Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেহমান আসলেও আমি হোম মেইড খাবারে ভরসা করি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
মেহমান আসলেও আমি হোম মেইড খাবারে ভরসা করি
Share on FacebookShare on Twitter

মানুষের ব্যস্ততা আর স্বাস্থ্য সচেতনতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে হোম মেইড ফুডের চাহিদা। তাই অনলাইনে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে হোম মেইড ফুডের চাহিদা। আমি এই ব্যস্ত ও স্বাস্থ্য সচেতন মানুষদের একজন। নিজের এবং পরিবারের চাহিদা মেটাতে নিয়মিত অর্ডার করি হোম মেইড ফুড।

অনলাইনের মাধ্যমে খুব সহজেই হোম মেইড ফুড অর্ডার করা যায়। নিজেদের পছন্দ অপছন্দ, মসলা বাড়ানো কমানোসহ সবকিছু বলে দেওয়া যায়। তাই এগুলোও নিজের ঘরের মতো মজার হয়। এর জন্য উদ্যোক্তাকে একটু আন্তরিকভাবে বুঝিয়ে দিতে হয়। আমার অভিজ্ঞতা থেকে বলছি হোম মেইড ফুডের উদ্যোক্তারা আমাদের এই চাহিদাগুলো জানার জন্য উদগ্রীব থাকে। যেটা অন্য কোথাও খাবার অর্ডার করে পাওয়া যায় না। হোম মেইড উদ্যোক্তারা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে ক্রেতার চাহিদা ও প্রত্যাশা পূরণ করে। যা একজন ক্রেতা হিসেবে সবসময় আমাকে সন্তুষ্ট করে। এসব কারণে যেকোন পরিস্থিতিতে আমার আস্থার জায়গা দখল করেছে হোম মেইড ফুড।

আমার অনলাইনে কেনাকাটা শুরু হয়েছে ২০১৫ সালে। গত ৮ বছরে নানা রকম অভিজ্ঞতা হয়েছে। অপ্রত্যাশিত কিছু অভিজ্ঞতা থাকলেও প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার গল্পেই অনেক বেশি। নিজের ও পারিবারিক চাহিদা পূরণে জন্য পোশাক, গয়না সহ নানা রকম পণ্য কেনাকাটার অভিজ্ঞতা থাকলেও হোম মেইড ফুড কেনাটাকার অভিজ্ঞতা সাম্প্রতিক। তা বছর দুই হতে পারে। এই স্বল্প সময়ে সবচেয়ে বেশি কেনাকাটা করেছি খাবারদাবার। মেহমান আসলেও আমি হোম মেইড খাবারে ভরসা করি। কারণ আমার বাসায় মেহমান আসেন আমাদের সাথে কোয়ালিটি সময় ব্যয় করার জন্য। এই সময়টা যদি আমি রান্না ঘরেই কাটিয়ে দিই তাহলে তারা পর্যাপ্ত সময় পাবে না কথা বলার জন্য। তাই অনলাইন থেকে খাবার চলে আসে সময় মতো এবং আমরাও গল্প করি নিজেদের মতো।

যখন থেকে অনলাইনে আমার দেশি পণ্যের কেনাকাটা বাড়ছিল তখন হোম মেইড খাবার অর্ডারের সুযোগ না থাকায় খুবই আফসোস হতো। কিন্তু গত দুই বছর ধরে একটু একটু করে হোম মেইড ফুডের উদ্যোক্তাদের পরিচিতি বাড়ছে। আমিও তাদের কাস্টমার হওয়ার চেষ্টা করছি। কারণ যত বেশি উদ্যোক্তার থেকে কেনাকাটা করি, তত বেশি জানার সুযোগ তৈরি হয়। কারণ প্রত্যেকের কিন্তু সব ফুড স্বাদে গুনে সেরা হয় না। কারো কাবাব ভালো হয়, কারো খাসির রেজালা ভালো হয়, কারো সবজি কিংবা কারো ভর্তা। পিঠার ক্ষেত্রেও তাই। যা নাস্তায় খুব কাজে দেয়। তাই আমার বাসায় মেহমান আসলে কিংবা পার্টি থাকলে কয়েকজন উদ্যোক্তার থেকে অর্ডার দেওয়া হয়। তাদের সেরা সেরা খাবারগুলো পেয়ে প্রসংশায় ভাসায় আমার অতিথিরা।

হোম মেইড খাবার জনপ্রিয় হওয়ার কারণে আরেকটা ভালো দিক হয়েছে। এখন যেকোন সময় চাইলে যে কাউকে খাবার পাঠাতে পারি। অনেক সময় দেখা যায় আমার কোন একটি খাবার আমার কোন আত্মীয়ের খুবই পছন্দ। ব্যস্ততার কারণে তার জন্মদিনে, বিবাহ বার্ষীকিতে কিংবা অসুস্থতার সময় আমার ইচ্ছা থাকলেও সেই খাবার খাওয়ানোর সুযোগ হয় না ব্যস্ততার কারণে। এখানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে হোম মেইড ফুডের উদ্যোক্তারা। যেহেতু আমি জানি কার কোন খাবারটি বেশি ভালো তা থেকে আমার প্রিয়জনের পছন্দের খাবার পাঠিয়ে দিতে পারি মাত্র কয়েক ক্লিকে। এতে করে আমিও যেমন অত্মতৃপ্তি পাই তেমনি আমার প্রিয়জনও পায়। আর উদ্যোক্তারাও আমার পক্ষ থেকে চিরকুট কিংবা উপহার পাঠান। যা আমার আবেগের অংশ হয়ে যায়।

আমি একজন হোম মেইড উদ্যোক্তা হিসেবে চাই ক্রেতা বিক্রেতাদের সবাই হোম মেইড খাবার নিয়ে লিখুক এবং ব্যবহার করুক। এতে করে আমাদের চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্র সম্প্রসার হবে। এখানে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। বয়সের ভারে প্রায় সময়ই ডাক্তারের কাছে যেতে হয়। তখন চোখে পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে এসে নানাভাবে খাবারে কষ্ট পায় স্বজনরা। রোগীর খাবার হসপিটালের পক্ষ থেকে দেওয়া হলেও স্বজনদের খেতে হয় বাহির থেকে। তাদের কেউ কেউ আবার রাজধানীতের তেমন একটা আসে না তাই কোথায় ভালো খাবার পাওয়া যায় তাও জানে না। রেস্টুরেন্টের খাবার তাদের মন মতো হয় না। কারণ রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বেশির ভাগ মানুষের চাহিদার কথা মাথায় রেখেই খাবার তৈরি করে। তাই যারা বেশি ঝাল পছন্দ করে কিংবা কম ঝাল খায় অনেক ক্ষেত্রেই তাদের মন মতো হয় না। তেমনি আবার কারো চাহিদা থাকতে পারে মাংস একটু নরম কিংবা শক্ত রাখার। এসব চাহিদা পূরণ করা রেস্টুরেন্টের পক্ষে অসম্ভব হলেও হোম মেইড উদ্যোক্তাদের জন্য কঠিন কিছু না।

এ কারণে আমি বলেছি সবাই লিখুন নিজেদের অভিজ্ঞতা। এতে করে অন্তত আপনার বন্ধু তালিকায় যারা আছে তারা অন্তত খাবারের ভোগান্তি থেকে মুক্ত হওয়ার সুযোগ পাবে।

লেখক: জেনিস ফারজানা তানিয়া, স্বত্বাধিকারী: আলিয়া’স কালেকশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দেশি পণ্যদেশি পণ্যে ই-কমার্স

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল
ই-কমার্স

দেশে প্রথমবারের মত শুরু হতে যাচ্ছে দারাজ ফ্রি ডেলিভারি ফেস্টিভ্যাল

টেকজুমের চাঁদপুর প্রতিনিধি হৃদিতা
ই-কমার্স

টেকজুমের চাঁদপুর প্রতিনিধি হৃদিতা

২০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা ই-অরেঞ্জ! ভুক্তভোগীদের বিক্ষোভ
ই-কমার্স

ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন স্বামীসহ কারাগারে

ইভ্যালির মাধ্যমে বিশ্ব নতুন করে চিনবে বাংলাদেশকে: তাপস
ই-কমার্স

ইভ্যালির মাধ্যমে বিশ্ব নতুন করে চিনবে বাংলাদেশকে: তাপস

স্বপ্নে বিভিন্ন পণ্যে থাকছে আবারও মূল্য ছাড় 
ই-কমার্স

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে পাওয়া যাচ্ছে মাছ-মাংস, তেলসহ নানান পণ্য 

দেখেনিন দারাজের সব থেকে বড় কল সেন্টার
ই-কমার্স

দেখেনিন দারাজের সব থেকে বড় কল সেন্টার

Load More

ট্রেন্ডিং টপিক

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
নির্বাচিত

স্মার্টফোনে গোপন নজরদারি ঠেকাতে যা করতে হবে

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে ‘এআই ইনফ্লুয়েন্সার’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারে অস্বাভাবিক উত্থান তদন্তে আইপিডিসি

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স...

আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৭৯ শতাংশ

আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন খতিয়ে দেখবে বিএসইসি

নাথিং ফোন ৩এ লাইট

র‍্যামের আকাশছোঁয়া দামে সিএমএফ ফোন আনছে না নাথিং

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

ডুয়াল ক্যামেরা-শক্তিশালী ব্যাটারিসহ আসছে আইফোন এয়ার ২

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ নভেম্বর ২০২৩

মেহমান আসলেও আমি হোম মেইড খাবারে ভরসা করি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix