Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস দিচ্ছে মেটা, বাড়ল আয়ের পথ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস দিচ্ছে মেটা, বাড়ল আয়ের পথ
Share on FacebookShare on Twitter

ব্যবহারকারীদের আয়ের সুযোগ দেয় ফেসবুক। কনটেন্ট ক্রিয়েটররা ফেসবুকে ভিডিও প্রকাশ করে আয় করেন। এছাড়াও প্ল্যাটফর্মটি থেকে নানাভাবে আয় করা যায়। যা হয়তো অনেকেরই অজানা। সম্প্রতি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আয়ের নানা পথ দেখিয়েছে। একই সঙ্গে ইয়ার-এন্ড বোনাস ঘোষণা করেছে এই সোশ্যাল মিডিয়া জায়েন্ট। ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে কী ভাবে আয় করবেন সেই উপায়ও জানিয়েছে মেটা।

৩৫টি দেশে নতুন সাবস্ক্রিপশন মডেল চালু করেছে মেটা। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে প্রতি মাসে ভালো টাকা আয় করতে পারবেন কনটেন্ট ক্রিয়েটররা। ফেসবুক থেকে যারা ইতিমধ্যে টাকা আয় করছেন তাদের জন্য বেশ কিছু আপডেট আনা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কী কী ঘোষণা করল মেটা।

বোনাস দিচ্ছে ফেসবুক
ইনস্টাগ্রামে ইনভাইট-অনলি বোনাসের ঘোষণা করেছে ফেসবুক। ক্রিয়েটররা তাদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে রিলস এবং ফটো শেয়ার করে এই রিওয়ার্ড পেতে পারেন। প্রাথমিক ভাবে নির্বাচিত কয়েকজন ক্রিয়েটরের কাছে পাঠানো হবে এই ইনভাইট-অনলি বোনাস। রিলস এবং ছবিতে কত ভিউ হয়েছে তার উপর ভিত্তি করে বোনাস দেওয়া হবে।

ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন
ইনস্টাগ্রামে অনেক ফলোয়ার্স রয়েছে? তাহলে এক্সক্লুসিভ কনটেন্ট বানিয়ে সাবস্ক্রিপশন চার্জ করতে পারবেন ক্রিয়েটররা। ৩৫টি দেশে এই ইনস্টাগ্রাম সাবস্ক্রিপশন চালু করেছে মেটা। ফলোয়াররা যখন আপনার রিলস দেখবে, সেখানেই একটি সাবস্ক্রিপশন অপশন থাকবে। আপনি ডিএম বা স্টোরির মাধ্যমে সাবস্ক্রাইবারদের স্বাগত জানাতে পারেন।

ফেসবুক সাবস্ক্রিপশন আপডেট
ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও রয়েছে সাবস্ক্রিপশন। যা আগামী দিনে কয়েক লাখ ক্রিয়েটরদের অ্যাকাউন্টে রোল আউট করা হবে বলে জানিয়েছে মেটা। রিলস, ফেসবুক স্টোরির মাধ্যমে সেই সাবস্ক্রিপশন প্রমোট করা যাবে। পাশাপাশি ফ্যানদের জন্য ৩০ দিন ফ্রি সাবস্ক্রিপশনের সুযোগও রাখা হবে। এই ভাবে প্রতি মাসে ভালো টাকা উপার্জন করা যাবে বলে মনে করা হচ্ছে।

ইনস্টাগ্রাম গিফট
আপনার বানানো রিলস যদি ফলোয়ারের পছন্দ হয় তাহলে সে আপনাকে ইনস্টাগ্রামে গিফট পাঠাতে পারবে। এই গিফট কেনা যাবে স্টার হিসাবে অথবা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে ভার্চুয়াল গিফটও কেনা যাবে। তবে এই অপশন পাওয়ার জন্য অ্যাকাউন্টের ফলোয়ার সংখ্যা অন্তত ৫০০ এবং ক্রিয়েটরের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।

বিজ্ঞাপনে ভাগ নেওয়ার প্রক্রিয়া সহজ করা হয়েছে
ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন সংস্থার সঙ্গে অংশীদারিত্ব করার প্রক্রিয়া সহজ করেছে মেটা। এবার থেকে ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করার সময় একটি ‘Allow Brand Partner to Boost’ অপশন থাকবে। যেখানে ক্লিক করে বিজ্ঞাপনের মাধ্যমে মোটা টাকা আয় করতে পারবেন প্রতি মাসে।ফেসুক এবং ইনস্টাগ্রামে এই সকল সুবিধা নেওয়ার জন্য ক্রিয়েটর অ্যাকাউন্টে ভিজিট করতে হবে। সেখানে মেটার তরফ থেকে অপশনগুলো দেখতে পাবেন। অ্যাকাউন্টে যদি এই সমস্ত সুবিধা না দেখায় তাহলে অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত মেটা সম্পূর্ণ রোল আউট করে। পাশাপাশি এই সুবিধাগুলোর জন্য আপনি যোগ্য কিনা তাও যাচাই করে নিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্টাগ্রামফেসবুকভার্চুয়াল গিফট

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ে মেট ৩০ প্রো ৬.৭ ইঞ্চি, থাকছে পাঁচ ক্যামেরা!
নির্বাচিত

বর্তমান সময়ের সেরা ফোন মেট ৩০ প্রো

ইউটিউবিং এর জন্য সেরা ক্যামেরা
নির্বাচিত

ইউটিউবিং এর জন্য সেরা ক্যামেরা

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো
নির্বাচিত

নিরাপদ নয় ওয়ানপ্লাস ৭ প্রো

‘দৃশ্যমান’ জিপিএস আসছে ভিপিএস নামে
নির্বাচিত

‘দৃশ্যমান’ জিপিএস আসছে ভিপিএস নামে

ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর, দিবে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা
নির্বাচিত

ভিভোর ফ্ল্যাগশিপ স্টোর, দিবে প্রযুক্তির নতুন অভিজ্ঞতা

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫
নির্বাচিত

জিওনি মোবাইলের নতুন সংযোজন জিওনি এম১৫

Load More

ট্রেন্ডিং টপিক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ
অটোমোবাইল

৩৭৫ সিসির মোটরসাইকেল আমদানির সুযোগ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সব সেবা: যেভাবে ফিরল প্লে-স্টোর ও জিমেইল

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান
বিবিধ

আকিজ রিনিউএবল এনার্জি অ্যান্ড অটোমোবাইলে সিনিয়র ম্যানেজার হিসেবে যোগ দিলেন এ. এম. রকিবুল আহসান

দেশের করপোরেট মার্কেটিং অঙ্গনের পরিচিত মুখ এ. এম....

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

বাজারে এলো ‘হুয়াওয়ে নোভা ১৫ ম্যাক্স’

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

এজিএমে ইউসিবির লক্ষ্য: প্রযুক্তি ও সুশাসনে জোর

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ নভেম্বর ২০২৩

কনটেন্ট ক্রিয়েটরদের বোনাস দিচ্ছে মেটা, বাড়ল আয়ের পথ

Techzoom.TV |
TechzoomTV