Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল শেয়ারট্রিপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ নভেম্বর ২০২৩
‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি পেল শেয়ারট্রিপ
Share on FacebookShare on Twitter

ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড (ই-সিএমএ) ২০২৩’ -এ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে সম্মানিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অংশীদার শেয়ারট্রিপ। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-সিএবি) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলে অনুষ্ঠিত হয়।

দেশের ই-কমার্স শিল্পখাতের গুরুত্বপূর্ণ অংশীদারদের উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি প্রদান করা হয় ই-সিএমএ অ্যাওয়ার্ডসের মাধ্যমে। ই-কমার্স খাতের বিভিন্ন শ্রেণিতে এ অ্যাওয়ার্ডে মোট ২৭টি মনোনয়ন বিভাগ রয়েছে; যার মধ্যে রয়েছে: বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম, বেস্ট ই-কমার্স মার্কেটপ্লেস, বেস্ট সার্ভিস প্ল্যাটফর্ম, বেস্ট লজিস্টিকস ফর ই-কমার্স, বেস্ট ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম, বেস্ট এমএফএস প্ল্যাটফর্ম এবং বেস্ট পেমেন্ট গেটওয়ে প্ল্যাটফর্ম সহ আরও বিভিন্ন ক্যাটাগরি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি সহ দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি; এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার; বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, এমপি ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; এবং সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক থেকে এই পুরস্কারটি গ্রহণ করেন। সেই সাথে তিনি বলেন, “দেশের ই-কমার্স ও ভ্রমণ শিল্পখাতে আমাদের অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারটি অর্জন করতে পেরে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। ২.৭ মিলিয়ন আন্তর্জাতিক হোটেল, ১৫’শ এরও বেশি অভ্যন্তরীণ হোটেল ও স্বাচ্ছন্দ্যদায়ক ফ্লাইট অপশন সহ দেশে তৈরি আমাদের এই ভ্রমণ অ্যাপটি বাংলাদেশে ভ্রমণ পরিকল্পনার প্রক্রিয়াকে রূপান্তরিত করে পর্যটন এবং ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে চলছে।”

ভ্রমণ-প্রযুক্তি খাতে উদ্ভাবনী সমাধান প্রদানের মাধ্যমে দেশে ই-কমার্সের প্রবৃদ্ধি ও বিকাশে অবদান রাখার প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে শেয়ারট্রিপের এই অর্জন। ফ্লাইট টিকেটের স্বয়ংক্রিয়ভাবে তারিখ পরিবর্তন এবং অর্থ ফেরত , অনলাইন ভিসা সহায়তা (অনলাইন ভিসা অ্যাসিসট্যান্স), স্থানীয় হোটেল ব্যবসায়ী এবং ট্রাভেল এজেন্টদের সহায়তা, মেডিকেল ট্যুরিজম, স্কাইট্রিপ ট্রাভেল ক্রেডিট কার্ড এবং প্রিমিয়াম এয়ারলাইন অ্যাক্সেসের জন্য এনডিসি কনটেন্ট সহ বিভিন্ন অগ্রগামী উদ্যোগের স্বীকৃতি হিসেবে শেয়ারট্রিপ ‘বেস্ট ট্রাভেল টেক প্ল্যাটফর্ম’ হিসেবে স্বীকৃতি অর্জন করে। ২০২২ সালের সপ্তম দ্য ডেইলি স্টার অ্যাওয়ার্ডে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি অর্জন করার পাশাপাশি ৬৭৫ হাজারেরও বেশি অ্যাপ ডাউনলোড নিয়ে দেশের ভ্রমণপিপাসুদের মাঝে অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে স্থান করে নিয়েছে শেয়ারট্রিপ।

Tags: শেয়ারট্রিপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন

গেমিং ফোন আনছে কোয়ালকম
নির্বাচিত

গেমিং ফোন আনছে কোয়ালকম

ওয়ান প্লাস ‘নর্ড’ পাওয়া যাবে শুধু ইভ্যালিতে
ই-কমার্স

ওয়ান প্লাস ‘নর্ড’ পাওয়া যাবে শুধু ইভ্যালিতে

আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন ই-কমার্স গ্রাহকরা
ই-কমার্স

অসাধু প্রতিষ্ঠানের জন্য ই-কমার্স ব্যবসা বন্ধ করবে না সরকার

অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়
ছাড় ও অফার

অপো গ্রাহকদের জন্য দ্য ফুড হল রেস্তোরাঁয় ১০ শতাংশ ছাড়

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম
প্রযুক্তি সংবাদ

ইমোতে চলছে রমরমা দেহ ব্যবসা, রাত ১২ টা বাজলেই শুরু হয় নিলাম

Load More

ট্রেন্ডিং টপিক

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

মেটার বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

মেটার বিরুদ্ধে মামলা

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি
টেলিকম

বাংলাদেশ সাবমেরিন কেবলসের আয় ও মুনাফায় বড় প্রবৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি
অর্থ ও বাণিজ্য

পান্ডামার্ট এর গ্রাহক হয়রানি

অনলাইনে ঝটপট বাজার করার জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘পান্ডামার্ট’ (Pandamart)...

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix