Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের মার্কিন সিনেটে ৫ হাজার ২০০ কোটি ডলারের চিপস অ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
অ্যাপলের এ১৪ হবে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল চিপসেট
Share on FacebookShare on Twitter

সেমিকন্ডাক্টর শিল্পে স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে প্রস্তাবিত ৫ হাজার ২০০ কোটি ডলারের চিপস অ্যাক্টটি ফের সিনেটে উপস্থাপিত হয়েছে। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় উচ্চকক্ষে বিলটি ৬৪-৩৪ ভোটে অনুমোদন পেয়েছে। প্রয়োজনীয় সংশোধনী শেষে আগামী সপ্তাহে বিলটি প্রতিনিধি পরিষদ ও সিনেটে চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কারখানা চালুতে বিভিন্ন কোম্পানিকে কর অব্যাহতি ও ভর্তুকি দিতে বিলটি উত্থাপন করা হয়। কয়েক বছর ধরে চলা চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ, জাতীয় নিরাপত্তা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে বিলটিকে। প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেয়ার পর থেকে বিলটি পাসের চেষ্টা করলেও প্রায় এক বছর শেষ হলেও তা চূড়ান্ত অনুমোদন পায়নি।

মঙ্গলবারের ভোট শুরুর আগে সিনেট সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, বিলটি মূল্যস্ফীতির বিরুদ্ধে লড়বে, মার্কিন শিল্পোৎপাদন খাত চাঙ্গা করবে, আমাদের সরবরাহ চেইন সংকট দূর করবে এবং জাতীয় নিরাপত্তা স্বার্থ সুরক্ষা দেবে।

তিনি আরো বলেন, বিলটি পাস না হলে যুক্তরাষ্ট্র অনেক দিক থেকেই পিছিয়ে পড়বে। বিশ্বের শীর্ষ অর্থনীতি ও এক নম্বর উদ্ভাবক দেশের সম্মান খোয়াবে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রে চিপ শিল্পে বিনিয়োগ কমিয়ে বা পিছিয়ে নেয়ার হুমকি দেয় স্থানীয় ও এশীয় চিপ নির্মাতা কোম্পানিগুলো। ওয়াশিংটনের প্রস্তাবিত চিপস অ্যাক্ট বাস্তবায়নে গড়িমসিতে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

সম্প্রতি এক ঘোষণায় ওহাইওতে ২ হাজার কোটি ডলার ব্যয়ে কারখানা স্থাপনের সিদ্ধান্ত থেকে পিছু হটার কথা জানায় ইন্টেল। জিডিনেটকে দেয়া এক সাক্ষাত্কারে ইন্টেলের এক শীর্ষ কর্মকর্তা জানান, বর্তমানে ওহাইওতে আধুনিক প্রযুক্তিসংবলিত কারখানা স্থাপন করা হচ্ছে না। মূলত চিপ উৎপাদনসংক্রান্ত আইন এখনো বাস্তবায়ন না হওয়ায় এ সিদ্ধান্ত।

এক বিবৃতিতে মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটি জানায়, চিপ উৎপাদন আইন বাস্তবায়ন প্রক্রিয়া প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোচ্ছে। সেই সঙ্গে কবে নাগাদ এটি সম্পন্ন হবে সেটিও পরিষ্কার নয়।

ইন্টেলের পাশাপাশি বিনিয়োগ সংকোচনের ঘোষণা দিয়েছে অন্য মার্কিন কোম্পানি গ্লোবালফাউন্ড্রিজ। বিশ্বের তৃতীয় বৃহৎ এ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা কোম্পানিটি জানায়, চিপস অ্যাক্টের ভবিষ্যতের ওপর নির্ভর করবে তারা যুক্তরাষ্ট্রে উৎপাদন সক্ষমতা বাড়াবে কিনা। নিউইয়র্কে একটি কারখানা স্থাপনে ১০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা রয়েছে গ্লোবালফাউন্ড্রিজের। সম্প্রতি গ্লোবালফাউন্ড্রিজের সিইও টম কফিল্ড বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কয়েক সপ্তাহের মধ্যে বিলটি পাস না হলে নিউইয়র্কে পরিকল্পিত সেমিকন্ডাক্টর কারখানা বিলম্বিত হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চিপস

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ
প্রযুক্তি সংবাদ

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন নবায়নে বিলম্ব মাশুল মওকুফ

দেশের কুরিয়ার সমস্যা সমাধান করতে চাই: বিপ্লব ঘোষ
ই-কমার্স

দেশের কুরিয়ার সমস্যা সমাধান করতে চাই: বিপ্লব ঘোষ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ
প্রযুক্তি সংবাদ

রাজধানীর থেকে অনুমোদনবিহীন ৪১টি ওয়াকি-টকি জব্দ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার
প্রযুক্তি সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফল প্রকাশসহ সব আইটি সহায়তা দেবে সরকার

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

চুরি-হারানো মোবাইল ফোন উদ্ধারে সিআইডির যুগান্তকারী উদ্যোগ

রাশিয়ার প্রযুক্তি খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ার প্রযুক্তি খাতে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন
বিবিধ

বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জুলাই ২০২২

ফের মার্কিন সিনেটে ৫ হাজার ২০০ কোটি ডলারের চিপস অ্যাক্ট

Techzoom.TV |
TechzoomTV