Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ এপ্রিল ২০২২
নগদ প্রতারকদের গ্রাম: কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান
Share on FacebookShare on Twitter

কয়েকদিন আগের কুঁড়েঘর এখন দোতলা-তিনতলা দালান। টয়লেটে লেগেছে বাথটাব। কৃষিকাজ, মাছ ধরা কিংবা মজুরের কাজ ছেড়ে প্রতারণার ফাঁদ পেতে তারা এখন লাখপতি। ফরিদপুরের ডুমাইন গ্রামের এমন বদলে যাওয়ার চিত্র।

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রাম, এক দশক আগেও এখানে ইটের বাড়ি খুঁজে পাওয়া কঠিন ছিলো। এখন কুঁড়ে ঘর পাওয়াই দায়।

এক সময় ডুমাইন গ্রামের মানুষের মূল পেশা ছিল কৃষিকাজ, মাছ ধরা আর দিন মজুরি। পল্লাত বৈড়াগী, ছিলেন দিনমুজুর। কিন্তু কয়েক বছরেই পাল্টে গেছে পল্লাতের জীবন-যাপন। কী এমন আলাদিনের চেরাগ পেয়ে কুঁড়ে ঘরটি দুই বছরে হয়েছে তিন তলা বাড়ি? জানালেন পল্লাতের প্রতিবেশি।

প্রতিবেশিরা জানান, “আগে চাষাবাদ করত, এখন বড়লোক।”

পাকা বাড়ি বানালেও সেখানে ঘুমাতে পারেন না মোবাইল ব্যাংকিং প্রতারণায় অভিযুক্ত পল্লাত। এক রাতে পুলিশ ধরতে এলে আত্মহত্যার হুমকি দিয়ে গ্রেফতার এড়িয়েছিলেন।

গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণায় অভিযুক্ত মিঠুন বাড়ি ছাড়া। তারও এই ইটের বাড়ি হয়েছিল রাতিরাতি।

এক প্রতিবেশি জানান, “আগে কম-বেশি সবাই জড়িত ছিল, এখন নেই।”

নগদ-বিকাশ প্রতারণার সঙ্গে যারা জড়িত তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনার পেশা কী? সে নিরদ্বিধায় বলে ‘টোপের ব্যবসা’। টোপের ব্যবসা মানে হচ্ছে বিকাশের গ্রাহককে নানা কৌশলে টোপে ফেলে তার টাকাপয়সা নিজের পকেটে নিয়ে আসা। আশ্চর্য হলেও সত্যি এভাবেই ভয়ঙ্কর প্রতারণার জাল তৈরি হয়েছে পুরো গ্রাম জুড়ে।

এই গ্রামের নতুন কেউ এসেছে শুনলে বেশিরভাগ ঘর তালাবদ্ধ থাকে, নয়তো বাইরে থেকে বন্ধ।

স্থানীয়দের কাছে এ কৌশলের নাম টোপের ব্যবসা।

এ সম্পর্কে জানতে চাইলে স্থানীয়রা জানান, “মোবাইলে ফোন দিয়ে নানা কিছু বলার পরে গ্রাহকরা টাকা দিয়ে দেয়।”

ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশেদ আলম মাসুম বলেন, “এলাকার ৩০-৩৫ শতাংশ লোক আঙ্গুল ফুলে গলাগাছ হয়েছে।”

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “বর্তমানে সারাদেশে প্রতারক চক্র হিসেবে স্বীকৃত একটি গ্রাম। দীর্ঘদিন ধরে আমরা থানা-পুলিশ চেষ্টা করে যাচ্ছি এদেরকে নিবৃত্ত করতে। ভবিষ্যতে যাতে নতুন করে কেউ না জড়ায় এবং যারা আছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”

কোনও বৈধ আয় নেই। তবুও গ্রামের প্রায় সব যুবকের আছে ৪-৫ লাখ টাকা দামের মোটরসাইকেল। যুবকদের বেশিরভাগই মোবাইল প্রতারণার সঙ্গে জড়িত। ক্যামেরার সামনে কথা বলতে চাননা কেউ।

গ্রামের সাধারণ মানুষ কেউ অপরাধীদের বিরুদ্ধে মুখ খুলতেও সাহস পান না।

ব্রিটিশ শাসন আমল থেকে ফরিদপুরের ডুমাইন গ্রামটি শিক্ষিত ও একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামের দেড়শ’ মানুষ স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার সাথে অংশ নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি অশিক্ষা, মাদক এবং লোভে পড়ে এই এলাকার বখে যাওয়া তরুণদের কারণে গ্রামটি এখন সারাদেশে প্রতারকের গ্রাম হিসেবে পরিচিতি পেতে যাচ্ছে।

Tags: নগদনগদ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস
গেম

পাবজি চ্যাম্পিয়নশিপে স্টার পারফর্মার দেশের এ১ ই-স্পোর্টস

এবার মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞায় চীনের ড্রোন নির্মাতা ডিজেআই
নির্বাচিত

এবার মার্কিন বিনিয়োগ নিষেধাজ্ঞায় চীনের ড্রোন নির্মাতা ডিজেআই

বেসিক ইন্টারনেট অব থিংস নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিক ইন্টারনেট অব থিংস নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক সেমিকন্ডাক্টর খাতে বিক্রি বেড়েছে ১৮ শতাংশ

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো
প্রযুক্তি সংবাদ

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো

অ্যান্ড্রয়েডের ফিজিক্যাল বাটন কাজে লাগানোর ছয় উপায়
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েডের ফিজিক্যাল বাটন কাজে লাগানোর ছয় উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান
বিবিধ

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix