Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রজন্মের ফোল্ডেবল উন্মোচন করলো স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 August 2022
নতুন প্রজন্মের ফোল্ডেবল উন্মোচন করলো স্যামসাং
Share on FacebookShare on Twitter

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিশ্বব্যাপী প্রযুক্তি-প্রেমীদের জন্য গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে নতুন পণ্য উন্মোচন করলো স্যামসাং। গত ১০ আগস্ট ভার্চুয়াল মাধ্যমে বহুল প্রতীক্ষিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানে নিজেদের অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত পণ্যগুলো প্রদর্শন করে স্যামসাং; পাশাপাশি, অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উন্মোচন করা হয় চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল স্মার্টফোন।

এর আগে, প্রকাশিত টিজারের মাধ্যমে স্যামসাং এর ফ্যান-ফলোয়ারদের ধারণা দেয় যে, নতুন ফ্ল্যাগশিপ ফোল্ডেবলই হতে যাচ্ছে গ্যালাক্সি আনপ্যাকডের মূল আকর্ষণ। আর এর ধারাবাহিকতায়, অনুষ্ঠানে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ – হ্যান্ডসেট দু’টি উন্মোচন করে স্যামসাং; যা স্মার্টফোনপ্রেমী এবং রিভিউয়ার কমিউনিটিতে ব্যপক সমাদৃত হয়।

স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৪ ফোনটিতে রয়েছে ৭.৬ ইঞ্চি মেইন এবং ৬.২ ইঞ্চি কাভার (ডায়নামিক অ্যামোলেড ২এক্স) ডিসপ্লে; ৫০+১২+১০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেট আপ, সাথে ৪ মেগাপিক্সেলের সামনের ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের কাভার ক্যামেরা। অত্যাধুনিক এই ডিভাইসটিতে রয়েছে অক্টাকোর প্রসেসর (৩.১৮ গিগাহার্টজ পর্যন্ত)। পাশাপাশি, রয়েছে ১২ জিবি র‍্যাম/রম, ২৫৬ জিবি রম এবং ৪৪০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারে সক্ষম ডিভাইসটির ওজন মাত্র ২৬৩ গ্রাম।

অন্যদিকে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চির ডায়নামিক অ্যামোলেড ২এক্স মেইন এবং ১.৯ ইঞ্চির সুপার অ্যামোলেড কাভার ডিসপ্লে। ১২+১২ মেগাপিক্সেল রিয়ার এবং ১০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেট আপের এই স্মার্টফোনটি বাজারে অভূতপূর্ব সাড়া ফেলেছে। স্মার্টফোনটিতে রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম। স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ ফোনটিতেও রয়েছে অক্টাকোর প্রসেসর (৩.১৮ গিগাহার্টজ) এবং ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এই ফোনটিও ফাইভজি সমর্থন করবে। ফোনটির ওজন মাত্র ১৮৭ গ্রাম।

স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং -এর ব্র্যান্ড পজিশনিং -এর ক্ষেত্রে উদ্ভাবনকে সবসময় গুরুত্ব দিয়ে বিবেচনা করে, যা গ্যালাক্সি আনপ্যাকড অনুষ্ঠানের মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো।”

তিনি আরও বলেন, “উন্মোচনের পর থেকে ফোনগুলোর স্পেসিফিকেশন, দাম সহ অন্যান্য বিষয় নিয়ে অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছেন। দেশের বাজারে ফোনগুলোর ব্যাপারে ব্যপক আগ্রহ তৈরি হওয়ায় আমরা আনন্দিত। নতুন প্রজন্মের এই ফোল্ডেবল স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা ক্রেতাদের জন্য সহজ ও স্বাচ্ছন্দ্যদায়ক অফার নিয়ে আসার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।”

বাংলাদেশে গ্যালাক্সি জেড ফোল্ড ৪ এবং গ্যালাক্সি জেড ফ্লিপ ৪ দু’টি ফোনই কেনার ক্ষেত্রে সাথে চার্জার দিবে স্যামসাং। এছাড়াও, দু’টি ডিভাইসেই থাকছে স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্টের প্রসেসর। চতুর্থ প্রজন্মের ফোল্ডেবল এই ডিভাইসগুলো বাংলাদেশে উন্মোচনের তারিখ ও দাম শীঘ্রই ঘোষণা করা হবে। প্রি-অর্ডার শুরু হবে ২০ আগস্ট থেকে। প্রি-অর্ডার করা সহ অন্য যে কোনো বিষয় জানতে ভিজিট করুন www.samsung.com.

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্যালাক্সি জেড ফোল্ড ৪গ্যালাক্সি জেড ফ্লিপ৪স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বনেতারা কোন স্মার্টফোন ব্যবহার করেন ?
নির্বাচিত

বিশ্বনেতারা কোন স্মার্টফোন ব্যবহার করেন ?

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন ডিজিটাল ডিভাইসে বিশেষ ছাড়
নির্বাচিত

সচল বা অচল আইটি পণ্যের বদলে ওয়ালটনের নতুন ডিজিটাল ডিভাইসে বিশেষ ছাড়

অডিও ফিচারে একাধিক পরিবর্তন আনছে স্যামস্যাং
নির্বাচিত

অডিও ফিচারে একাধিক পরিবর্তন আনছে স্যামস্যাং

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম
নির্বাচিত

দেশে পাঁচ দিন পর আবার চালু হলো টেকজুম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন
টেলিকম

বিতর্কের মধ্যেও এনটিটিএন লাইসেন্স পাচ্ছে বাংলা ফোন

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

লাভার কম দামের স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই
প্রযুক্তি বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল
প্রযুক্তি সংবাদ

চার দিন পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সচল

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

যুক্তরাষ্ট্রে ৪ বিলিয়ন বা ৪০০ কোটি ডলার বিনিয়োগ...

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2022

নতুন প্রজন্মের ফোল্ডেবল উন্মোচন করলো স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV