ও কেন কিনবেন?

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
নির্বাচিত

১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা
প্রযুক্তি বাজার

এস২২ আল্ট্রা: নাম বাদে সবই যেন গ্যালাক্সি নোট থেকে ধার করা

প্রযুক্তি বাজার

চীনা ব্র্যান্ডের দখলে ভারতের স্মার্টফোন বাজারের ৭৪%

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?
নির্বাচিত

সামনের মাসে কোন কোন স্মার্টফোন আসতে চলেছে বাংলাদেশের বাজারে?

দেশে এলো গ্যালাক্সি এ৫৬ ফাইভজি, থাকছে উন্নত এআই ফিচার
প্রযুক্তি বাজার

দেশে এলো গ্যালাক্সি এ৫৬ ফাইভজি, থাকছে উন্নত এআই ফিচার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’
প্রযুক্তি সংবাদ

চীনের নতুন উদ্ভাবনে ড্রোনের ভাসমান থাকার দিন হবে ‘অনির্দিষ্টকাল’

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

চলমান এসএসসি পরীক্ষা-২০২৬ ঘিরে প্রশ্নফাঁসের যে খবর সামাজিক...

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিতে চাই: রেহান আসিফ আসাদ

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix