Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়া ফেলেছে ওয়ালটনের ‘প্রিন্টন’ প্রিন্টার, ই-প্লাজায় ১৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৭ মে ২০২২
সাড়া ফেলেছে ওয়ালটনের ‘প্রিন্টন’ প্রিন্টার, ই-প্লাজায় ১৫ শতাংশ ছাড়
Share on FacebookShare on Twitter

দেশের প্রযুক্তিবাজারে সাড়া ফেলেছে ওয়ালটনের ‘প্রিন্টন’ প্রিন্টার। বাংলাদেশি প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটনের অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ এই প্রিন্টারে রয়েছে দ্রুতগতির ওয়ারলেস প্রিন্টিংসহ বিভিন্ন সুবিধা। এদিকে প্রতিষ্ঠানটির অনলাইন প্ল্যাটফর্ম ই-প্লাজা থেকে ওয়ালটন প্রিন্টার কেনায় মিলছে ১৫ শতাংশ ফ্ল্যাট মূল্যছাড়। ফলে ক্রেতা পছন্দের শীর্ষে রয়েছে ওয়ালটনের ‘প্রিন্টন’ প্রিন্টার।

ওয়ালটন কম্পিউটার ও আইটি এক্সেসরিজের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা তৌহিদুর রহমান রাদ জানান, ‘ওয়ালটন ল্যাপটপ অনলাইন ডিসকাউন্ট মেলা’র আওতায় ই-প্লাজা (https://cutt.ly/uHonLfB) থেকে প্রিন্টারসহ যে-কোনো কম্পিউটার পণ্য ক্রয়ে ১৫ শতাংশ মূল্যছাড় দেয়া হচ্ছে। যা ইতোমধ্যেই ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এ সুবিধা থাকছে ৩১ মে ২০২২ পর্যন্ত।

তিনি জানান, বর্তমানে ‘প্রিন্টন’ প্যাকেজিং এ দুই মডেলের ওয়ালটন লেজার প্রিন্টার বাজারে রয়েছে। যার মডেল প্রিন্টন পিএমএফ২২ (Printon PMF22) এবং প্রিন্টন পিএস২২ (Printon PS22)। এর মধ্যে পিএমএফ২২ (PMF22) মডেলটি মাল্টি ফাংশন সুবিধাযুক্ত। অর্থাৎ প্রিন্টের পাশাপাশি স্ক্যান এবং ফটোকপি করা যায়। এই মডেলের প্রিন্টারের মূল্য ১৬,৭৫০ টাকা হলেও ই-প্লাজায় ২,৫১৩ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন ক্রেতারা। ফলে প্রিন্টারটি কেনা যাচ্ছে মাত্র ১৪,২৩৭ টাকায়। 

এদিকে পিএস২২ (PS22) মডেলের সিঙ্গেল ফাংশনের প্রিন্টারটির দাম ১১,৭৫০ টাকা। কিন্তু ই-প্লাজায় ১,৭৬৩ টাকা ডিসকাউন্টে এটি কেনা যাচ্ছে মাত্র ৯,৯৮৭ টাকায়। ওয়ালটনের এই প্রিন্টার দুটিতে থাকছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।  

জানা গেছে, ওয়ালটনের প্রিন্টারের প্রধান বিশেষত্ব হচ্ছে ২২ (এ ফোর) এবং ২৩ (লেটার) পিপিএম প্রিন্ট স্পিড। অর্থাৎ অত্যন্ত দ্রুত প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রিন্ট করে। এছাড়া উভয় মডেলেই ১২০০ ইনটু ১২০০ ডিপিআই (Dpi) রেজ্যুলেশন, ৬০০ মেগাহার্টজ প্রসেসর এবং ১২৮ মেগাবাইট মেমোরি রয়েছে।

 এই প্রিন্টার দুটিতে ইউএসবি ক্যাবল সংযোগের মাধ্যমে প্রিন্ট করা ছাড়াও ওয়ারলেস প্রিন্টিং এর সুবিধা রয়েছে। এছাড়া মাল্টি ফাংশন প্রিন্টারটিতে নেটওয়ার্ক প্রিন্টিং এর সুবিধা রয়েছে; যা কর্মক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য বিশেষ সুবিধাজনক।

এছাড়াও প্রিন্টারগুলোয় ব্যবহারের জন্য ওয়ালটনের রয়েছে সাশ্রয়ী মূল্যের টোনার। যা ১৫ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মাত্র ১,৬৮৭ টাকায়।  এছাড়াও টোনারের ৬৫ গ্রামের রিফিল কিট মিলছে ৫৫২ টাকায়। 

উল্লেখ্য, প্রিন্টার ছাড়াও বর্তমানে ভিন্ন ভিন্ন কনফিগারেশন ও দামের প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের নানান মডেলের ল্যাপটপ উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। এছাড়া ওয়ালটনের আছে বিভিন্ন মডেলের ডেস্কটপ, অল-ইন-ওয়ান ইউনিফাই পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব। 

এসব পণ্যের পাশাপাশি নানা মডেল ও ফিচারের মনিটর, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউপিএস, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, প্রজেক্টর, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। 

মডেলভেদে ওয়ালটন ল্যাপটপে সর্বোচ্চ ২ বছর এবং ডেস্কটপে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা রয়েছে।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে
ই-কমার্স

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি
নির্বাচিত

দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের ১-টি রিয়েলমি

অ্যাপলের নোটবুকে বড় পরিবর্তন আসবে
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের নোটবুকে বড় পরিবর্তন আসবে

২০২৫ সালের সেরা ১০ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের সেরা ১০ ল্যাপটপ: কাজ, পড়াশোনা ও বিনোদনের জন্য সেরা বাছাই

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি
নির্বাচিত

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি

খেলে ক্যাসিনো, পরিচয় দেয় ফ্রিল্যান্সার: ছদ্মবেশী অনলাইন জুয়ার সিন্ডিকেট!
নির্বাচিত

খেলে ক্যাসিনো, পরিচয় দেয় ফ্রিল্যান্সার: ছদ্মবেশী অনলাইন জুয়ার সিন্ডিকেট!

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

‘নগদ’-এর জন্য অংশীদার খুঁজছে সরকার
অর্থ ও বাণিজ্য

নগদ থেকে প্রশাসক সরিয়ে নেওয়ার ইঙ্গিত গভর্নরের

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix