Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গোপনে তথ্য সংরক্ষণ করে কোয়ালকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 May 2023
গোপনে তথ্য সংরক্ষণ করে কোয়ালকম
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বর্তমানে বিভিন্ন দেশ কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে চীনের প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে এবার যুক্তরাষ্ট্রের কোম্পানির বিরুদ্ধে তথ্য সংগ্রহ ও সরবরাহের অভিযোগ উঠেছে।

জার্মানির নিরাপত্তা কোম্পানি নাইট্রোকি সম্প্রতি এক প্রতিবেদনে দাবি জানায়, কোয়ালকম ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে নিজস্ব সার্ভারে পাঠিয়ে থাকে।

কোয়ালকমের চিপে থাকা ফিচারটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে সম্পর্কিত নয়। অর্থাৎ তথ্য সংগ্রহ ও সংরক্ষণের সঙ্গে অপারেটিং সিস্টেম যুক্ত নয়। নাইট্রোকি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৩০ চিপযুক্ত সনি এক্সপেরিয়া এক্সএ২তে গুগলের ফ্রি অ্যান্ড্রয়েড ভার্সন ইনস্টল করে। এরপর কোম্পানিটি দেখতে পায়, ডিভাইসে যেসব তথ্য ছিল তা কোয়ালকমের মালিকানাধীন আইজেটক্লাউড ডট নেট সার্ভারে পাঠানো হয়েছে।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কোয়ালকমের চিপ অনেক ধরনের তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে থাকে। এর মধ্যে গ্রাহকের তথ্য, ইউনিক স্মার্টফোন আইডেন্টিফায়ার, টিপ নেম, চিপের সিরিয়াল নম্বর, এক্সটিআরএ সফটওয়্যার ভার্সন, মোবাইল কান্ট্রি কোড, নেটওয়ার্ক কোড, অপারেটিং সিস্টেম বা ক্যারিয়ারের ধরন ও ভার্সন, ডিভাইস উৎপাদনকারী ও মডেল, সেলফোনের প্রোগ্রাম লিস্ট, আইপি ঠিকানা ও অন্যান্য তথ্য রয়েছে। সংগৃহীত তথ্য কোনো এনক্রিপশন সুবিধা ছাড়াই এইচটিটিপি প্রটোকলের মাধ্যমে পাঠানো হয়ে থাকে। ফলে অনলাইনে যে কেউ তথ্যগুলো পড়তে পারবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ডিভাইসের পাশাপাশি আইফোনেও কোয়ালকমের কমিউনিকেশন মডিউল ব্যবহার করা হয়ে থাকে। আর এ গুপ্ত ফিচারের কারণে বিশ্বের ৩০ শতাংশের বেশি সেলফোন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্লগ পোস্টে নাইট্রোকি জানায়, কোয়ালকম নিজস্ব উদ্যোগে যে এএমএসএস ফার্মওয়্যার তৈরি করেছে সেটি যেকোনো অপারেটিং সিস্টেমের বাইরে আলাদাভাবে কাজ করতে পারে। কেননা এটি এইটিটিপি প্রটোকল ব্যবহার করে থাকে। যেটি সংগৃহীত তথ্যের ভিত্তিতে নিয়ন্ত্রণ করা যায় এবং তৃতীয় পক্ষের যে কেউ এতে প্রবেশ করতে পারে।

নাইট্রোকির প্রতিবেদনের উত্তর দিয়েছে কোয়ালকম। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি জানায়, এক্সটিআরএ পরিষেবার যে নীতিমালা সেটির সঙ্গে তথ্য পাঠানোর বিষয়টি সম্পর্কিত। যার মাধ্যমে কোম্পানি আগের ব্যবহারকারীদের তথ্যও সংগ্রহ করে থাকে। তবে অনিরাপদ এইচটিটিপি প্রটোকলের মাধ্যমে তথ্য পাঠানোর বিষয়টি মূলত এর সুরক্ষা ও গোপনীয়তার বিষয়ে উদ্বেগ তৈরি করেছে।

ব্যবহারকারীদের তথ্য যেন নীতিমালা মেনে সংগ্রহ ও সংরক্ষণ করা হয় সে বিষয়টিই প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কীভাবে তথ্য সংগ্রহ ও ব্যবহার করছে সে বিষয়ে গ্রাহকদের জানাতে স্বচ্ছ ব্যবস্থা নিশ্চিতের বিষয়েও জোর দেয়া হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আয়মান সাদিক হলেন সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর
নির্বাচিত

আয়মান সাদিক হলেন সেরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর

স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনল
নির্বাচিত

স্যামসাং নতুন ফোল্ডিং ফোন আনল

১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন
নির্বাচিত

১০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে স্মার্টফোন

আগামী মাসেই বাজারে আসছে রিয়েলমি ব্যান্ড
প্রযুক্তি সংবাদ

আগামী মাসেই বাজারে আসছে রিয়েলমি ব্যান্ড

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস
প্রযুক্তি সংবাদ

ভুল তথ্য নিয়ে ঘুরছে করোনাভাইরাস

নেটফ্লিক্সে বড় বিপর্যয়, হারাল ১০ লাখ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীর ওপর কড়া নজর রাখছে নেটফ্লিক্স

Load More

ট্রেন্ডিং টপিক

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি
প্রযুক্তি সংবাদ

১৭ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট আনছে স্যামসাং, ভাঁজ করলে হবে ৮ ইঞ্চি

ক্লোন আইএমইআইযুক্ত মোবাইল ফোন ও এনইআইআর বাস্তবায়ন নিয়ে বিটিআরসির উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

একটি আইএমইআই নম্বরে ৩ কোটি ৯১ লাখ ফোন, ১০ মাসেও চালু হয়নি এনইআইআর

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই
প্রযুক্তি সংবাদ

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4
প্রযুক্তি সংবাদ

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নতুন ফ্ল্যাগশিপ অপারেটিং সিস্টেম HyperOS 4-এর বৈশ্বিক আপডেট...

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

১২ হাজার এমএএইচ ব্যাটারির স্মার্টফোন আনছে অপো

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

৫০ হাজারের বেশি ইভি বিক্রি শাওমির

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 May 2023

গোপনে তথ্য সংরক্ষণ করে কোয়ালকম

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix