Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইচ্ছেমতো মোবাইল ইন্টারনেট প্যাকেজ, নাখোশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৮ মার্চ ২০২৩
মোবাইল ইন্টারনেটের গতি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটরগুলোর ইন্টারনেট প্যাকেজের ধরণ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ‘এক দেশ এক রেট’ চালু করতে বিটিআরসিকে আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রমনায় বিটিআরসি মিলনায়তনে জাতীয় ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়নের লক্ষে ‘অ্যাফোর্ডেবল স্মার্ট ডিভাইসেস’শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান বিশেষ অতিথির বক্তব্য দেন।

প্রতিপাদ্যের উপস্থাপনা করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ।

মন্ত্রী বলেন, এখানে মোবাইল অপারেটরদের সিইওরা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মোবাইল ফোনে কথা বলার জন্য মোবাইল লাগবে। টুজি থেকে পর্যায়ক্রমে ফোরজি এসেছে এবং ফাইভজি আসছে। আমি দিনে যে পরিমাণ কল পাই তার ৫০ শতাংশের বেশি ডেটা কল আসে। তার মানে দিনে দিনে ভয়েস কলের চেয়ে ডেটা কলের পরিমাণ বেড়ে যাবে।

‘অপারেটর এবং বিটিআরসির দৃষ্টি আকর্ষণ করবো, ভয়েস কলের জন্য একটি পদ্ধতি কাজ করে। আমি ফোন দিয়ে কথা বলবো মাস শেষে বিল আসবে বিল দিয়ে থাকি। কিন্তু ডেটার ক্ষেত্রে জনগণের জন্য অসম্ভব বাজে কাজ করে বসে আছি। ডেটার জন্য প্যাকেজ তৈরি করা হয় এবং এই প্যাকেজের কোনো সীমানা নাই। যার যা খুশি প্যাকেজ দিয়ে বসে থাকে। সেটার মেয়াদটা একদিন, দুই দিন, তিনদিন থেকে শুরু করে যেকোনো রকমের একটা মেয়াদ দিয়ে যেকোনো একটা চার্জ করে দিয়ে দেওয়া হয়। এটা বাংলাদেশের ক্ষেত্রে ডেটা পেনিট্রেশনের জন্য প্রচণ্ড রকমের ক্ষতিকর। ’

মন্ত্রী বলেন, আমরা যে রকমভাবে ‘এক দেশ এক রেট’ তৈরি করে ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রে বিপ্লব তৈরি করেছি, সেই বিপ্লবটা কী কারণে আমরা মোবাইল ক্ষেত্রে তৈরি করতে পারছি না? আমি বিটিআরসি চেয়ারম্যানকে অনুরোধ করবো, দীর্ঘ দিন ধরে অনুরোধ করে আসছি। আমরা মোবাইলের ক্ষেত্রেও ‘একদেশ এক রেট দেখতে চাই’।

মন্ত্রী বলেন, একই সঙ্গে আমরা দেখতে চাই, আমাদের অপারেটররা এটা বোঝে যে কেবলমাত্র টাকা কামাই করতে গেলে একটা দীর্ঘস্থায়ী ইন্ডাস্ট্রি গড়ে উঠে না। তারা যদি ইচ্ছামতো প্যাকেজ দিয়ে ইচ্ছামতোভাবে তাদের ডেটা প্যাকেজ তৈরি করেন তাহলে সেগুলো প্রকৃতপক্ষে যে লক্ষ্য নিয়ে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি সেই লক্ষ্য গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে না। আমি অনুরোধ করবো কাছে তাকায়েন না, একটু দূরে তাকান। দূরে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে আপনার সামনে ভবিষ্যতটা নির্ভর করছে। জনগণকে যতবেশি ডেটা ঘনিষ্ট করতে পারবেন ততই ভবিষ্যত তৈরি হবে। তখন মোবাইলেরও মার্কেট তৈরি হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজার কাঁপাতে সস্তায় ২ ফোন নিয়ে আসছে শাওমি
প্রযুক্তি বাজার

বাজার কাঁপাতে সস্তায় ২ ফোন নিয়ে আসছে শাওমি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ
নির্বাচিত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের হলজুড়ে গাঁজা গাছ

ফোনের চার্জিং পোর্টের ময়লা পরিষ্কারের সময় যে ভুল করবেন না
প্রযুক্তি সংবাদ

ফোনের চার্জিং পোর্টের ময়লা পরিষ্কারের সময় যে ভুল করবেন না

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম
প্রযুক্তি সংবাদ

এটুআইয়ের অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিতে বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম

ঘরে বসেই জিডি করুন
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই জিডি করুন

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন কোথায় আছে জানবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
গেম

আর্জেন্টিনা বনাম স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ
প্রযুক্তি সংবাদ

অবিরাম স্ক্রিন ব্যবহারের যুগে চোখের স্বস্তিও এখন গুরুত্বপূর্ণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২৩

ইচ্ছেমতো মোবাইল ইন্টারনেট প্যাকেজ, নাখোশ মন্ত্রী

Techzoom.TV |
TechzoomTV