Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর
Share on FacebookShare on Twitter

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশ করা হবে। এদিন সকাল ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে। এই ফলের অপেক্ষায় প্রহর গুণছেন ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ শিক্ষার্থী। একযোগে অনলাইনে ফলাফল দেখার চেষ্টায় প্রতিবারই ধীরগতির মুখোমুখি হতে হয় ফলপ্রার্থীদের। এবার এর সঙ্গে যোগ হয়েছে নতুন ভোগান্তি। ইন্টারনেট সেবাদাতাদের বিল বকেয়া থাকায় ব্যান্ডউইথ ডাউন করে দেওয়া হয়েছে। এর ফলে সারা দেশে ইন্টারনেটে ধীর গতি রয়েছে। রবিবারের মধ্যে এই অবস্থার সমাধান হচ্ছে না। ফলে স্ব স্ব প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি ফলাফল সংগ্রহ করা ছাড়া গতি থাকছে না ফল প্রত্যাশীদের।

১৯টি আইআইজির (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) কাছে ৩৮৪ কোটি টাকা পাওনা ছিল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। ফলে গত বৃহস্পতিবার মধ্যরাতের পরে বিএসসিপিএলসি আইআইজিগুলোর গড়ে ২৫ শতাংশ ব্যান্ডউইথ তথা ৬২৫ জিবিপিএস ডাউন (সীমিত) করে দেওয়া হয়। এরপর থেকেই ধীর গতির ইন্টারনেট নিয়ে ভোগান্তিতে রয়েছেন সেবা গ্রহীতারা।

বিএসসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, ‘ বেশিরভাগ প্রতিষ্ঠানই বকেয়া পরিশোধ করছে না। এখনও বকেয়া রয়েছে ৩৮০ কোটির মতো। সভা করে অনেকবার নোটিশ দিয়ে তাদের জানানোর পরও বকেয়া পরিশোধ করছে না। ’

মির্জা কামাল আহম্মদ বলেন, “এটা খুবই হতাশাজনক যে, বকেয়া রাখার কোনো সিস্টেমই নেই। একমাসের বকেয়া থাকলে পরের মাসে তাদের লাইন কেটে দেওয়ার কথা। অথচ ‘আমরা নেটওয়ার্কস’ নামে আইআইজি ১৯ মাসও বকেয়া রাখছে। ফলে এই আইআইজির কাছে ৬১ কোটি টাকা পাবো। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানের ৩০ কোটি টাকা বকেয়া রয়েছে। এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠান খুব বেশি খারাপ অবস্থায় নিয়ে গেছে। ফলে সরকারের নির্দেশে ব্যান্ডউইথ ডাউন করা হয়েছে।’

রবিবারের মধ্যেই ইন্টারনেট ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা দিতে পারেননি কামাল আহম্মদ। তিনি আশা প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত একটি আইআইজি বকেয়া পরিশোধ করায় তাদের সার্ভিস রিস্টোর করে দেওয়া হয়েছে। বাকিগুলো শিগগির পরিশোধ করবেন বলে তিনি আশাবাদী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটইন্টারনেট ডেটাইন্টারনেট প্যাকেজদ্রুতগতির ইন্টারনেটমোবাইল ইন্টারনেটের গতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক
নির্বাচিত

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক

ব্যাটারিতে ব্যাকআপ মিলবে ৫ দিন
কিভাবে করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার উপায়

নির্বাচিত

ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের জন্য গৌরবের: মোস্তাফা জব্বার

পশুর হাটে বিরক্তির আরেক নাম টিকটকার ও ইউটিউবার!
নির্বাচিত

পশুর হাটে বিরক্তির আরেক নাম টিকটকার ও ইউটিউবার!

ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে ভিভোর এস১০
নির্বাচিত

ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে ভিভোর এস১০

ভয়েস কলিং ফিচার নিয়ে মলিফের সেন্স ৫১০ স্মার্টওয়াচ
নির্বাচিত

ভয়েস কলিং ফিচার নিয়ে মলিফের সেন্স ৫১০ স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

১৩ মিলিয়ন ডলারে বিক্রি বিশেষ রঙের ফেরারি এনজো
অটোমোবাইল

১৩ মিলিয়ন ডলারে বিক্রি বিশেষ রঙের ফেরারি এনজো

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স
প্রযুক্তি সংবাদ

স্যামসাংকে টপকে দক্ষিণ কোরিয়ার শীর্ষ কোম্পানি এখন এসকে হাইনিক্স

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার এখন চীনের কাছে

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
নির্বাচিত

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

পুরোনো কম্পিউটার ব্যবহারকারীদের নতুন উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে...

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ নভেম্বর ২০২৩

ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর

Techzoom.TV |
TechzoomTV