Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%
Share on FacebookShare on Twitter

গেমিং বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। কিশোর থেকে তরুণ সবাই গেমিংয়ের সঙ্গে যুক্ত। অনলাইন ও অফলাইন দুভাবেই গেম খেলা যায়। তবে অনলাইন বর্তমানে বেশি জনপ্রিয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশের গেমারদের সঙ্গে প্রতিযোগিতা, যোগাযোগ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে অনলাইন গেমিংয়ের প্রসার হচ্ছে। গেমিংয়ের সঙ্গে সাইবার হামলাও বাড়ছে। বিশেষ করে কম বয়সীদের ওপর বেশি আক্রমণ করা হচ্ছে। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।

ইন্টারনেটের নিরাপত্তা বিশেষজ্ঞরা দেখতে পান, ২০২২ সালে সাইবার অপরাধীরা কম বয়সী গেমারদের ওপর ৭০ লাখের বেশি আক্রমণ চালিয়েছে। রবলক্স, মাইনক্রাফট, ফোর্টনাইট ও অ্যাপেক্স লিজেন্ডস গেমসের মাধ্যমে এসব হামলা পরিচালনা করা হয়েছে। দ্য ডার্ক সাইড অব কিডস ভার্চুয়াল গেমিং ওয়ার্ল্ডস শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২২ সালে ৩-১৬ বছর বয়সী শিশুদের ওপর আক্রমণের হার ৫৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৪৫ লাখ।

তরুণ গেমারদের অনেকেই গেম টাইটেলযুক্ত ফিশিং পেজ ভিজিট করেছে। আর তারাই বেশি সাইবার আক্রমণের শিকার হয়েছে। প্যারেন্ট ডিভাইসগুলোয় পৌঁছানোর জন্য শিশু-কিশোরদের ফিশিং সাইটে প্রবেশ করে ক্ষতিকর ফাইল ডাউনলোড করার জন্য প্রলুব্ধ করা হয়। গত বছর ২ লাখ ৩২ হাজার ৭৩৫ গেমার ৪০ হাজারের বেশি ক্ষতিকর ফাইলের মুখোমুখি হয়েছে। যেগুলোর মধ্যে ম্যালওয়্যার থেকে শুরু করে অপ্রয়োজনীয় অ্যাপও ছিল। অধিকাংশ ফাইলই শিশুদের গেম টাইটেল হিসেবে ছদ্মবেশ ধারণ করেছিল।

গেম খেলার জন্য শিশু ও কিশোরদের নিজস্ব কম্পিউটার থাকে না। এক্ষেত্রে তারা অভিভাবকের ডিভাইস ব্যবহার করে থাকে। সাইবার আক্রমণগুলোর মাধ্যমে মূলত প্রাপ্তবয়স্কদের ক্রেডিট কার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা চালানো হয়। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজারের বেশি ব্যবহারকারী শিশুদের জনপ্রিয় গেম রবলক্সের নামে ছদ্মবেশে থাকা ক্ষতিকর ফাইল ডাউনলোডের চেষ্টা চালিয়েছে, যা ২০২১ সালের ৩৩ হাজার গেমারের তুলনায় ১৪ শতাংশ বেশি। রবলক্সের ছয় কোটি ব্যবহারকারীর অর্ধেকের বয়সই ১৩-এর নিচে। ফলে যারা হামলার শিকার হয়েছে তারা সবাই অপ্রাপ্তবয়স্ক ও সাইবারনিরাপত্তার বিষয়ে অজ্ঞ।

দ্য ডার্ক সাইড অব কিডস ভার্চুয়াল গেমিং ওয়ার্ল্ডসের তথ্যানুযায়ী, গত বছর রবলক্স, মাইনক্রাফট, ফোর্টনাইট ও অ্যাপেক্স লিজেন্ডসের নামে ৮ লাখ ৭৮ হাজারের বেশি ফিশিং পেজ তৈরি করা হয়েছে। এসব সাইটে গেমগুলোর জন্য চিট কোড ও মডিফিকেশন পাওয়ার বিষয়ে জানানো হতো। এমনকি সেখানে কীভাবে চিট কোড ও মডগুলো ইনস্টল করা যায় সে সম্পর্কিত নির্দেশনাও ছিল। ফাইল ইনস্টলের জন্য কীভাবে ডিভাইসে থাকা অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ করতে হবে সে-সংক্রান্ত বর্ণনাও দেয়া হয়। ব্যবহারকারীর ডিভাইসে যতক্ষণ অ্যান্টিভাইরাস বন্ধ থাকবে ততক্ষণ পর্যন্ত আক্রমণকারীরা তথ্য হাতিয়ে নিতে পারবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছর মাইনক্রাফট ও রবলক্সকে কেন্দ্র করেই বেশি আক্রমণ পরিচালনা করা হয়েছে। এমনকি তিন-আট বছর বয়সী শিশুদের জন্য তৈরি করা পপি প্লেটাইম ও টোকা লাইফস ওয়ার্ল্ডের মতো গেমকেও ছাড় দেয়া হয়নি। সাইবার আক্রমণ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে বেশকিছু পদ্ধতির কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রথমত, শিশুদের অনলাইন অ্যাক্টিভিটির বিষয়ে আগ্রহ দেখাতে হবে। দ্বিতীয়ত, ডিভাইসে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ ইনস্টল করা। তবে অ্যাপ ইনস্টল করার কারণ জানাতে হবে শিশুদের। তৃতীয়ত অভিভাবককে নিজের স্বভাব পরিবর্তন করতে হবে। যেমন কথা বলার সময় ও খাওয়ার সময় সেলফোন ব্যবহার না করা। শিশুরা কী শিখছে সেটিও যাচাই করতে হবে। চতুর্থ ধাপ হিসেবে শিশুর সঙ্গে ইন্টারনেট নিরাপত্তার বিষয়ে কথা বলতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান
প্রযুক্তি সংবাদ

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ৩৮৪.৭৬ কোটি টাকার দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান

উদ্ভাবনী প্রতিভা বিকাশেপ্রোগ্রামিং প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

উদ্ভাবনী প্রতিভা বিকাশেপ্রোগ্রামিং প্রতিযোগিতা ঐতিহাসিক মাইল ফলক : মোস্তাফা জব্বার

ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়?
নির্বাচিত

ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়?

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
কিভাবে করবেন

ইউটিউবে স্ক্রিন বন্ধ রেখে গান শুনবেন যেভাবে

ওজোনস্তর রক্ষায় ‘বিশ্বের প্রথম এইচএফসি ফেজ আউট’ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ওজোনস্তর রক্ষায় ‘বিশ্বের প্রথম এইচএফসি ফেজ আউট’ প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ

জেসিআই ঢাকা এইস’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রযুক্তি সংবাদ

জেসিআই ঢাকা এইস’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Load More

ট্রেন্ডিং টপিক

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের সেবার চরম গাফিলতি ও গ্রাহক হয়রানি বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে
নির্বাচিত

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ মার্চ ২০২৩

কম বয়সী গেমারদের ওপর সাইবার হামলা বেড়েছে ৫৭%

Techzoom.TV |
TechzoomTV