Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম ক্লাউড বাজার সাড়ে ১২ হাজার কোটি ডলার ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 24 November 2021
টেলিকম ক্লাউড বাজার সাড়ে ১২ হাজার কোটি ডলার ছাড়াবে
Share on FacebookShare on Twitter

গত বছর বৈশ্বিক টেলিকম ক্লাউডের বাজার ১ হাজার ৮০০ কোটি ডলারের হলেও ২০৩০-এর মধ্যে তা ১২ হাজার ৫৬৪ কোটি ডলারে দাঁড়াবে। ২০২১-৩০-এ টেলিকম ক্লাউড খাতের বার্ষিক গড় প্রবৃদ্ধি (সিএজিআর) হবে ২১ দশমিক ৮০ শতাংশ। অ্যালাইড মার্কেট রিসার্চের (এএমআর) সর্বশেষ প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর গ্লোব নিউজওয়্যার।

কোন কোন বাজারে সর্বোচ্চ বিনিয়োগ আসতে পারে এবং কোন কোন বিষয় গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করবে, এএমআরের প্রতিবেদনে তা উঠে এসেছে। আইটি ও টেলিযোগাযোগ খাতের দ্রুত সম্প্রসারণ ও আধুনিকায়ন বৈশ্বিক টেলিকম ক্লাউড মার্কেটের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। তবে ক্লাউড মডেলের কিছু সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে প্রবৃদ্ধি ব্যাহত হতে পারে। অবশ্য ক্লাউড কম্পিউটিং ও টেলিকম সেবার মতো কিছু খাতে আকর্ষণীয় সুযোগ সৃষ্টির ফলে লক্ষণীয় প্রবৃদ্ধির দেখা মিলবে।

ধীরে ধীরে ক্লাউড মার্কেট সম্প্রসারণ হলেও করোনা পরিস্থিতি পুরো ডাইমেনশন পাল্টে দেয়। বিশ্বব্যাপীই টেলিকম নেটওয়ার্কে বড় আকারের ট্রাফিক প্রবৃদ্ধি দেখা যায়। এ সময়ে অধিক ব্যান্ডউইডথের চাহিদা বেড়েছে। ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদার প্রভাবে বৈশ্বিক টেলিকম ক্লাউড খাতে প্রযুক্তিগত রূপান্তর দেখা যাচ্ছে।

অঞ্চলভেদে ২০২০ সালে বৈশ্বিক টেলিকম ক্লাউডের উল্লেখযোগ্য শেয়ার ছিল উত্তর আমেরিকার। যুক্তরাষ্ট্র ও কানাডার মতো বাজারগুলোর ওপর দাঁড়িয়ে বৈশ্বিক টেলিকম ক্লাউড শিল্পের দুই-পঞ্চমাংশ ছিল এ অঞ্চলের নিয়ন্ত্রণে। তবে আগামী দশকে সর্বোচ্চ ২৪ দশমিক ৫ শতাংশ সিএজিআর সম্ভাবনা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।

বৈশ্বিক টেলিকম ক্লাউড বাজার প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে মাইক্রোসফট, গুগল, অ্যামাজন ওয়েব সার্ভিসেস (এডব্লিউএস), আইবিএম, ওরাকল, এটিঅ্যান্ডটি, ইটিসালাট, ডেল, টেলস্ট্রা ও ভেরাইজন। অংশীদারত্ব, সম্প্রসারণ, সহযোগিতা, যৌথ উদ্যোগের মতো বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে এ প্রতিষ্ঠানগুলো আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকরণ, কম্পিউটিং সেবা, ব্যবহারকারী ও অঞ্চলভেদে এএমআরের প্রতিবেদনে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। প্রকরণ বা টাইপের ভিত্তিতে ২০২০ সালে প্রধান শেয়ার ছিল পাবলিক ক্লাউড সেগমেন্টের। মোট বাজারের দুই-তৃতীয়াংশই ছিল তাদের নিয়ন্ত্রণে। তবে ২০২১-৩০-এর মধ্যে সর্বোচ্চ ২৪ দশমিক ৭ শতাংশ সিএজিআর থাকবে হাইব্রিড ক্লাউড সেগমেন্টের।

কম্পিউটিং সার্ভিসের ক্ষেত্রে ২০২০ সালে মোট আয়ের দুই-পঞ্চমাংশেরও বেশি আয় করেছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ আ সার্ভিস বা আইএএএস সেগমেন্ট। ২০৩০ সালেও এ সেগমেন্ট শীর্ষস্থান ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে এক দশকে সর্বোচ্চ ২২ দশমিক ৮০ শতাংশ সিএজিআর থাকবে সফটওয়্যার অ্যাজ আ সার্ভিস বা এসএএএস সেগমেন্টের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন
টেলিকম

টেলিযোগাযোগ সেবার মান নিয়ে বিটিআরসির গণশুনানি ১২ জুন

আয়ে রেকর্ড, নতুন গ্রাহক বৃদ্ধি ও ফোরজি সেবায় শীর্ষস্থানে রবি
টেলিকম

ভিআরএসের অর্থে অনিয়ম ও কর ফাঁকি: রবির ওপর ৩৩ কোটি টাকার কর-ঝুঁকি

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ফোরজি সেবা চালুতেও গ্রাহক পাচ্ছে না টেলিটক
টেলিকম

টেলিটকে ১০০ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি

মোবাইলের আইএমইআই বাতিলের সুবিধাও আসছে
টেলিকম

মোবাইলের আইএমইআই বাতিলের সুবিধাও আসছে

চীনে যাচ্ছে বিটিআরসি’র চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব
টেলিকম

বিটিআরসির মহাপরিচালক হলেন শাহজাদ পারভেজ

Load More

ট্রেন্ডিং টপিক

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
প্রযুক্তি বাজার

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন
প্রযুক্তি সংবাদ

উন্মোচনের ২৪ ঘণ্টাতেই আউট অব স্টক রিয়েলমির হ্যারি পটার এডিশন

হ্যারি পটার ভক্তদের জন্য বিশেষভাবে তৈরি Realme 16...

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয়

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

24 November 2021

টেলিকম ক্লাউড বাজার সাড়ে ১২ হাজার কোটি ডলার ছাড়াবে

Techzoom.TV |
TechzoomTV