Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাশিয়ায় আইন লঙ্ঘনে’র অভিযোগে টিকটককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৫ অক্টোবর ২০২২
যতোসব টিকটক কেলেঙ্কারী !
Share on FacebookShare on Twitter

এলজিবিটি প্রচারণা নিয়ে ‘আইন লঙ্ঘনে’র অভিযোগে টিকটককে জরিমানা করেছে রাশিয়া। এ ছাড়া, ইউক্রেইনের এক রাজনৈতিক নেতার সাক্ষাৎকারকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে স্ট্রিমিং সেবা টুইচকেও জরিমানা করেছে দেশটি।

রাশিয়ার সংবাদমাধ্যম ‘ইন্টারফ্যাক্স’-এর প্রতিবেদন অনুযায়ী, আদালতে এই কার্যক্রম বন্ধ করার অনুরোধ করেছেন এক টিকটক মুখপাত্র। তবে, এর অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করেনি তারা।

মঙ্গলবারের জরিমানা সম্পর্কে রয়টার্স কোম্পানি দুটোর মন্তব্য জানতে চাইলে কারও কাছ থেকেই তাৎক্ষণিক উত্তর মেলেনি।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন প্রযুক্তি জায়ান্টের সঙ্গে মস্কোর দীর্ঘদিনের বিরোধকে চিহ্নিত করে এইসব জরিমানা। এর মধ্যে আছে কনটেন্ট নিয়ে জরিমানা, ডেটা স্টোরেজের দাবি করা ও কয়েকটি সরাসরি নিষেধাজ্ঞা।

লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার ব্যক্তিরা নিজেদের একসঙ্গে সংক্ষেপে এলজিবিটি বলেন।

বেইজিংয়ের আইটি কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে ৩০ লাখ রুবল (৫১ হাজার ডলার) জরিমানা করেছে মস্কোর ‘টাগানস্কি ডিস্ট্রিক্ট কোর্ট’।

বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে, টিকটকের বিরুদ্ধে এই মামলার কারণ প্ল্যাটফর্মে ‘অপ্রথাগত মূল্যবোধ, এলজিবিটি ও নারীবাদ’ প্রচারণার পাশাপাশি প্রথাগত যৌন মূল্যবোধের ‘বিকৃত উপস্থাপনা’।

অন্যদিকে, অ্যামাজন মালিকানাধীন টুইচকে ৪০ লাখ রুবল (৬৮ হাজার ডলার) জরিমানা করেছে দেশটি।

বিভিন্ন সংবাদ সংস্থা বলছে, ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির পরামর্শক অলেকসি অ্যারেস্টোভিচের সাক্ষাৎকার নেওয়ার কারণেই টুইচের ওপর চড়াও হয়েছে দেশটি।

এ বছরের শুরুতে অ্যারেস্টোভিচের আরেকটি সাক্ষাৎকার নেওয়ার অভিযোগে টুইচকে ৩০ লাখ রুবল জরিমানা করেছিল রাশিয়া।

ইউক্রেইনে সামরিক আগ্রাসন শুরুর পর মার্চের শুরুতে একটি আইন পাশ করে রাশিয়া, যেখানে সামরিক বাহিনীকে ‘অসম্মান’ করলে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। এই আইন লঙ্ঘনের বিপরীতে বিভিন্ন বিদেশী প্রযুক্তি কোম্পানিকে সতর্ক করেছিল রাশিয়া।

রাশিয়ার বিবেচনায় ইউক্রেইনে ‘বিশেষ সামরিক অভিযান’ সম্পর্কে ভুল তথ্য না মোছার অভিযোগে আরও দুটি জরিমানার মুখে পড়বে টুইচ, যা গিয়ে ঠেকতে পারে ৮০ লাখ রুবল পর্যন্ত। –মঙ্গলবার প্রতিবেদনে লিখেছে রাশিয়ার সংবাদ সংস্থা ‘তাস’।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক সম্পর্কে বিস্ময়কর কিছু তথ্য, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে অর্থ আয়ের নতুন সুযোগ

হোয়াটসঅ্যাপের ভুতুড়ে মেসেজ থেকে সাবধান
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের ভুতুড়ে মেসেজ থেকে সাবধান

তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ
সোশ্যাল মিডিয়া

তৌহিদ আফ্রিদিকে বরিশালে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ
নির্বাচিত

ফেসবুক হ্যাক হলে কী করবেন জানাল পুলিশ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

নিলামে উঠছে বিশ্বের প্রথম এসএমএস
প্রযুক্তি সংবাদ

নিলামে উঠছে বিশ্বের প্রথম এসএমএস

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

স্মার্ট গ্লাস ও এআইতে জোর, অ্যাপলের দুই শতাধিক কর্মী ছাঁটাই

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি
অটোমোবাইল

মন্টেরি কার উইকের নিলামে রেকর্ড, বিক্রি ৭৫ কোটি ৬০ লাখ ডলারের গাড়ি

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই
প্রযুক্তি সংবাদ

মায়ের স্মার্টফোনে কোডিং শিখে বিডিঅ্যাপসের সর্বকনিষ্ঠ ডেভেলপার দুই যমজ ভাই

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল
নির্বাচিত

গ্যালাক্সি এস২৬ সিরিজে ওয়ান ইউআই ৯-এর ষষ্ঠ বিটা, মিলল নতুন এআই টগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন
সোশ্যাল মিডিয়া

আগে চার্জ দিতে পারতাম না, এখন দুটো ফোনেই চার্জ আছে : রবিউল ইসলাম নয়ন

যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেছেন, বিদ্যুৎ না...

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ অক্টোবর ২০২২

রাশিয়ায় আইন লঙ্ঘনে’র অভিযোগে টিকটককে জরিমানা

Techzoom.TV |
TechzoomTV