Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বহুল প্রত্যাশিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২২ অক্টোবর ২০২৩
বহুল প্রত্যাশিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ টানা ষষ্ঠবারের মতো নিয়ে আসছে এর বহুল প্রতীক্ষিত ১১.১১ ক্যাম্পেইন। এ ক্যাম্পেইন আগামী ১১ নভেম্বর শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত চলবে। আজ (২২ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল-এ ১১.১১ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ ২০২৩ নিয়ে দারাজ এর পক্ষ থেকে ক্যাম্পেইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

“কিনে নাও সবই স্লোগানে সঞ্চয় ও উৎসবের আমেজ নিয়ে দারাজ এবারের ১১.১১ এর প্রস্তুতি প্রায় শেষ করেছে। প্রতি বছরের মত এবারও ক্রেতাদের কেনাকাটায় ভিন্নমাত্রা যোগ করতে দারাজ নিয়ে এসেছে চমৎকার সব অফার, যার মধ্যে থাকছে ২০ লাখ ডিল, সর্বমোট ৫০ কোটি টাকার বিশাল ছাড়, ফ্রি শিপিং, ৭০% পর্যন্ত ডিসকাউন্ট. এক্সক্‌লুসিভ ভাউচার, ফ্ল্যাশ সেলস সহ আরও অনেক চমৎকার ডিলস ও ছাড়। এ বছর ১১.১১ এর ফোকাস ক্যাটাগরির মধ্যে থাকছে ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন আইটেমস, হোম ডেকর, ডেইলি অ্যান্ড মান্থলি এসেনশিয়ালস, রেগুলার গ্রসারিজ, মাদার অ্যান্ড বেবি আইটেমস এবং বিউটি প্রোডাক্টস।

এ বছর ১১.১১ উপলক্ষে গ্রাহকদের একটি অসাধারণ অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা উপহার দিতে যেসব বিক্রেতা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়েছে, শুধুমাত্র তাদের বাছাই করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন বিধি বিধান সম্পর্কে সতর্কও করেছে এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। এছাড়াও, বিদ্যমান নীতি মেনে নির্ধারণকৃত আকর্ষণীয় সব অফারের মধ্যে কোন অসাধু বিক্রেতা যেন অবাস্তব অফার না দিতে পারে, সে ক্ষেত্রেও বিশেষ নজর দিয়েছে দারাজ। ১১.১১ নিয়ে গ্রাহকদের প্রত্যাশা পূরণে প্রোডাক্ট অথেন্টিসিটি নিশ্চিত করতে বেশ কিছু কাজ করেছে প্রতিষ্ঠানটি। যেমন, দারাজ মলে আছে গ্যারান্টিসহ অথেন্টিক প্রোডাক্টের অফার, যাতে নকল প্রোডাক্ট ডেলিভারি পেলে থাকছে দ্বিগুণ অর্থ ফেরতের সুযোগ। তাছাড়াও, বিক্রেতাদের প্রতিনিয়ত মনিটর করা, তাদের ডেভেলপমেন্ট ও প্রয়োজনে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলার দিকেও জোর দেওয়া হচ্ছে। সময় মত ডেলিভারি দেওয়ার জন্য ইতোমধ্যে যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেক নতুন রাইডার নিয়োগ এবং তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

এ বিষয়ে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার তালাত রহিম বলেন, “দারাজের ১১.১১ গ্রাহকদের জন্য শুধুমাত্র সঞ্চয় করার সুযোগ তৈরি করে না, বরং একটি উৎসবের আমেজও তৈরি করে। প্রতি বছরের মত আমাদের গ্রাহকদের প্রত্যাশা পূরণ করে আরও একটি সফল ১১.১১ উপহার দিতে আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করছে। আশা করছি গ্রাহকরা তাদের পছন্দের পণ্যের তালিকা নিয়ে প্রস্তুত আছেন বছরের সবচেয়ে বড় বিক্রয় উৎসবে আমাদের সাথে সামিল হওয়ার জন্য।”

দারাজ বাংলাদেশের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, “দারাজ এর ১১.১১ ক্যাম্পেইন বিক্রেতাদের ও ক্রেতাদের প্রত্যাশা পূরণের একটি উল্লেখযোগ্য মাধ্যম। এই বছর, আমরা আরও বেশী ভিল, ভাউচার এবং অফার নিয়ে প্রস্তুত ক্রেতাদের কেনাকাটার সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দিতে। বছরের এই বৃহত্তম শপিং কার্নিভ্যাল উপলক্ষে আমরা দ্বিগুণ রাইডার নিয়োগ দেওয়া সহ আমাদের সক্ষমতা ২০০ শতাংশ বৃদ্ধি, গ্রাহকদের উপস্থিতি ৮ গুণ বৃদ্ধি নিশ্চিত করে কেনাকাটার আকর্ষণের মাত্রাকে বৃদ্ধির মাধ্যমে আমাদের সেলার কমিউনিটির জন্য এক অসাধারণ ব্যবসায়িক সুযোগ তৈরি করেছি। এছাড়াও বছরের সবচেয়ে বড় শপিং কার্নিভ্যাল উপলক্ষে এবার আমরা বিক্রেতা নির্বাচন, পণ্যের অথেন্টিসিটি ও সময়মতো ডেলিভারি প্রদানের ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছি।”

বছরের এই সবচেয়ে বড় সেলে ডায়মন্ড স্পন্সর হিসেবে ইউনিলিভার বাংলাদেশ, প্যারাসুট অ্যাডভান্সড – ম্যারিকো বাংলাদেশ, ডেটল-রেকিট বেনকিজার বাংলাদেশ ও মোশন ভিউ এর মতো ব্র্যান্ডের পাশাপাশি গোল্ড স্পন্সর হিসেবে হোমেল, ইউগ্রিন, লুইসউইল, স্কেমেই, হারপিক রেকিট বেনকিজার বাংলাদেশ ও গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ এবং সিলভার স্পন্সর হিসেবে উইরেস্টো, সিঙ্গার বাংলাদেশ, ওজেরিও, ওয়াও স্কিন সায়েন্স, স্কিন ক্যাফে লিমিটেড, রিবানা, বিয়ারডো ম্যারিকো বাংলাদেশ ও ভিট রেকিট বেনকিজার বাংলাদেশ যোগ দিয়েছে। এছাড়া গ্রাহকদের একটি সহজ ক্যাশলেস কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে পেমেন্ট পার্টনার হিসেবে বিকাশ ও নগদ ছাড়াও ব্যাংক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, দারাজ ইবিএল কো-ব্র্যান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এইচএসবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন মার্কেটপ্লেস দারাজই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশদারাজদারাজ ১১.১১ ক্যাম্পেইন

এই বিভাগ থেকে আরও পড়ুন

চালডাল ডটকমে নিউইয়ার হ্যাপিনেস অফার
ই-কমার্স

চালডাল ডটকমে নিউইয়ার হ্যাপিনেস অফার

ইফাদের পণ্য ইভ্যালিতে
ই-কমার্স

ইফাদের পণ্য ইভ্যালিতে

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার
প্রযুক্তি সংবাদ

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া
ই-কমার্স

ঘরের বাইরে থেকেও মায়ের হাতের হালুয়া

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব
ই-কমার্স

এটুআইর তত্ত্বাবধানে লকডাউনে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে ই-ক্যাব

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!
লিড স্টোরি

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!

Load More

ট্রেন্ডিং টপিক

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড
প্রযুক্তি সংবাদ

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!
টেলিকম

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

শিশুদের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে মামলার মুখে চ্যাটজিপিটির ওপেনএআই
প্রযুক্তি সংবাদ

এখন চ্যাটজিপিটিতেই শেডিউল করা যাবে যে কোনো টাস্ক

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সে যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার কনটেন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
অটোমোবাইল

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা

রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপনের...

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

ফোন ছুঁয়েও নয়, শুধু কণ্ঠস্বরেই নিয়ন্ত্রণ করুন স্মার্টফোন; জেনে নিন সহজ উপায়

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ অক্টোবর ২০২৩

বহুল প্রত্যাশিত বছরের সবচেয়ে বড় সেল ১১.১১ নিয়ে আসছে দারাজ

Techzoom.TV |
TechzoomTV