Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৩ নভেম্বর ২০২১
রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির অগ্রগতির ফলে বিশ্বব্যাপী গেমিং খাতের জনপ্রিয়তা বেড়েছে। ডিএফসি ইন্টেলিজেন্স’র তথ্যমতে, বর্তমানে ভিডিও গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় ৩.১ বিলিয়ন গেমার রয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ। পরিসংখ্যান বলছে, এর মধ্যে অর্ধেক গেমারই গেমিং করেন ফোনের মাধ্যমে। বর্তমানে মোবাইল গেমিংয়ের উপর ভিত্তি করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টও আয়োজিত হচ্ছে। গেমিংকে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্ভাবনাময় একটি খাত হিসেবেও দেখছেন বাজার বিশ্লেষকরা।

মোবাইল গেমিংয়ের প্রতি সবচেয়ে বেশি আগ্রহ থাকে তরুণদের, ফলে গেমিংয়ের পারফরম্যান্স ভালো এমন ফোনই এখন তরুণদের প্রথম পছন্দ। মোবাইল গেমিংয়ের প্রতি তরুণদের এমন আগ্রহের বিষয়টি বিবেচনা করে বর্তমানে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড গেমিংয়ের জন্য উপযোগী অত্যাধুনিক ফিচারের স্মার্টফোন বাজারে আনছে। তবে, অধিকাংশ ক্ষেত্রেই এ ধরণের ফোনের দাম বেশি হওয়ায় তরুণদের জন্য তা কেনা সম্ভব হয়ে ওঠেনা। এ সমস্যার সমাধান হতে পারে সম্প্রতি বাজারে আসা তরুন প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি’র ফ্ল্যাগশিপ জিটি সিরিজের নতুন স্মার্টফোন জিটি নিও ২। অত্যাধুনিক প্রযুক্তি ও দৃষ্টিনন্দন ডিজাইনের ফ্ল্যাগশিপ জিটি নিও ২ একইসাথে যেমন সাশ্রয়ী, তেমনি গেমারদের দিবে দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা।

কোনো ফোনের প্রসেসর যতো বেশি শক্তিশালী, সে ফোন নিরবিচ্ছিন্ন ও চমৎকার গেমিংয়ের জন্য ততো বেশি উপযোগী। রিয়েলমি’র জিটি নিও ২–এ রয়েছে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর, যা ব্যবহারকারীদের দিবে দুর্দান্ত পারফরমেন্সের নিশ্চয়তা। অক্টা-কোর আর্কিটেকচার-সহ এই ফোনের শক্তিশালী ৭ ন্যানোমিটার প্রযুক্তি ৩.২ গিগাহার্টজ এ৭৭ প্রাইম কোরের সাহায্যে লোডিং সময় কমিয়ে অ্যাপের মাধ্যমে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে সক্ষম। ফলে, এ ফোনে সব সময় ব্যবহারকারীরা কোন ধরনের ঝামেলা ছাড়া নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির গেমিং উপভোগ করতে পারবেন।

তাছাড়া, ভাল গেমিংয়ের জন্য ফোনের এমন স্ক্রিন ও ডিসপ্লে থাকা প্রয়োজন, যাতে গেমাররা স্বাচ্ছ্যন্দে গেমিং করতে পারেন। এক্ষেত্রে, ১২০ হার্টজ ই৪ অ্যামোলেড ডিসপ্লে (৯২.৬ শতাংশ স্ক্রিন-টু-বডি অনুপাতসহ ৬.৬২ ইঞ্চির স্ক্রীন-সাইজ) সমৃদ্ধ জিটি নিও ২ হতে পারে গেমারদের জন্য আদর্শ একটি ফোন। শুধু তাই নয়, এর ৬০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট গেমারদেরকে স্মুথ গেমিংয়ের অভিজ্ঞতা দিবে। পাশাপাশি, ১৩০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোরেও এ ফোন দিয়ে স্বাচ্ছ্যন্দে গেমিং করা যাবে।

টানা দীর্ঘসময় গেমিং করলে গেমারদেরকে অনেক সময় ফোন গরম হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়। এ সমস্যা সমাধানে এ ফোনে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে এই প্রথম ফোন অত্যাধিক গরম হয়ে যাওয়া প্রতিরোধে ডায়মন্ড থার্মাল জেলসহ স্টেইনলেস স্টিল কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। ফলে, দীর্ঘসময় গেমিং করলেও এখন আর ব্যবহারকারীদের ফোন গরম হয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবেনা। নিশ্চিন্তে ঘণ্টার পর ঘণ্টা তরুণরা এই ফোন দিয়ে গেমিং করতে পারবেন।

এমনকি দীর্ঘ সময় দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে এ ফোনে আছে ৫’হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, যা দিবে টানা ৮ ঘণ্টা নিরবিচ্ছিন্ন গেমিং’র নিশ্চয়তা। যদি খেলার মাঝে ফোনের চার্জ কমে যায়, তাতেও চিন্তার কিছু নেই। কারণ ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জ থাকায় এ ফোন সম্পূর্ণ চার্জ হতে সময় নেয় মাত্র ৩৬ মিনিট। ফলে, ব্যবহারকারীরা এ ফোনে কম সময় চার্জ দিয়ে অধিক সময় পর্যন্ত গেমিং বা অন্যান্য কাজ করতে পারবেন।

গেমিংয়ের জন্য বিশেষভাবে উপযোগী এ ফোনে রয়েছে ৮ জিবি + ৫ জিবি ডিআরই র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সুবিধা এবং এ ফোনের নিও গ্রীণ কালারের সংস্করণটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনরা ব্যবহারকারীরা এ ফোনটি কিনতে পারবেন মাত্র ৩৯,৯৯০ টাকায়। কেনার জন্য বিস্তারিত জানতে ক্লিক করুন – https://cutt.ly/realmeGTNEO_2। যদি আপনি এমন একটি ফোন খুঁজছেন যা দিয়ে আপনি টানা গেমিং উপভোগ করতে পারবেন এবং নিজের গেমিং অভিজ্ঞতাকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চান, তাহলে বর্তমান বাজারে এই ফোনের কোনও বিকল্প নেই।

 

 

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি জিটি নিও ২

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে
নির্বাচিত

জ্বালানি খাতে নজর টেক জায়ান্টদে

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক

ভয়েস ওভার ওয়াই-ফাই
টেলিকম

ভয়েস ওভার ওয়াই-ফাই কল সেবা চালু করল বাংলালিংক

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

ফের ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

‘মাইটেল’ এর পরিবেশক হল স্টার টেক
নির্বাচিত

‘মাইটেল’ এর পরিবেশক হল স্টার টেক

পিসি বিল্ডিংয়ের সময় মনে রাখতে হবে যে ৪ বিষয়
প্রযুক্তি সংবাদ

২০১৬ সালের পর্যায়ে নেমে আসতে পারে বৈশ্বিক পিসি সরবরাহ

Load More

ট্রেন্ডিং টপিক

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ভেনেজুয়েলায় নজির গড়ল গুগলের প্রযুক্তি

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
প্রযুক্তি সংবাদ

কার্বন অপসারণ প্রযুক্তিতে ৯১ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি টেক জায়ান্টদের

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন
প্রযুক্তি সংবাদ

মাদক ট্রাইব্যুনাল গঠন ও সাইবার স্পেসে জুয়া বন্ধের বিধান রেখে সংসদে দুটি বিল উত্থাপন

মাদক সংক্রান্ত মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক...

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

২০০MP ক্যামেরাসহ আসছে ‘শাওমি ১৮ প্রো’!

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ নভেম্বর ২০২১

রিয়েলমি জিটি নিও ২: দুর্দান্ত গেমিং অভিজ্ঞতার জন্য অনবদ্য এক ফোন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix