Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কী আছে ‘নাথিং’ ফোনে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 19 July 2022
কী আছে ‘নাথিং’ ফোনে?
Share on FacebookShare on Twitter

অনেক দিন পর টেক দুনিয়ায় নতুন কোনো ফোন নিয়ে আলোচনা চলছে। তাও আবার পুরোনো কোনো প্রতিষ্ঠিত কোম্পানির ফোন নয়। একেবারে নতুন কোম্পানির প্রথম ফোন নিয়েই মেতে আছে নেট দুনিয়া।

‘নাথিং ফোন ১’ পোশাকি নাম এটাই। দেখতে খুব সাধাসিধে হলেও ব্যাক বা পেছনের দিকটা দৃষ্টি কাড়বে সবার। অর্থাৎ প্রথম ফোনেই বাজিমাত। নাথিং ফোন যতটা সম্ভব সাধারণ রাখার চেষ্টা করা হয়েছে। তাই এই ফোনে ‘বাড়তি’ কোনো চেষ্টা দেখা যায়নি।

অ্যান্ড্রয়েড ঘরানার এই ফোনে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১২। নিজস্ব কোনো ই-মেইল কিংবা ব্রাউজার দেয়া হয়নি। বিল্ট-ইন নতুন কোনো অ্যাপ যুক্ত করা হয়নি। শুধুমাত্র অ্যান্ড্রয়েডে যেসব অ্যাপ সাধারণভাবে থাকে সেটা নিয়েই বাজারে এসেছে নাথিং ফোন ১।

মজার ব্যাপার হলো, এই ফোনের পেছনের দিকটা অনেকটা উম্মুক্ত মনে হবে। পেছনে ব্যবহৃত স্ক্রর মাথাগুলো দেখা যায়। আর সুন্দর করে জড়িয়ে আছে এলইডি লাইটের নকশা। ফোন এলে কিংবা কোনো নোটিফিকেশন আসলে সেসব নকশা করা বাতি জ্বলে ওঠে। বলা যায়, এই অংশটাই নাথিং ফোনের সিগনেচার। নাথিং ফোনের ভাষায় এটা ‘গ্লিফ’। যদিও কেউ কেউ মনে করছেন, এই বাতির ডিজাইন বা নকশা হয়তো কারো কাছে বিরক্তির কারণ হতে পারে।

দামের দিক থেকে এটাকে বাজেটেড ফোনই ধরা হয়। ৩৯৯ পাউন্ড বা ৪৮০ ডলার। আইফোন কিংবা স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনের তুলনায় বাজেট ফোনই বলা চলে। যদিও এসব ফোনের সঙ্গে প্রতিযোগিতা করতেও আসেনি নাথিং ফোন। তাই বলা যায় মিড রেঞ্জের এই ফোন নিজস্ব একটা ধারা সৃষ্টি করতেই বাজারে এসেছে।

লন্ডনভিত্তিক এই কোম্পানির প্রথম ফোন ১৬ জুলাই থেকে লন্ডনে বিক্রি শুরু হয়েছে। বিশাল ডিসপ্লে নিয়ে এসেছে নাথিং ফোন। ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে-তে ভিডিও দেখা যাবে ২৪০০*১০৮০ রেজুলেশনে। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৭৭৮জি প্রসেসর। ৫০ মেগাপিক্সেলের ক্যামেরাও যেকোনো উচ্চমানের মোবাইল ফোনের সঙ্গে প্রতিযোগিতা করে ছবি তুলতে সক্ষম।

কোম্পানির ভাষ্য অনুসারে, তারা পরিবেশবান্ধব একটি প্রযুক্তি মানুষকে উপহার দিতে চায়। তাই নাম থেকে শুরু করে ফোনের প্রতিটা পরতে পরতে জড়িয়ে আছে সাধারণ্য। এখন দেখার বিষয় ভোক্তা বা গ্রাহক এই ফোনকে কিভাবে গ্রহণ করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নাথিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘কয়েক বছরের মধ্যেই ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশ হবে বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

‘কয়েক বছরের মধ্যেই ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশ হবে বাংলাদেশ’

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার
প্রযুক্তি সংবাদ

এপিকটায় বাংলাদেশের ৮ পুরস্কার

৫জি প্রযুক্তিতে সবচেয়ে পিছিয়ে নকিয়া
প্রযুক্তি সংবাদ

৫জি প্রযুক্তিতে সবচেয়ে পিছিয়ে নকিয়া

বাংলা স্পিচ টু টেক্সট ও টেলিটকের ই-সিম উদ্বোধন করলেন পলক
টেলিকম

বাংলা স্পিচ টু টেক্সট ও টেলিটকের ই-সিম উদ্বোধন করলেন পলক

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ
টেলিকম

মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ

ইউসিবি ব্যাংকের লাইসেন্সবিহীন উইন্ডোজ
অর্থ ও বাণিজ্য

ইউসিবি ব্যাংকের এটিএম-এ লাইসেন্সবিহীন উইন্ডোজ! গ্রাহকদের তথ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ

Load More

ট্রেন্ডিং টপিক

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ বাজেট স্মার্টফোন, ফিচার ও স্পেসিফিকেশন

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 July 2022

কী আছে ‘নাথিং’ ফোনে?

Techzoom.TV |
TechzoomTV