Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ এপ্রিল ২০১৯
অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?
Share on FacebookShare on Twitter

স্টিভ জবস ছিলেন অ্যাপলের তুলনাহীন এক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটিতে তার মতো একজন অদ্বিতীয় সিইও আর কখনই দেখা যাবে না। তিনি শুধু অ্যাপলের সিইও ছিলেন না, প্রতিষ্ঠানটির প্রধান পণ্য কর্মকতাও ছিলেন। অ্যাপলের বর্তমান সিইও টিম কুক কখনো সেই দায়িত্ব নিতে পারবেন না। তবে সিইও হিসেবে এটা তার কোনো ঘাটতি নয়। কারণ ওই দায়িত্ব নেয়ার প্রয়োজনীয়তাই নেই টিম কুকের।

বিশ্লেষক হোরাস দেদিউর মতে, অনেকের ধারণা ছিল পণ্যসংশ্লিষ্ট নয় বলে অ্যাপলের সিইও হিসেবে ব্যর্থ হবেন টিম কুক। বাস্তবে তেমন কিছুই ঘটেনি। অনেকেই অনুধাবন করতে পারেন না যে অ্যাপলের মতো একটি পরিপক্ব কোম্পানির জন্য আসলে গুরুত্বপূর্ণ বিষয় কী। অ্যাপলের মতো কোম্পানির জন্য পণ্যের চেয়ে উৎপাদন ও পণ্য সরবরাহ যেমন দক্ষ সরবরাহ ব্যবস্থা, বণ্টন, অর্থ ব্যবস্থা এবং বিপণন খুবই গুরুত্বপূর্ণ। অ্যাপলের সিইও হিসেবে টিম কুক এসব ক্ষেত্রে তার মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। যে কারণে অ্যাপলের সাবেক যেকোনো সিইওর চেয়ে টিম কুককেই সেরা দাবি করা হয়েছে।

হোরাস দেদিউ বলেন, আমি জানি অ্যাপলের সিইও হিসেবে স্টিভ জবসের চেয়ে টিম কুককে এগিয়ে রাখা প্রচলিত মতবিরোধী বক্তব্য বলে বিবেচিত হবে। প্রশ্ন দেখা দেবে, কীভাবে অ্যাপল সিইও হিসেবে স্টিভ জবসকে ছাড়িয়ে গেছেন টিম কুক। স্টিভ জবস অ্যাপলের জন্য দেবতুল্য ছিলেন। কাজেই তিনি অস্পৃশ্য। তার হাত ধরে অ্যাপলের যাত্রা হয়েছিল এবং সংকটপূর্ণ সময়ে তিনি প্রতিষ্ঠানটিকে বাঁচিয়েছিলেন। বৈশ্বিক প্রযুক্তি শিল্প খাতে বেশকিছু অভাবনীয় উদ্ভাবন স্টিভ জবসের হাত ধরে এসেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে প্রথম পার্সোনাল কম্পিউটার (দ্য অ্যাপল ২), সবার জন্য সহজে ব্যবহার উপযোগী কম্পিউটার দ্য ম্যাক; পরবর্তীতে আইপড, আইফোন, আইপ্যাডের মতো আরো অসংখ্য পণ্য স্টিভ জবসের হাত ধরে এসেছে।

হোরাস দেদিউর দাবি, স্টিভ জবস কখনই একজন প্রকৃত সিইও ছিলেন না। কারণ তিনি তার ক্যারিয়ারের দীর্ঘ একটি সময়ই প্রধান পণ্য কর্মকর্তার দায়িত্ব পালন করেন। তবে অ্যাপলের সিইও কিংবা পণ্যপ্রধান, যেভাবেই বিবেচনা করা হোক, সম্পূর্ণ নিজ চেষ্টায় সফল হয়েছিলেন স্টিভ জবস। অ্যাপলের কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটির সবক্ষেত্রে তার বিচরণ ছিল। অথচ একটা পর্যায় নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকেই বিতাড়িত হয়েছিলেন তিনি। সংকটপূর্ণ অবস্থায় যখন অ্যাপলে স্টিভ জবসের প্রত্যাবর্তন ঘটে, তখন তাকে নতুন রূপে আবিষ্কার করেছিল প্রযুক্তি বিশ্ব। কিন্তু তখন অ্যাপলের অবস্থা ছিল দুর্দশাগ্রস্ত। অ্যাপলকে আবার আগের অবস্থানে ফেরাতে টিম কুক এবং জনি আইভকে নিয়ে তিনি সর্বোত্কৃষ্ট উদ্ভাবনের চেষ্টা চালিয়ে যান। ওই সময় অ্যাপলের যুগান্তকারী কিছু পণ্য বাজারে আসে। কাজেই স্টিভ জবস দায়িত্বে থাকা অবস্থাতেই সিইওর ভূমিকা সম্পর্কে জানাশোনা ছিল টিম কুকের। যে কারণে স্টিভ জবস তার শারীরিক অসুস্থতার জন্য সিইওর দায়িত্ব টিম কুকের কাছে হস্তান্তর করলে অ্যাপল পরিচালনার জন্য খুব বেশি জটিলতায় পড়তে হয়নি।

টিম কুক কতটুকু উদ্ভাবনী মানসিকতার? এ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। স্টিভ জবসের নেতৃত্বে অ্যাপল যেমন সৃজনশীল উদ্ভাবনী প্রযুক্তি প্রতিষ্ঠান ছিল, টিম কুকের নেতৃত্বে তেমন আছে কি? স্টিভ জবসের দর্শনীয় ট্র্যাক রেকর্ড ছিল। স্টিভ জবস এখন যেমন শ্রদ্ধার পাত্র, অ্যাপলের সিইও থাকাকালীন প্রযুক্তিবিশ্বে এতটা পূজনীয় ছিলেন না। স্টিভ জবসের নেতৃত্বে বৈশ্বিক পিসি বাজারে অ্যাপলকে তীব্র সংগ্রাম করতে হয়েছে। সে সময় অনেক পণ্ডিত অ্যাপলকে তাদের সফটওয়্যারের ক্ষেত্রে মাইক্রোসফটের লাইসেন্সিং মডেল অনুসরণের পরামর্শ দিয়েছিলেন। অর্থাৎ তৃতীয় পক্ষের পিসি নির্মাতাদের অ্যাপলের কম্পিউটার সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দেয়ার আহ্বান জানিয়েছিলেন। স্টিভ জবস সে সময় ওই পণ্ডিতদের পরামর্শ শুনলে তা হলে অ্যাপলের মৃত্যু হতো।

স্টিভ জবসের প্রয়াণের পর টিম কুকের নেতৃত্বেও সৃজনশীল উদ্ভাবনের ধারা থেকে বিচ্যুত হয়নি অ্যাপল। সর্বশেষ আইফোন উন্মোচনের দশকপূর্তি সংস্করণ আইফোন টেনে তার প্রমাণ দিয়েছে কুকের নেতৃত্বে পরিচালিত অ্যাপল। ডিভাইসটির মাধ্যমে বেশকিছু নতুন প্রযুক্তির পরিচয় করায় অ্যাপল, যেগুলো বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। আইফোন টেনের মাধ্যমে আসা ফেস আইডি কিংবা ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি এখন সব স্মার্টফোন নির্মাতাই ব্যবহার করছে। সেলুলার সংযোগ সমর্থিত অ্যাপল ঘড়ি এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার হারাচ্ছে স্যামসাং
নির্বাচিত

বাজার হারাচ্ছে স্যামসাং

যুক্তরাজ্যে প্রযুক্তি সহায়তা দিচ্ছে স্যামসাং-ফেসবুক
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যে প্রযুক্তি সহায়তা দিচ্ছে স্যামসাং-ফেসবুক

দেশে চারটি নতুন ল্যাপটপ আনল ডেল
প্রযুক্তি সংবাদ

দেশে চারটি নতুন ল্যাপটপ আনল ডেল

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস
প্রযুক্তি সংবাদ

গুগল ডুডলে মহান স্বাধীনতা দিবস

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়াল
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা ৩০০ কোটি ছাড়াল

পকেট থেকে বের করতেই স্মার্টফোন বিস্ফোরণ
নির্বাচিত

পকেট থেকে বের করতেই স্মার্টফোন বিস্ফোরণ

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

যুক্তরাষ্ট্রে অনুমতি মিললেও চীনে পৌঁছায়নি এনভিডিয়ার চিপ
প্রযুক্তি সংবাদ

এআই চিপের চাহিদায় আয় ৭০ শতাংশ বাড়ার আশা এনভিডিয়ার

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ এপ্রিল ২০১৯

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix