Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুই বছরে প্রথাগত চিপকে ছাড়িয়ে যাবে আইবিএমের কোয়ান্টাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
দুই বছরে প্রথাগত চিপকে ছাড়িয়ে যাবে আইবিএমের কোয়ান্টাম
Share on FacebookShare on Twitter

আগামী দুই বছরের মধ্যে বিশ্বের প্রযুক্তি বাজার দখলে নেবে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) উদ্ভাবিত নতুন কোয়ান্টাম কম্পিউটিং চিপ। এছাড়া সাধারণ কাজের ক্ষেত্রে কোয়ান্টাম সিস্টেম সাধারণ কম্পিউটারকে ছাড়িয়ে যাবে। সম্প্রতি এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা জানান। খবর রয়টার্স ও এনগ্যাজেট।

আইবিএম জানায়, তাদের ঈগল নামের কম্পিউটিং চিপে ১২৭টি কিউবিটস রয়েছে। যেগুলো সংরক্ষিত তথ্যকে কোয়ান্টাম আকারে দেখাবে। প্রচলিত কম্পিউটার ১ অথবা ০ এ দুটি বিট নিয়ে কাজ করে। অন্যদিকে আইবিএমের চিপটি একই সঙ্গে দুটি বিটে কাজ করতে সক্ষম।

দুই বিটে কাজ করার সক্ষমতার কারণে অদূর ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের তুলনায় গতিশীল হবে। কিন্তু কিউবিটস গঠন করা খুবই কঠিন এবং নির্ভুল কাজের জন্য ক্রায়োজেনিক রেফ্রিজারেটরের অধিক জায়গার প্রয়োজন হয়।

অ্যাপলের সর্বাধুনিক এম১ ম্যাক্স চিপে ৫ হাজার ৭০০ কোটি ট্রানজিস্টর রয়েছে। আইবিএমের দাবি তাদের ঈগল চিপে শতাধিক কিউবিটস রয়েছে, যা এ ক্যাটাগরিতে প্রথম। তবে প্রতিষ্ঠানটি জানায় নিউইয়র্কে চিপ নির্মাণের সময় প্রাপ্ত তথ্য আরো কিউবিট উৎপাদনে সাহায্য করবে। বিশেষ করে কোয়ান্টাম কম্পিউটারের রেফ্রিজারেশন ও নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে অর্জিত জ্ঞান যুক্ত করার পর কার্যক্ষমতা বাড়বে। ২০২২ সালে ৪৩৩ কিউবিট-সংবলিত অসপ্রে ও ১ হাজার ১২১ কিউবিটের কন্ডর চিপ উৎপাদনে পরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক সাক্ষাত্কারে আইবিএমের কোয়ান্টাম হার্ডওয়্যার সিস্টেম ডেভেলপমেন্ট ইউনিটের পরিচালক জেরি চাউ বলেন, আমাদের ১২৭ কিউবিটের ঈগল প্রসেসরটি আইবিএমের ক্লাউড প্লাটফর্মে অনুসন্ধানী ব্যবস্থা হিসেবে রয়েছে। আইবিএম কোয়ান্টাম নেটওয়ার্কের সদস্যরা এটি ব্যবহার করবেন।

তিনি আরো বলেন, বর্তমানে আমাদের কোয়ান্টাম প্রযুক্তি সম্পর্কে জানার জন্য পর্যবেক্ষণমূলক পদ্ধতি দেয়া হয়েছে। তাই এ মুহূর্তে কোয়ান্টাম ভলিউম অনুসারে এখন কেমন পারফরম্যান্স পাওয়া যাবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না।

ঈগল প্রসেসরের কোয়ান্টাম ভলিউম সম্পর্কে না জেনে এখনই একে বাজারে থাকা অন্য চিপের সঙ্গে তুলনা দেয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন প্রযুক্তিবিদরা। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কনগ্লোমারেট প্রতিষ্ঠান হানিওয়েল দাবি জানিয়েছিল, তাদের এইচ১ সিস্টেম মডেলে ১০টি কানেক্টেড কিউবিটসহ ১২৮টি কোয়ান্টাম ভলিউম রয়েছে।

আরেকটি বিষয় লক্ষণীয়, আইবিএম এখনই কোয়ান্টামের একক আধিপত্যের বিষয়ে কোনো দাবি করছে না। প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, এটি মাইলফলক অর্জনের পথে একটি ধাপ। বর্তমান সময়ের সাধারণ কম্পিউটার করতে পারে না এমন কাজের বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ২০১৯ সালে সাইকামোর সিস্টেমের মাধ্যমে প্রযুক্তি খাতে যুগান্তকারী কিছু করার ঘোষণা দেয়ার মাধ্যমে বিতর্কের সূচনা করে গুগল।

সে সময় আইবিএম গুগলের এ দাবিকে অসমর্থিত বলে আখ্যা দিয়েছিল। কেননা গুগল শুধু একটি সমীকরণ মেলাতে কম্পিউটার তৈরি করেছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিতে গিয়ে লাঞ্ছিত হচ্ছেন কর্মীরা: আইএসপিএবি
কিভাবে করবেন

হোম কোয়ারেন্টিনে ইন্টারনেট গতি পেতে কি করবেন

শিগগিরই বাজারে আসছে ২০২০ সালের সবচেয়ে স্লিক অপো এফ১৭ প্রো
নির্বাচিত

শিগগিরই বাজারে আসছে ২০২০ সালের সবচেয়ে স্লিক অপো এফ১৭ প্রো

ট্রু-কলার দিয়ে কীভাবে কল রেকর্ড করবেন? জেনে নিন
কিভাবে করবেন

ট্রু-কলার দিয়ে কীভাবে কল রেকর্ড করবেন? জেনে নিন

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

কাঁচের মতো স্বচ্ছ ফোন আনছে নকিয়া

আজ রাত ১২টার পর  বন্ধ হবে ২০ লাখ সিম
টেলিকম

আজ রাত ১২টার পর বন্ধ হবে ২০ লাখ সিম

Load More

ট্রেন্ডিং টপিক

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ
অটোমোবাইল

রাজধানীর মোহাম্মদপুরে নতুন ই-বাইক শোরুম চালু করেছে রিভো বাংলাদেশ

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ
প্রযুক্তি পরামর্শ

মোবাইলে ‘টোল বকেয়া’ মেসেজ, ক্লিক করতেই সর্বনাশ

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!
অর্থ ও বাণিজ্য

অনলাইনে সস্তায় স্বর্ণ বিক্রির ফাঁদ, প্রতারিত হতে পারেন আপনিও!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
শিক্ষা ও ক্যাম্পাস

শিক্ষিকার গায়ে হাত তোলা সেই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অফিস কক্ষে...

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

৮০০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা মেটার, বিনিয়োগ বাড়াচ্ছে এআই খাতে

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

শিশুদের জন্য সামাজিক মাধ্যম বন্ধের জোয়ারে এবার শামিল তুরস্ক

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix