Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯
প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!
Share on FacebookShare on Twitter

সন্তানের অবস্থান অনুসরণ (ট্র্যাকিং) ও স্ক্রিন টাইম নিয়ন্ত্রণের থার্ডপার্টি অ্যাপগুলো অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলছে অ্যাপল। ব্যবহারকারীর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন ও অনধিকার তথ্য সংগ্রহ প্রতিরোধে এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে অ্যাপল।

তবে বিনা নোটিসে অ্যাপ সরিয়ে ফেলার কারণে ব্যাপক ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে অভিভাবকদের মধ্যে তুমুল জনপ্রিয় এসব অ্যাপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এ নিয়ে আইনি পদক্ষেপের কথাও ভাবছে অনেকে।

অনেকে অভিযোগ করছেন, এসব অ্যাপের জনপ্রিয়তা দেখে নিজস্ব ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করছে অ্যাপল। এ কারণে তারা অ্যাপ স্টোর থেকে প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলো সরিয়ে ফেলছে। কারণ গত বছরের শেষের দিকে নিজস্ব স্ক্রিন টাইম টুল উন্মোচন করেছে এ মার্কিন টেক জায়ান্ট। এখন নিজেদের পথ মসৃণ করতেই অ্যাপ স্টোরে এ ধরনের জনপ্রিয় থার্ডপার্টি অ্যাপের সংখ্যা কমিয়ে আনতে শুরু করেছে তারা।

নিউইয়র্ক টাইমস ও গবেষণা প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের সংগৃহীত তথ্য-উপাত্ত অনুযায়ী, সবচেয়ে বেশিবার ডাউনলোড করা হয়েছে এমন ১৭টি স্ক্রিন টাইম ও প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের মধ্যে কমপক্ষে ১১টি মুছে ফেলা হয়েছে অথবা এর ব্যবহার সীমিত করে দিয়েছে অ্যাপল। এ অ্যাপগুলো অ্যাপ স্টোরের নীতিমালা মেনে চলছে না বলে অভিযোগ তোলা হলেও অ্যাপগুলোর অতীত ইতিহাস ঘেঁটে দেখা গেছে, সবগুলোই অ্যাপলের অনুমোদিত।

কিছু ক্ষেত্রে দেখা গেছে, অ্যাপল থার্ডপার্টি অ্যাপগুলো থেকে এমন কিছু ফিচার মুছে ফেলতে বাধ্য করেছে, যেগুলোর সহায়তায় সন্তানদের ডিভাইস নিয়ন্ত্রণ, বিশেষ অ্যাপ বা কনটেন্ট ব্লক করতে পারবেন অভিভাবকরা।

মুছে ফেলা কিছু অ্যাপের ছিল এমন হাজার হাজার গ্রাহক, যারা অর্থের বিনিময়ে সেবা নিতেন। এখন এসব প্রতিষ্ঠান নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।

বন্ধ হয়ে যাওয়া অ্যাপগুলোর অন্যতম একটি আওয়ারপ্যাক্ট। এটি অত্যন্ত জনপ্রিয় একটি প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ। গত ফেব্রুয়ারিতে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি মুছে দেয়ার আগে পর্যন্ত এটি ৩০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। কোম্পানিটির ৮০ শতাংশ রাজস্ব আসত অ্যাপ স্টোর থেকে।

আওয়ারপ্যাক্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমির মোসাভিয়ান বলেন, কোনো নোটিস ছাড়াই অ্যাপটি মুছে দেয়া হয়েছে। অ্যাপল মূলত পদ্ধতিগতভাবে এ ইন্ডাস্ট্রিকে হত্যা করছে বলে তার অভিযোগ।

বেশকিছু ডেভেলপার জানিয়েছেন, অ্যাপ স্টোরে টিকে থাকতে তাদের অনেক গুরুত্বপূর্ণ ফিচার বন্ধ করে দিতে হয়েছে।

গত ডিসেম্বরে প্রকাশিত টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনেও অ্যাপলের থার্ডপার্টি স্ক্রিন টাইম অ্যাপগুলো বন্ধের বিষয়টি প্রকাশিত হয়।

তবে অ্যাপলের মুখপাত্র ট্যামি লেভাইন নিউইয়র্ক টাইমসকে বলেন, গ্রাহকদের ডিভাইস থেকে অনেক বেশি তথ্য সংগ্রহের কারণেই এসব অ্যাপ মুছে ফেলা হয়েছে অথবা পরিবর্তন করতে বলা হয়েছে। একই কথা বলেন অ্যাপলের আন্তর্জাতিক বিপণন বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ ডব্লিউ শিমার।

অ্যাপলের পক্ষ থেকে গ্রাহক স্বার্থের অজুহাত দেখানো হলেও অ্যাপ নির্মাতারা তা মনে করছেন না। তাদের বিশ্বাস, থার্ডপার্টি জনপ্রিয় অ্যাপগুলো কোম্পানির ব্যবসা ক্ষতিগ্রস্ত করবে—এমন আশঙ্কার কারণেই তারা নিশানায় পরিণত হয়েছেন। এ-সংক্রান্ত অ্যাপলের টুলটিও কিন্তু স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে ততটা আগ্রহী নয় বলে তাদের অভিযোগ।

গত বছরের আগস্টে অ্যাপ স্টোর থেকে মুছে ফেলার আগে ৭ লাখ ৭০ হাজার বারের বেশি ডাউনলোড হয়েছিল স্ক্রিন টাইম অ্যাপ ফ্রিডম। কোম্পানিটির সিইও ফ্রেড স্টুত্জমান বলেন, অ্যাপলের পদক্ষেপ সত্যিকার অর্থে গ্রাহকের সমস্যা সমাধানে সম্পৃক্ত নয়। অ্যাপল চায় মানুষ তাদের ফোনের পেছনে কম সময় ব্যয় করুক—এটা বিশ্বাসযোগ্য নয়।

যদিও চলতি মাসে এক সম্মেলনে অ্যাপলের সিইও টিম কুক দাবি করেন, গ্রাহকরা যাতে নিজেদের স্ক্রিন টাইম পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা করতে পারে, সেজন্যই স্ক্রিন টাইম টুল এনেছে অ্যাপল। আমরা চাই না মানুষ সর্বক্ষণ ফোন ব্যবহার করুক।

এদিকে গত বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কম্পিটিশন অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছে জনপ্রিয় দুই প্যারেন্টাল-কন্ট্রোল অ্যাপ কিডসলক্স ও কাস্টোডিও কর্তৃপক্ষ। কিডসলক্সের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অ্যাপটিতে এমন পরিবর্তন আনতে বাধ্য করা হয়েছে, যার ফলে অ্যাপলের টুলটির তুলনায় তা কম কার্যকরী হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের ব্যবসা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইটে গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক
প্রযুক্তি সংবাদ

টুইটে গ্রহ কেনার দাবি করেছেন দুই গায়ক

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?
নির্বাচিত

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?

২৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব মার্কিন আইনপ্রণেতাদের
প্রযুক্তি সংবাদ

ভারতে সেমিকন্ডাক্টর ইউনিট বসালেই বিলিয়ন ডলার

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে
প্রযুক্তি সংবাদ

বিনা অভিজ্ঞতায় ক্যারিয়ার গড়ুন ওয়ালটনে

ফেসবুকে আসছে নতুন ফিচার ‘অ্যাডভান্সড স্টোরিজ’, পুরনো ছবি দিয়ে AI নিজেই বানিয়ে দেবে নতুন স্টোরি
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে নতুন ফিচার ‘অ্যাডভান্সড স্টোরিজ’, পুরনো ছবি দিয়ে AI নিজেই বানিয়ে দেবে নতুন স্টোরি

ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন বগুড়ার ব্যবসায়ী
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ডিপ ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেলেন বগুড়ার ব্যবসায়ী

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 
নির্বাচিত

বাংলাদেশজুড়ে ফ্লেক্সিবল ডেলিভারি অপশন নিয়ে সেবার পরিধি বাড়ালো পাঠাও পার্সেল 

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন
প্রযুক্তি পরামর্শ

এক সেটিংসেই বন্ধ করুন স্মার্টফোনে বিরক্তিকর বিজ্ঞাপন

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন
প্রযুক্তি সংবাদ

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

চার মাসে স্যামসাংয়ের নতুন এআই চিপ বিক্রি ১০০ কোটি ডলার ছাড়াল
প্রযুক্তি সংবাদ

এআই জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড মুনাফা, দাম বাড়তে পারে স্মার্টফোনের

সপ্তাহের সবচেয়ে পঠিত

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

হায়ারের শোরুমে বড় জালিয়াতি, ২ টনের এসিতে মিলল কম কুলিং ক্ষমতা!

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

রেডমি নোট সিরিজের বিক্রি ৫০ কোটি ছাড়াল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

টেকনো কয়েকটি মডেলের ফোনের দাম কমাল

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব
অর্থ ও বাণিজ্য

আবাসন শিল্পে সংকট, সরকারের নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি...

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান

বিশেষ ‘পেশাজীবী প্যাকেজ’ চালু করল টেলিটক

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

চিপের বৈশ্বিক সংকটে লোকসানে দেশিয় স্মার্টফোন কারখানা

গুগলে মেসির নাম সার্চ করলেই চমকে যাবেন

গুগল সার্চেও শীর্ষ রেকর্ড মেসির

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ এপ্রিল ২০১৯

প্রতিদ্বন্দ্বী থার্ডপার্টি অ্যাপ সরিয়ে ফেলছে অ্যাপল!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix