Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনায় দেশ ও মানুষের প্রয়োজনকেই প্রাধান্য দিয়েছে ওয়ালটন: গোলাম মুর্শেদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
করোনায় দেশ ও মানুষের প্রয়োজনকেই প্রাধান্য দিয়েছে ওয়ালটন: গোলাম মুর্শেদ
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের এসডিজি অগ্রগতি পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের টেক জায়ান্ট খ‌্যাত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মুর্শেদ। তিনি বলেছেন, কোভিড-১৯ আমাদের জন্য অনেক চ্যালেঞ্জের ছিলো। কিন্তু আমরা থেমে থাকি নি।

রোববার সন্ধ্যায় (২৬ সেপ্টেম্বর, ২০২১) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে অনুষ্ঠিত ব্যবসা ও অর্থনীতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ালটন হাই-টেকের এমডি ও সিইও গোলাম মুর্শেদ। সে সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, করোনাকালে আমরা সেফটি গগলস, ফেস শিল্ডসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম উৎপাদন শুরু করি। ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে দেশ ও মানুষের সুরক্ষায় পিপিই সংগ্রহ ও বিতরণ করি। করোনাকালে মানুষের কাছে প্রয়োজনীয় পণ্যটি পৌঁছে দেয়া ছিলো আমাদের প্রধান দায়িত্ব। দেশের মানুষের প্রয়োজনটাই আমাদের মূল ফোকাস ছিলো। করোনার সময়ে ওয়ালটনের নেয়া এসব উদ্যোগ ও কার্যক্রম বেসরকারি খাতে অন্যদের উৎসাহিত করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের আয়োজনে ৫ম বারের মতো অনুষ্ঠিত ওই আন্তর্জতিক সম্মেলনের মূল থিম ছিলো ‘বিজনেস অ্যান্ড ইকোনমি ইন দ্য নিউ-নরমাল ল্যান্ডস্কেপ’। এতে কোভিড-১৯ সময়ে পরিবর্তিত পরিস্থিতির মধ্যে ব্যবসায়িক চ্যালেঞ্জ ও তা মোকাবেলার উপায় নিয়ে বক্তারা আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সম্মানিত অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.এস.এম. মাকসুদ কামাল, ট্রেজারার প্রফেসর মমতাজ উদ্দীন আহমেদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মুহাম্মদ আব্দুল মঈন এবং একই অনুষদের শিক্ষক প্রফেসর ড. এম. সাদিকুল ইসলাম।

গোলাম মুর্শেদ বলেন, দেশ যখন মহাবিপদে, তখন আমরা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রেখে দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ি। করোনার প্রকোপ কমে এলে আমরা আবার ব্যবসা কার্যক্রম শুরু করি। মহামারির মধ্যেও আমাদের ব্যবসা খুব ভালো গিয়েছে। এ সময়ে ওয়ালটনের ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি ১.৪ মিলিয়ন ডলার থেকে ১৪ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরো বলেন, মহামারির মধ্যেও দেশের অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সচল ছিলো। মাতারবাড়ি প্রকল্প, পদ্মা সেতু, রূপপুর বিদ্যুৎকেন্দ্রসহ সব কার্যক্রম চালু ছিলো। একইভাবে ওয়ালটনের আরএন্ডডি (গবেষণা ও উন্নয়ন) খাতও চমৎকার কাজ করেছে। করোনা আমাদের জন্য খুব খারাপ হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে বাঙালি যে সব করতে পারে, সেটা করোনার মধ্যে আরেকবার প্রমাণিত হয়েছে। নতুন নতুন প্রযুক্তি ও পণ্যের গবেষণা ও উদ্ভাবনে (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) বেসরকারি শিল্পখাত এবং শিক্ষাপ্রতিষ্ঠান যৌথভাবে কাজ করতে যাচ্ছে। খুব শিগগিরই আমরা আরো ভালো কিছু পেতে যাচ্ছি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এমদাদুল হক সরকার, এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজাদা সেলিম এবং অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার
নির্বাচিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

আকর্ষণ হারাবে স্যামসাং গ্যালাক্সি এস৩০ সিরিজ?
নির্বাচিত

আর হারাবে না স্যামসাং ফোন!

এবার কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁ’র গৃহিণী খাদিজা বিবি
প্রযুক্তি সংবাদ

এবার কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে গাড়ি পেলেন নওগাঁ’র গৃহিণী খাদিজা বিবি

ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

ওপেনএআইয়ে যোগ দিচ্ছেন অ্যাপলের সাবেক ডিজাইন চিফ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে
প্রযুক্তি সংবাদ

মোজাহেদুল ইসলামের ‘এআই শিখুন, টাকা গুনুন’ বই বাজারে

মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে
ই-কমার্স

মেগা ডিসকাউন্টে রিয়েলমি স্মার্টফোন পাওয়া যাবে দারাজ ১২.১২ ক্যাম্পেইনে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রস্তুতি শুরু: ভিভো ও আইকো-র কোন কোন ফোনে আসছে বড় আপডেট?

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ে ধর্মঘটের ডাক: হুমকির মুখে বৈশ্বিক চিপ সরবরাহ, প্রতিদিন ক্ষতির আশঙ্কা ৬৭ কোটি ডলার!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix