Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চাঁদের ‘নকল ছবি’ দেখায় গ্যালাক্সি ফোন? ব্যাখ্যা দিল স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ মার্চ ২০২৩
চাঁদের ‘নকল ছবি’ দেখায় গ্যালাক্সি ফোন? ব্যাখ্যা দিল স্যামসাং
Share on FacebookShare on Twitter

সর্বাধুনিক মোবাইল ফোনে ‘তোলা’ চাঁদের নকল ছবি নিয়ে নিজেদের ‘বিতর্কিত’ ক্যামেরা প্রক্রিয়াকরণ প্রযুক্তির ব্যাখ্যা দিয়েছে কোরিয়ান মোবাইল জায়ান্ট স্যামসাং।

কোম্পানির বর্ণনা অনুযায়ী, ‘গ্যালাক্সি এস২১’ ডিভাইস থেকেই চাঁদের এই শনাক্তকরণ ব্যবস্থা ব্যবহৃত হয়ে আসছে। আর ব্যবহারকারীর ফোনে ‘সিন অপ্টিমাইজার’ অপশন সক্রিয় থাকলে এর কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা শনাক্ত করতে পারে যে তিনি ‘২৫এক্স’ বা তার বেশি জুমে চাঁদের ছবি তোলার চেষ্টা করছেন।

এই প্রযুক্তি ফোনের উজ্জ্বলতা কমানোর পাশাপাশি একাধিক ফ্রেইমের ছবি তোলে (উজ্জ্বল ও কম নয়েজের ছবি তুলতে)। আর ছবিটি তুলনা করতে উচ্চ রেজুলিউশনের কোনো ‘রেফারেন্স’ ছবির মাধ্যমে এর খুঁটিনাটি বিষয়াদি উন্নত করার লক্ষ্যে নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে এটি।

ব্যবহারকারী চাইলে এই ‘সিন অপ্টিমাইজার’ অপশন বন্ধও করতে পারেন। স্যামসাং আরও বলছে, চাঁদের কোনো অস্পষ্ট স্ন্যাপশট অথবা এমন ছবি, যা নিশ্চিতভাবেই পৃথিবীতে নেওয়া হয়নি, সেগুলোর বেলায় এটি কাজ করবে না। আর চাঁদের নিজ অক্ষে আবর্তনের গতি যেহেতু পৃথিবীকে আবর্তনে চাঁদের গতির সঙ্গে পুরোপুরি মিলে যায়, তাই পৃথিবী থেকে চাঁদের একই পৃষ্ঠ আমরা দেখতে পাই।

এর মানে হচ্ছে, পৃথিবী থেকে তোলা চাঁদের একটি উচ্চ রেজুলিউশনের ছবি আর যে কোনো ক্যামেরায় (স্যামসাং ফোনের ক্যামেরাও) তোলা ছবি আসলে একই জিনিসের একই অ্যাঙ্গেল থেকে তোলা ছবি হবে।

এনগ্যাজেট সরাসরি না বললেও ওই তথ্যের মানে হচ্ছে, স্যামসাং মেবাইলে তোলা ছবির বদলে ভালো মানের একটি ছবি ক্যামেরার ডিসপ্লেতে দেখিয়ে দিয়েও দাবি করা সম্ভব যে ওটা মোবাইলের ক্যামেরাতেই তোলা।

বিশেষ করে, মহাকাশ থেকে তোলা চাঁদের ছবিতে স্যামসাংয়ের এই প্রযুক্তি কাজ করবে না, এমন দাবিও প্রশ্নের উদ্রেক করে।

এই বিষয়টিই পরীক্ষা করে দেখেছেন ‘ব্রেকফটোস’ নামের এক রেডিট ব্যবহারকারী। স্যামসাংয়ের বিরুদ্ধে তিনি চাঁদের ছবিতে বিভিন্ন নকল উপাদান যোগ করার অভিযোগ তোলেন, যা মূল ছবিতে ছিলই না। এর পরপরই স্যামসাংয়ের এই ব্যাখ্যা এলো।

স্যামসাং যে ‘ভিন্ন ছবি দেখায়’ সেটি প্রমাণে তিনি এক কম্পিউটার স্ক্রিনে কয়েকটি তুলনামূলক অস্পষ্ট ও কম রেজুলিউশনের ছবি এনে সেগুলোর ছবি তোলেন স্যামাংয়ের ক্যামেরায়। দেখা গেছে, ফোনটি এমন সব তথ্য ছবিতে যোগ করে দিয়েছে যেগুলো মনিটরে তোলা ছবিতে থাকার কথা নয়।

এমনকি এক্সপোজার বাড়িয়ে দেওয়ার পরও দেখা গেছে, ডিভাইসটি এমন সব উপাদান যোগ করছে, যা সেখানে ছিলই না।

তবে, এটা পুরোপুরি নকল, বিষয়টি এমন নয়। ছবির আসল শটকে ভিত্তি হিসেবে ধরে এই প্রযুক্তি ব্যবহার করছে স্যামসাং। তবে, এর অ্যালগরিদম এই ধরনের ছবি তৈরি করে এমন এক অনিয়ন্ত্রিত পর্যায়ে চলে যাচ্ছে, যা লেন্সের মাধ্যমে ব্যবহারকারীর দেখা ছবিকে উপস্থাপন করে না।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভবত এই বিষয়ে কোম্পানি নিজেও অবগত। কারণ তারা এর ‘সিন অপ্টিমাইজার’ ঢেলে সাজিয়ে আসল চাঁদ ও এর সমসাময়িক ছবিগুলোর মধ্যে ‘যে কোনো সম্ভাব্য বিভ্রান্তি কমানোর’ কথা বলছে।

ছবির আউটপুট হেরফের করা নিয়ে এই প্রথম কোনো ফোন উৎপাদক সমালোচনার মুখে পড়েছে, বিষয়টি এমন নয়। আর কয়েকটি ফোনে এমন ‘বিউটি মোড’ও রয়েছে, যেগুলো শরীর ও ত্বকের অপূর্ণতাকে ‘পোস্ট প্রসেস করে’ বিভিন্ন অবাস্তব পোরট্রেইট তৈরি করে, যেটিকে আলোকচিত্রের ভাষায় বলা হয় মাস্কিং।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন বাইক আনছে হিরো
অটোমোবাইল

নতুন বাইক আনছে হিরো

অর্থের জন্য ফেসবুক প্রতিষ্ঠা করিনি: মার্ক জাকারবার্গ
নির্বাচিত

অর্থের জন্য ফেসবুক প্রতিষ্ঠা করিনি: মার্ক জাকারবার্গ

বছরের শুরুতে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল হ্যান্ডসেট
নির্বাচিত

এসএমএস পাওয়ার পর নিবন্ধনের জন্য ১০ দিন সময়

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

আবারও বন্যার্ত মানুষের সহায়তায় হুয়াওয়ে

নাথিং ফোন ২ কবে আসবে জানা গেল
নির্বাচিত

নাথিং ফোন ২ কবে আসবে জানা গেল

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স
ই-কমার্স

দারাজে ১ মিনিটেই ১,৫০০ ইউনিট বিক্রি হল রিয়েলমি সিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e
প্রযুক্তি সংবাদ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ
সোশ্যাল মিডিয়া

বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা বিবেচনায় নিতে জাইকাকে ইউজিসি’র পরামর্শ

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং
অটোমোবাইল

কল্পনা থেকে বাস্তবতা: ২০২৭ সালেই উড়ন্ত গাড়ি আনছে চীনা এক্সপেং

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix