Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩ জানুয়ারি ২০২২
ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন
Share on FacebookShare on Twitter

ফাইভজি নেটওয়ার্ক চালুর বিষয়টি আরো অন্তত দুই সপ্তাহ পেছাতে যাচ্ছে এটিঅ্যান্ডটি ও ভেরাইজন। যুক্তরাষ্ট্রের এভিয়েশন তদারকি সংস্থা ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) অনুরোধে এ সিদ্ধান্ত শীর্ষ এ মোবাইল নেটওয়ার্কগুলোর।

সম্প্রতি বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরের কাছে ফাইভজি ওয়্যারলেস সেবা পেছানোর দাবি জানিয়েছে মার্কিন এয়ারলাইনস জোট। পাইলটরা যে বেশ কয়েকটি ইলেকট্রনিকস পণ্যের ওপর নির্ভর করেন, সেগুলোর কার্যক্রম বাধাগ্রস্ত করতে পারে—এ দাবিতে তারা ফাইভজি পেছানোর দাবি তুলেছিল।

যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী ও কার্গো পরিবহনকারী উড়োজাহাজ সংস্থাগুলোর জোট এয়ারলাইনস ফর আমেরিকা (এফোরএ) জানায়, ফাইভজি সেবা এভিয়েশন শিল্পে কী ঝুঁকি তৈরি করতে পারে তা ঠিকমতো পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)। সি-ব্যান্ডের ফাইভজি সেবা এভিয়েশন শিল্পে কেমন নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে তা বিশ্লেষণে এফসিসিকে আরো সময় নিতে হবে।

এর আগে মার্কিন টেলিকম জায়ান্ট এটিঅ্যান্ডটি ও ভেরাইজন কমিউনিকেশনস ফাইভজি চালু এক মাস পিছিয়ে দেয়। এবার আরেক দফা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। প্রধান বিমানবন্দরগুলোর কাছে যদি ফাইভজি চালু করা হয় তাহলে ভয়ানক ক্ষতির বিষয়ে সতর্ক করে আসছিল এভিয়েশন শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠনটি।

১১টি উড়োজাহাজ সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন এফোরএ জানায়, ফ্লাইট বাতিল কিংবা হাজারো ফ্লাইটের রুট পরিবর্তনের ফলে শতকোটি ডলার লোকসান গুনতে পারে উড়োজাহাজ সংস্থাগুলো।

সংগঠনটি জানায়, ফাইভজি সেবা চালু হলে লাগার্ডিয়া, কেনেডি ও নিউয়ার্ক-নিউইয়র্ক শহরের তিনটি প্রধান বিমানবন্দরের কার্যক্রমই ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া শিকাগোর ও’হেয়ার, বোস্টনের লোগান, লস অ্যাঞ্জেলেসের ডালাস ফোর্ট ওয়ার্থ ও সান ফ্রান্সিসকো বিমানবন্দর ফাইভজি সেবা চালুতে ঝুঁকিতে পড়বে।

ফাইভজি পিছিয়ে দিতে এফএএ যদি কোনো যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আগামী সপ্তাহে আদালতে মামলা দায়েরের হুমকি দিয়েছিল এফোরএ।

এফসিসি থেকে চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করে ভেরাইজনের মুখপাত্র রিখ ইয়াং জানান, নতুন বছরের প্রথম দিন সন্ধ্যা ৬টায় আমরা সরকারি চিঠি পেয়েছি। আমরা অনুরোধটি বিবেচনায় নিয়ে ফাইভজি চালুর সময় পেছানোর সিদ্ধান্ত নিয়েছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

iPhone 17 Ultra-এর ক্যামেরা ফিচার ফাঁস: ভিডিওগ্রাফিতে DSLR-স্তরের অভিজ্ঞতা

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’
নির্বাচিত

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ জিতেছে বাংলাদেশের টিম ‘ডায়মন্ডস’

ভারতে ওয়াশিং মেশিন রফতানি শুরু করলো ওয়ালটন
নির্বাচিত

ভারতে ওয়াশিং মেশিন রফতানি শুরু করলো ওয়ালটন

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার
প্রযুক্তি সংবাদ

অ্যান্ড্রয়েডেও চালু হলো এক্সের কলিং ফিচার

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে
নির্বাচিত

লাভার কম দামি ফোনে বাঁকানো ডিসপ্লে

মানসিক স্বাস্থ্যের ক্ষতি
প্রযুক্তি সংবাদ

ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে নিউইয়র্কে মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?
বিবিধ

সমঝোতা স্মারকে সই করল ইরান-যুক্তরাষ্ট্র, কে বেশি সুবিধা পেল?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার
নির্বাচিত

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন
অটোমোবাইল

সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছে রিভো, অফার শেষ ২৫ জুন

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার
অটোমোবাইল

এসিআই মোটরসে ডেপুটি প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগ দিলেন আল জুবায়েদ তালুকদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ জানুয়ারি ২০২২

ফাইভজি চালুর সিদ্ধান্ত পেছালো এটিঅ্যান্ডটি-ভেরাইজন

Techzoom.TV |
TechzoomTV