Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে ফেসবুক ভিডিওতে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৯ জুলাই ২০২৩
ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে ফেসবুক ভিডিওতে নতুন আপডেট
Share on FacebookShare on Twitter

ফেসবুকের জন্য নতুন আপডেট উন্মোচন করেছে মেটা। এসব আপডেটের মাধ্যমে ফিডে আরও রিলস এডিটিং টুল যুক্ত হবে, যা ফেসবুকে ভিডিও তৈরি, পছন্দের ভিডিও খুঁজে পাওয়া এবং ভিডিও’র সাথে এনগেজ হওয়াকে করে তুলবে আর সহজ। পাশাপাশি, এখন ভিডিও ট্যাবের মধ্যেই রিলস, লং-ফর্ম ভিডিও ও লাইভ কনটেন্টসহ ফেসবুকের সকল ভিডিও উপভোগ করা যাবে।

রিলসে অডিও, মিউজিক ও টেক্সট, এখন সব এক জায়গাতেই পাওয়া যাবে। ফলে সহজেই চমৎকার ও সৃষ্টিশীল রিলস তৈরি করা যাবে আরও সহজে। এছাড়াও, রিলস তৈরিতে স্বাচ্ছন্দ্যদায়ক এডিটিং সুবিধা এখন মেটা বিজনেস স্যুটেও পাওয়া যাবে; পাশাপাশি, ফিডের জন্য ভিডিও তৈরিতেও এডিটিং সুবিধা উপভোগ করবেন ব্যবহারকারীরা। ভিডিওর গতি বাড়িয়ে বা কমিয়ে, ক্লিপ রিভার্স বা রিপ্লেস করে সৃষ্টিশীল ভিডিও তৈরি করতে পারবেন আপনিও। পাশাপাশি, মিউজিক বা অডিও ক্লিপ ও ভয়েসওভার যোগ করে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত আওয়াজ দূর করে অডিওকে আরও নিখুঁত করে তোলা যাবে। এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের ফোন থেকেই রিলসে এইচডিআর ভিডিও আপলোড করতে পারবেন, আর এর মধ্য দিয়ে ব্যবহারকারীর অভিজ্ঞতা হবে আরও সমৃদ্ধ।

ভিডিও ট্যাব আগে ফেসবুক ওয়াচ নামে পরিচিত ছিল; এখন ভিডিও ট্যাবেই রিলস, লং-ফর্ম ভিডিও ও লাইভ কনটেন্ট সহ ফেসবুকের সব ধরনের পছন্দসই ভিডিও খুঁজে পাওয়া যাবে। ব্যবহারকারীরা ফিডে নিচ থেকে ওপরে স্ক্রল করলেই নিজেদের পছন্দ অনুযায়ী একের পর এক ভিডিও দেখতে পাবেন। সেই সাথে পাশাপাশি স্ক্রল করে এখন থেকে পাওয়া যাবে মনের মত সব রিলস, অর্থাৎ শর্ট-ফর্ম ভিডিও। ফলে, আপনি এখন খুব সহজেই শর্ট-ফর্ম ভিডিওতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। আর এতে করে ব্যবহারকারীর স্বাচ্ছন্দ্য বেড়ে যাচ্ছে বহুগুণ! ভিডিও এক্সপ্লোর সুবিধাকে হিউম্যান কিউরেশন ও মেশিন লার্নিং এ দুয়ের সমন্বয়ে এমনভাবে সাজানো হয়েছে যে, এর মাধ্যমে ব্যবহারকারীদের মাঝে সাড়া ফেলে দেয়া ভিডিওগুলো এখন খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের রিলস দেখতে পারার সুবিধা চালুর পর থেকে অসংখ্য ইনস্টাগ্রাম কনটেন্ট নির্মাতা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এখন একজায়গাতেই ইনস্টাগ্রাম ও ফেসবুকের সেরা রিলসগুলো উপভোগ করা যাবে। আপনি অ্যাপ পরিবর্তন না করেই সরাসরি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে আপনার কাছে রিকমেন্ড করা রিলসগুলো দেখতে ও কমেন্ট করতে পারবেন। আর এই প্রক্রিয়াটি খুবই সহজ – অ্যাকাউন্টস সেন্টারের মাধ্যমে আপনার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দুটিকে যোগ করে নিতে হবে শুধু।

ভিডিও ফেসবুকের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ২০০৭ সাল থেকেই ফেসবুক ফিডে শর্ট ভিডিও পোস্ট করা যায়। আর এখন রিলস, লং-ফর্ম ভিডিও আর লাইভ কন্টেন্ট সহ মেটা’র অনন্য ও বৈচিত্র্যময় জগতে ব্যবহারকারীরা ডুবে থাকেন নিজেদের পছন্দনীয় ভিডিওতে, অনুসন্ধান করেন অজানা বিভিন্ন দিক, আর ফেসবুকের ভিডিও ব্যবহার করে সমমনাদের মাঝে গড়ে ওঠে নতুন সম্পর্ক। এটা সূচনা মাত্র। ভবিষ্যতে এরকম আরও নতুন টুল নিয়ে আসবে মেটা, যার মাধ্যমে ক্রিয়েটররা আরও সহজে নিজেদের তুলে ধরতে, অডিয়েন্স তৈরি করতে এবং উপার্জন করতে পারবেন। পাশাপাশি, ডিসকভারি ও পারসোনালাইজেশন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের নিজেদের অভিজ্ঞতার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রামের রিলসফেসবুকফেসবুক ভিডিওলং-ফর্ম ভিডিও

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেকর্ড ৭ কোটি ডলারে বিক্রি হলো ‘এআই ডটকম’ ডোমেইন
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ৭ কোটি ডলারে বিক্রি হলো ‘এআই ডটকম’ ডোমেইন

২৯ এপ্রিল বাংলাদেশের বাজারে আসছে শাওমির নতুন চমক
নির্বাচিত

২৯ এপ্রিল বাংলাদেশের বাজারে আসছে শাওমির নতুন চমক

ফোনে কভার লাগালে কি সিগন্যাল কম পাওয়া যায়?
প্রযুক্তি সংবাদ

ফোনে কভার লাগালে কি সিগন্যাল কম পাওয়া যায়?

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে
নির্বাচিত

আর্থিক লেনদেন করা যাবে ফেসবুকে

আইডিয়া দিন, বিনিয়োগ করবো: শিক্ষার্থীদের পলক
প্রযুক্তি সংবাদ

আইডিয়া দিন, বিনিয়োগ করবো: শিক্ষার্থীদের পলক

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না
অটোমোবাইল

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না

Load More

ট্রেন্ডিং টপিক

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’
প্রযুক্তি বাজার

৭,০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্টজ ডিসপ্লে নিয়ে উন্মোচিত হলো ‘রিয়েলমি ১৬এক্স’

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

ল্যান্সিয়ামে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করছে এনভিডিয়া

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে
অটোমোবাইল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

সড়ক নিরাপত্তা জোরদার এবং মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন...

২৫-৩০ হাজার টাকার বাজেটে ক্যামেরা, ব্যাটারি ও দীর্ঘমেয়াদি ব্যবহারে সেরা ৫ স্মার্টফোন

৫–৬ হাজার টাকায় স্মার্টফোন তৈরির উদ্যোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

স্যামসাং গ্যালাক্সি এস২৭-এ বদলে যেতে পারে ক্যামেরা ডিজাইন

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই বাংলাদেশি গবেষকের নতুন গবেষণা পদ্ধতি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ জুলাই ২০২৩

ব্যবহারকারীদের অনন্য অভিজ্ঞতা নিশ্চিতে ফেসবুক ভিডিওতে নতুন আপডেট

Techzoom.TV |
TechzoomTV