Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ মে ২০২৩
বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে অর্থ পাচার
Share on FacebookShare on Twitter

বিকাশ ডিস্ট্রিবিউটর হাউজের আড়ালে চলছে মানিলন্ডারিং। এমনই একটি প্রতিষ্ঠান চট্টগ্রামের মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানি। সম্প্রতি এই প্রতিষ্ঠানটির মাধ্যমে এক বছরে ৪৬ কোটি টাকার বেশি পাচার হয়েছে।

ওই প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বুধবার চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

সিআইডি ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক কেএম রাকিবুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

মানিলন্ডারিংয়ের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন, খোন্দকার আশফাক হোসেন কাদেরী, সুশান্ত নাথ, জালাল হোসেন, আব্দুল্লাহ আল নোমান, শিমুল উদ্দিন, আতিকুর রহমান, রাসেদুল হক রাসেল, মো. সজিব, শিকদার বনি আমিন, মেরাজুল ইসলাম, আবু খায়ের নয়ন, কামরুল হাসান মজুমদার, হারুন এবং মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানি লাইসেন্স নম্বর ১০৫৯৩০। এ ছাড়া মামলায় আরও অজ্ঞাত আসামি রয়েছে। আসামিদের মধ্যে আশফাক হোসেন কাদেরী হলেন মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানির কর্ণধার। সুশান্ত নাথ হলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানির মাধ্যমে এক বছরে ৪৬ কোটি দুই লাখ ১৭ হাজার ১২৫ টাকা পাচার হয়েছে। ২০২১ সালের ৪ আগস্ট থেকে ২০২২ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে ঢাকা থেকে আসামি জালাল হোসেনের হয়ে তার কর্মচারী শাহাদাৎ হোসেন চৌধুরী চার কোটি ৩২ লাখ ছয় হাজার ৮০০ টাকা, আতিকুর রহমানের হয়ে তার কর্মচারী বাবুল আহমেদ এক কোটি ৯৪ লাখ ৭০ হাজার, আব্দুল্লাহ আল নোমানের কর্মচারী ওমর ফারুক এক কোটি ২৭ লাখ ৩৭ হাজার ও মানিক মিয়া ৬২ লাখ ৫০ হাজার, রাসেদুল হক রাসেলের কর্মচারী ওমর কাইয়ুম ৩৫ লাখ, সজিবের হয়ে তার কর্মচারী ওমর কাইয়ুম ৫৮ লাখ, আসামি শিমুল উদ্দিন এক কোটি ৫০ লাখ ১৪ হাজার এবং শিকদার বনি আমিন এক কোটি ছয় লাখ মেরাজুল ইসলাম ১১ কোটি ৬৬ লাখ জমা ওই প্রতিষ্ঠানে জমা দেন। এছাড়া মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানির ব্যাংক হিসাবে মোহাম্মদ মাসুদ মীরের হয়ে তার কর্মচারী উজ্জ্বল মিয়া ২৬ লাখ, আশরাফুল আলমের হয়ে কর্মচারী সাজ্জাত হোসেন তিন কোটি চার লাখ, আলাউদ্দিন আবিদ ৫০ লাখ ৫০ হাজার, রাহাত কবিরের হয়ে কর্মচারী সুবর্ণ আহমেদ ১৫ লাখ ৯১ হাজার ৫০০ টাকা জমা করেন। এই টাকাগুলো জমা হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রামের ওআর নিজাম রোড শাখায়। পরে টাকাগুলো তুলে পাচার করা হয়।

এজাহারে আরও বলা হয়, নির্ধারিত সময়ে ওয়ান ব্যাংক লিমিটেডের আন্দরকিল্লা শাখায় ৩৫৭ দশমিক ৩৩ কোটি টাকা জমা দেওয়া ও উত্তোলন করা হয়। এর মধ্যে ঢাকার বিভিন্ন ব্যাংক থেকে জালাল হোসেনের কর্মচারী শাহাদাত হোসেন এক কোটি ৯৪ লাখ ৯৯ হাজার ৮৫০ টাকা, কর্মচারী এনামুল হক তিন কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৭৭৫, আসামি কামরুল হাসান মজুমদার তিন কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা, সৌদি প্রবাসী আসামি হারুনের হয়ে কর্মচারী আবুল এহসান চার কোটি ৬১ হাজার ৯২৫ টাকা এবং একরাম উদ্দিন করিম তিন কোটি ৬৬ লাখ ১১ হাজার ৬৩৫ টাকা জমা করেন।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, নির্ধারিত সময়ে সিটি ব্যাংক লিমিটেড চট্টগ্রামের চকবাজার শাখায় মেসার্স আল কাদের অ্যান্ড কোম্পানি ১৮০ দশমিক ৩৩ কোটি টাকা জমা ও উত্তোলন করেন। এর মধ্যে আসামি আবুল খায়েরের হয়ে কর্মচারী জাকির হোসেন এক কোটি ১৮ লাখ ৪৭ হাজার ২৪০ টাকা এবং ইব্রাহিমের (বর্তমানে মৃত) কর্মচারী মাইন উদ্দিন এক কোটি ১২ লাখ ৯৬ হাজার জমা করা হয়। পরে পুরো টাকা পাচার করা হয় বলে সিআইডির প্রাথমিক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৩ লাখ ডেভলপার নিয়ে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি
নির্বাচিত

১৩ লাখ ডেভলপার নিয়ে এগিয়ে যাচ্ছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারি

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি
প্রযুক্তি সংবাদ

সাইবার নিরাপত্তা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মান বাড়াল ক্যাসপারস্কি

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

ন্যাশনাল মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট ২০২৪ এর আয়োজন করেছে রিয়েলমি

উদ্ভাবনী পণ্য উৎপাদন ও দক্ষিণ কোরিয়ায় বাজারজাতে ওয়ালটন-হানের মধ্যে চুক্তি
নির্বাচিত

উদ্ভাবনী পণ্য উৎপাদন ও দক্ষিণ কোরিয়ায় বাজারজাতে ওয়ালটন-হানের মধ্যে চুক্তি

শিগগিরই আসছে হুয়াওয়ের হারমনি ওএস ৩
নির্বাচিত

অপারেটিং সিস্টেমের বাজারে এগোচ্ছে হারমনি

মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’
নির্বাচিত

মিরপুরে ওয়ালটন মোবাইলের নতুন ব্র্যান্ড শপ ‘মোবাইল নীড়’

Load More

ট্রেন্ডিং টপিক

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি
বিবিধ

ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, পিছু হটেছে রণতরী: আইআরজিসি

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix