Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক বলেছেন, বিশ্বের উন্নত দেশের চেয়ে বাংলাদেশের শিশুরা মোটেই পিছিয়ে নেই। ঝুঁকিপূর্ণ কাজের পাশাপাশি জ্ঞানভিত্তিক উদ্ভাবনী কাজের জন্য বাংলাদেশের শিশুরা রোবট তৈরি করবে। আগামী দিনে রোবটই মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) পঞ্চম বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ যেন রোবট বানাতে এবং রপ্তানিতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে সে জন্য খুদে রোবটিয়ারদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে বুয়েটের রোবটিকস ল্যাব যেন শিশুরা ব্যবহার করতে পারে সে বিষয়েও উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি।

ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইসিটি বিষয় যুক্ত করা হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে হাতে-কলমে শিখতে পারে সে জন্য স্কুল-কলেজে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। গত ১৮ অক্টোবর নতুন করে পাঁচ হাজার কম্পিউটার ল্যাবের পাশাপাশি ৩০০ শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

পলক বলেন, এখন ষষ্ঠ শ্রেণির ছেলে-মেয়েরা কম্পিউটার ল্যাবে যেতে পারছে, প্রগ্রামিং, কোডিং শিখতে পারছে, কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে তারা হাতে-কলমে জ্ঞান অর্জন করতে পারছে।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার চতুর্থ শিল্পবিপ্লবের সুবিধাগুলো কাজে লাগিয়ে তথ্য-প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরিতে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টাকে আরো বেগবান করে তথ্য ও প্রযুক্তি খাতের উন্নয়ন এবং গবেষণায় সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে ২৫ ও ২৬ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে পঞ্চম বাংলাদেশ অলিম্পিয়াড জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। জুনিয়র এবং চ্যালেঞ্জ- এই দুটি গ্রুপে এ বছর মোট পাঁচটি ক্যাটাগরিতে জাতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। এগুলো হলো- ফিজিক্যাল কম্পিউটিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবটিকস কুইজ, রোবট গ্যাদারিং এবং রোবট ইন মুভি।

জাতীয় পর্বে বিজয়ীদের মধ্য থেকে পরবর্তী সময়ে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরাই ২৪তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে থাইল্যান্ডের ফুকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্টারলিংক স্যাটেলাইট সংযোগ নিলে ডিজিটাল সিকিউরিটির প্রশ্নবিদ্ধ হবে: হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

স্টারলিংক স্যাটেলাইট সংযোগ নিলে ডিজিটাল সিকিউরিটির প্রশ্নবিদ্ধ হবে: হুয়াওয়ে

ক্ষতিকর কনটেন্ট: সামাজিক মাধ্যমকে নিয়মে বাঁধবে যুক্তরাজ্য
নির্বাচিত

জান্তাবিরোধী পোস্টে লাইক বা শেয়ার করলে ১০ বছরের জেল

পুরনো চ্যাট রেখেও হোয়াটসঅ্যাপ নম্বর বদলাবেন যেভাবে
নির্বাচিত

যেসব ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ

অনলাইন ফরমে ছবির সাইজ কমাবেন যেভাবে
নির্বাচিত

অনলাইন ফরমে ছবির সাইজ কমাবেন যেভাবে

আইফোন ১৩ প্রো এর কাছে হেরে গেলো স্যামসাং গ্যালাক্সি এস২১
নির্বাচিত

আইফোন ১৩ প্রো এর কাছে হেরে গেলো স্যামসাং গ্যালাক্সি এস২১

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ঘণ্টায় ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাচ্ছেন ক্রেতারা
ছাড় ও অফার

ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন ঘণ্টায় ঘণ্টায় ফ্রি ফ্রিজ পাচ্ছেন ক্রেতারা

Load More

ট্রেন্ডিং টপিক

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন
শিক্ষা ও ক্যাম্পাস

গোবিপ্রবির ১৭ শিক্ষককে স্থায়ীভাবে চাকরিচ্যুত করল প্রশাসন

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক
প্রযুক্তি সংবাদ

বাংলা কিউআর কী, কেন ব্যবহার বাধ্যতামূলক

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
নির্বাচিত

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ অক্টোবর ২০২২

ভবিষ্যতে রোবট মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে: পলক

Techzoom.TV |
TechzoomTV