Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিকম খাতের উন্নয়নে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ অক্টোবর ২০২৩
টেলিকম খাতের উন্নয়নে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে: স্পিকার
Share on FacebookShare on Twitter

টেলিকম খাতের টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধি নিশ্চিতে দক্ষিণ এশীয় দেশগুলোকে এক ছাতার নিচে এসে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, টেলিকম খাতের টেকসই উন্নয়ন জরুরি। অর্থনীতিতে এটি শক্তিশালী উদীয়মান একটি খাত। এর প্রবৃদ্ধি নিশ্চিতে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোকে এক ছাতার নিচে এসে জোরালোভাবে কাজ করতে হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের (এসএটিআরসি) ২৪তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী পর্বের আয়োজন করা হয়। সম্মেলন চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, টেলিকমের মতো বিস্তৃত খাতে উন্নয়নের চ্যালেঞ্জ রয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় খুবই জরুরি। তিনদিনের এ সম্মেলন দক্ষিণ এশিয়ার দেশগুলোর টেলিযোগাযোগ খাতে নিয়োজিত ঊর্ধ্বতন ব্যক্তিদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দিয়েছে।

টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের সাফল্যের তথ্য তুলে ধরে স্পিকার বলেন, ডিজিটাল বৈষম্য দূর করতে বাংলাদেশ তৃণমূলে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়েছে। এতে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যের নানা সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে গেছে। এজন্য আমরা ৯টি অ্যাকশন প্ল্যানও তৈরি করেছি।

তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে এসএটিআরসির অংশীদার দেশগুলোর মধ্যে টেলিযোগাযোগে বেস্ট প্র্যাকটিস বাস্তবায়ন করবে। সুযোগগুলো ভাগাভাগি করে নিয়ে ডিজিটাল কানেকটিভিটিকে ভবিষ্যতের জন্য টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সমতা সৃষ্টিতে অবদান রাখবে।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশের যে অর্জনগুলো আমরা চাই, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিটাল সংযুক্তি। ২০০৮ সালে সাকুল্যে মোবাইল ব্যবহার করতেন চার কোটি মানুষ। ইন্টারনেট ব্যবহারকারী ছিল মাত্র সাড়ে ৭ লাখ। এখন তা ১৩ কোটিতে ছুয়েছে। দেশের ৯৮ শতাংশ এলাকা ফোর-জিতে সংযুক্ত। এখন ফাইভ-জির জন্যও আমরা সম্পূর্ণ প্রস্তুত।

মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল সংযুক্তি চমৎকারভাবে সমন্বিত করে বিটিআরসি দৃষ্টান্ত স্থাপন করেছে। আমার প্রত্যাশা, ডিজিটাল সংযুক্তির মাধ্যমে ডিজিটাল ব্যাক-বোন তৈরি করবো, এটিকেই আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তর করবো।

সম্মেলনের গুরুত্ব তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, এ সম্মেলন থেকে আর্থসামাজিক উন্নয়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অভিজ্ঞতা আমরা যেমন নেবো, তেমনি অন্যরাও আমাদের অভিজ্ঞতা নেবে। কেননা বাংলাদেশ এরই মধ্যে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান আলি রেজা পেহলভীর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোরশেদ জামান।

স্বাগত বক্তব্য রাখেন এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটির মহাসচিব ম্যাসানরি কোন্দ ও বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এবারের সম্মেলনে ৯টি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবছর যেসব ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর
প্রযুক্তি সংবাদ

এবছর যেসব ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর

নতুন চ্যানেলেও বিজ্ঞাপন দেখাবে ইউটিউব!
কিভাবে করবেন

স্ক্রিন বন্ধ রেখেও ইউটিউবে গান শোনা যায় যেভাবে

আসছে মেটার নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা

অনলাইনে টিকটকের লার্নিং ক্যাম্পেইন চালু
নির্বাচিত

টিকটকে চালু হচ্ছে ডিজলাইক বাটন

সাশ্রয়ী দামে টাচস্ক্রিন ডিসপ্লের যত ল্যাপটপ
নির্বাচিত

সাশ্রয়ী দামে টাচস্ক্রিন ডিসপ্লের যত ল্যাপটপ

লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফ্লিপকার্ট
প্রযুক্তি সংবাদ

লকডাউনের কারণে সাময়িকভাবে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল ফ্লিপকার্ট

Load More

ট্রেন্ডিং টপিক

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি
নির্বাচিত

উদ্ভাবন ও বৈশ্বিক প্রবৃদ্ধির ধারাবাহিকতায় ‘ফরচুন গ্লোবাল ৫০০’-এ ২৩২তম শাওমি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ অক্টোবর ২০২৩

টেলিকম খাতের উন্নয়নে সবাইকে এক ছাতার নিচে আসতে হবে: স্পিকার

Techzoom.TV |
TechzoomTV