Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

ডুয়াল ব্যান্ডের ১২০০ এমবিপিএস নতুন ওয়াই-ফাই রাউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তরঙ্গ- ব্র্যান্ডের প্যাকেজিং-এ ডব্লিউআর১৪ মডেলের ওই রাউটারটির প্রধান বৈশিষ্ট গিগাবিট ইথারনেট পোর্ট, ৪টি হাই-পারফর্মেন্স এন্টেনা এবং ওয়াইড এরিয়া কাভারেজ। রাউটারটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২,৭৫০ টাকা।

বিগত বছরগুলোতে বাংলাদেশ হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর। ব্যবহার বেড়েছে ইন্টারনেটের। সেই সাথে সমানুপাতিক হারে বেড়েছে তারবিহীন ওয়াই-ফাই প্রযুক্তির ডিভাইস রাউটারের। বাজারে বেশ কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের বিভিন্ন মূল্যের রাউটার পাওয়া যাচ্ছে। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনও এই ধারাবাহিকতায় গত বছর সিঙ্গেল ব্যান্ডের ৩০০ এমবিপিএস দুটি মডেলের রাউটার বাজারে ছাড়ে। যা ইতোমধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে। কিন্তু গ্রাহকদের চাওয়া ছিলো আরও উন্নত প্রযুক্তির ডুয়াল ব্যান্ড রাউটারের। সেই চাহিদা পূরণেই এবার নতুন মডেলের রাউটার আনছে দেশীয় এই প্রতিষ্ঠান।

ওয়ালটন রাউটার এবং নেটওয়ার্ক এক্সেসরিজের প্রোডাক্ট ম্যানেজার মোঃ শাহাদাত হোসাইন জানান, নতুন আসা ডুয়াল ব্যান্ডের রাউটারটিতে রয়েছে অত্যাধুনিক মাল্টি-ইউজার, মাল্টি-ইনপুট মাল্টি-আউটপুট (MU-MIMO) প্রযুক্তি, যার ফলে একসাথে অনেকগুলো ডিভাইস এর নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এছাড়া গিগাবিট ইথারনেট পোর্ট থাকায় রাউটারটি প্রতিটি কানেক্টেড ডিভাইসে উচ্চগতি সরবরাহ করতে সক্ষম। এর এডভান্সড বিমফোর্মিং প্রযুক্তির কল্যাণে গ্রাহকরা পাচ্ছেন সুনির্দিষ্ট ডিভাইসে বেটার ওয়ারলেস রিসেপশান।

ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ লিয়াকত আলী বলেন, ওয়ালটন গ্রাহকদের চাহিদাকেই সবসময় প্রাধান্য দেয়। করোনা মহামারির মধ্যে ইন্টারনেট, ওয়াই-ফাই এর ব্যবহার অনেক বেড়েছে। এই চাহিদা পূরণ করতেই আমরা রাউটারসহ সকল নেটওয়ার্ক এক্সেসরিজ ডেভেলপমেন্টে আরো বেশি কাজ করছি। সামনে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিভিন্ন ধরনের নেটওয়ার্ক এক্সেসরিজ আনার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নানা মডেল ও ফিচারের ডেক্সটপ, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, মনিটর, ট্যাব, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, স্পিকার, এসএসডি, এক্সটারর্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, প্রজেক্টর, ডিজিটাল রাইটিং প্যাড ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। খুব শিগগিরই এক্সেস কন্ট্রোল ডিভাইস, প্রিন্টার, নেটওয়ার্কিং সুইচ, ওয়েবক্যাম ইত্যাদি পণ্যও বাজারে ছাড়বে ওয়ালটনের কম্পিউটার বিভাগ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে নিয়ম মানলে হ্যাক হবে না ফেসবুক
কিভাবে করবেন

ফেসবুক আইডি হ্যাক থেকে রক্ষার উপায়

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য
নির্বাচিত

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল
নির্বাচিত

এক ক্লিকেই ডিলিট করুন অপ্রয়োজনীয় ইমেইল

পকেটে বিস্ফোরিত হলো আইফোন
নির্বাচিত

পকেটে বিস্ফোরিত হলো আইফোন

ফ্রান্সে অ্যামাজনের ‘ব্ল্যাক ফ্রাইডে’ বিজ্ঞাপন বন্ধ
ই-কমার্স

ফ্রান্সে অ্যামাজনের ‘ব্ল্যাক ফ্রাইডে’ বিজ্ঞাপন বন্ধ

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে লাইসেন্সের মেয়াদ বাড়েনি হুয়াওয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের উবার রাইডে লাইভ ভিডিও দেখবেন অভিভাবকরা

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

আমাদের দৈনন্দিন জীবনের একটা বড় অংশ জুড়ে এখন...

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

এপেক্সের সঙ্গে ভিভো, আসছে ভি৮০ লাইট

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ অক্টোবর ২০২১

১২০০ এমবিপিএস ডুয়াল ব্যান্ড রাউটার আনছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV