Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে জিটিইর নতুন স্মার্টফোন অ্যাক্সন ৪০ প্রো উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
বিশ্বে জিটিইর নতুন স্মার্টফোন অ্যাক্সন ৪০ প্রো উন্মোচন
Share on FacebookShare on Twitter

চলতি বছরের মে মাসে চীনের বাজারে উন্মোচনের পর এবার বিশ্ববাজারে অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনটি নিয়ে এসেছে জিটিই। স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর, ১২ জিবি র‍্যামসহ একাধিক ফিচার রয়েছে।

জিটিই অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনটিতে ৬ দশমিক ৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যার রেজল্যুশন ২৪০০X১৮০০ পিক্সেল, স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৪ শতাংশ, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা ১০০০ নিটস পিক। এতে ১ বিলিয়ন কালার সাপোর্ট রয়েছে। পিক্সেল ডেনসিটি ৩৯৫ পিপিআই।

সেলফোনটিতে ডুয়াল ন্যানো সিমকার্ড ব্যবহার করা যাবে। এতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক মাইওএস ১২ দেয়া হয়েছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ ফাইভজি প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিকস প্রসেসিং ইউনিট হিসেবে অ্যাড্রেনো ৬৫০ দেয়া হয়েছে। ডিভাইসটির ওজন ১৯৯ গ্রাম। ডিভাইসের ইন্টারনাল স্টোরেজ বাড়ানোর জন্য মাইক্রো এসডি কার্ড ব্যবহারের কোনো সুবিধা নেই।

নতুন স্মার্টফোনটিতে কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। প্রাইমারি হিসেবে ১০০ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। এরপর ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা রয়েছে। ডিভাইসের ক্যামেরা দিয়ে ফোরকে ভিডিও রেকর্ডিং করা যাবে এবং এতে ইলেকট্রিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (ইআইএস) প্রযুক্তি রয়েছে। ভিডিও ও সেলফির জন্য ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরাও রয়েছে। কানেক্টিভিটির দিক থেকে নতুন অ্যাক্সন ৪০ প্রো স্মার্টফোনে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ওয়াই-ফাই ডিরেক্ট, হটস্পট, ব্লুটুথ ৫.২, জিপিএস, গ্লোনাস, গ্যালিলেও, বিডিএস, এনএফসি, রেডিও, ইউএসবি টাইপ সি ৩.১ ও ইউএসবি অন দ্য গো রয়েছে।

স্মার্টফোনে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এক্সিলারোমিটার, জায়রো, প্রক্সিমিটি, কম্পাসসহ একাধিক সেন্সর রয়েছে। স্মার্টফোনে শক্তি জোগানোর জন্য একে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, ৬৫ ওয়াটের কুইক চার্জিং ফোর প্লাস রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯
নির্বাচিত

২২ মে আসছে দেশের প্রথম রিপল হলোগ্রাফিক ডিজাইনের ফোন রিয়েলমি ৯

ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

মেসেঞ্জারে আসছে নতুন ফিচার, দেখলেই চমকে উঠবেন

ট্রিপল ক্যামেরাসহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১
নির্বাচিত

ট্রিপল ক্যামেরাসহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ ৪১

স্ন্যাপড্রাগন নয়, রেডমি নোট ১৪ প্রো+ লঞ্চ হতে পারে Dimensity 7350 চিপসেটের সঙ্গে
নির্বাচিত

স্ন্যাপড্রাগন নয়, রেডমি নোট ১৪ প্রো+ লঞ্চ হতে পারে Dimensity 7350 চিপসেটের সঙ্গে

‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে দারাজ বাংলাদেশ
ই-কমার্স

‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ চালু করেছে দারাজ বাংলাদেশ

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

গুগল ম্যাপে যোগ হচ্ছে নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত
নির্বাচিত

অ্যানড্রয়েড ১৭ বিটা-৪ উন্মুক্ত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
নির্বাচিত

ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে
অটোমোবাইল

জ্বালানি সংকট: বাইকের তেলের খরচ কমাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix