Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইফোনের নতুন জার্নাল অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩
আইফোনের নতুন জার্নাল অ্যাপ যেভাবে ব্যবহার করবেন
Share on FacebookShare on Twitter

আইওএস ১৭.২ আপডেটের মাধ্যমে আইফোনে নতুন জার্নাল অ্যাপ নিয়ে এল অ্যাপল। এটি জার্নালপ্রেমীদের জন্য একটি বহুল প্রতীক্ষিত অ্যাপ। ব্যক্তিগত ডায়েরি হিসেবে গ্রাহকেরা এটি ব্যবহার করতে পারে।

মানসিক স্বাস্থ্যের উন্নয়ন, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে জার্নালিং সাহায্য করে। শুরুতে অনেকেই প্রতিদিন জার্নাল লেখার কথা ভুলে যেতে পারে। এজন্য আইফোন একটি নির্দিষ্ট সময়ে রিমাইন্ডার দেবে। এছাড়া কীভাবে জার্নালিং করতে হয় , তা নিয়ে অ্যাপটি বিভিন্ন গাইডলাইন বা নির্দেশনা দেবে।

জার্নাল অ্যাপটিতে যা যা থাকছে
জার্নাল অ্যাপটির প্রতিটি এন্ট্রিতে টেক্সটের সঙ্গে ছবি, ভিডিও অন্যান্য কনটেন্ট যুক্ত করা যাবে। এন্ট্রিগুলো আইফোনের স্টোরেজে সেভ হয়ে থাকবে। এছাড়া এন্ট্রিগুলো ক্লাউডেও ব্যাকআপ রাখা যাবে।

জার্নাল অ্যাপটি বিভিন্ন প্রম্পট দেয়। এগুলোকে ‘রিফ্লেকশনস’ বলা হচ্ছে। যেমন–আপনাকে কি আনন্দ দেয় বা আপনি কি ধরনের কাজ করতে ভালোবাসেন–এমন কিছু প্রশ্নের মাধ্যমে অ্যাপটি আপনাকে জার্নালিংয়ে উৎসাহ দেবে।

অ্যাপগুলো আপনার ফোনের কিছু ডেটা পর্যবেক্ষণ করে এবং সেই ডেটার ওপর ভিত্তি করে জার্নালটিতে লেখার জন্য গ্রাহককে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে পরামর্শ দেয়।

এসব পরামর্শ দিতে অ্যাপটি কতটুকু ডেটা অ্যাকসেস করতে পারবে, তা গ্রাহকের অনুমতির ওপর নির্ভর করবে।

জার্নাল অ্যাপটি যেভাবে পাবেন
জার্নাল অ্যাপটি ব্যবহারের জন্য আইফোনে আইওএস ১৭.২ সংস্করণ থাকতে হবে। এজন্য আইফোনে সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।

তবে শুধু এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটটি ইনস্টল করা যাবে।

জার্নাল অ্যাপটিতে নিজের মনের কথা লেখা হবে। তাই অ্যাপটি নিরাপদ থাকা খুবই জরুরি। ডিভাইস ও আইক্লাউডের মধ্যে অ্যাপটিতে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু রয়েছে বলে দাবি করছে অ্যাপল। অর্থাৎ আপনার ডেটা আইফোনেই থাকবে।

অ্যাপটি ব্যবহারের জন্য গ্রাহকের ফেসআইডি বা পাসকোড ব্যবহার করতে হবে। অ্যাপটি ব্যবহার না করলে নির্দিষ্ট সময়ের (১,৫ বা ১৫ মিনিট) পর স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে। ফেসআইডি বা পাসকোড ব্যবহার করে অ্যাপটিতে আবার প্রবেশ করতে হবে।

জার্নাল অ্যাপের হোমপেজে একটি প্লাস (‍+) সাইন দেখা যাবে। সাইনটিতে ট্যাপ করলে একটি নতুন মেনু দেখা যাবে। মেনুতে রিফ্লেকশনস ফিচারের মাধ্যমে জার্নাল লেখার কিছু বিষয়বস্তু নিয়ে পরামর্শ দেওয়া হবে। নিজের দিনটি কীভাবে কাটালেন বা দিনের ছবি, ভিডিও বা পডকাস্ট যুক্ত করার জন্য বিভিন্ন পরামর্শ এই পেজে দেখানো হবে। পরামর্শগুলোর যেকোনো একটিতে ট্যাপ করুন। তারপর ‘স্টার্ট রাইটিং’ এ ট্যাপ করুন। এরপর নোট অ্যাপের মতো নতুন একটি টেক্সট লেখার জায়গা দেখা যাবে। এখানে নিজের মন মতো টেক্সট লিখুন বা ছবি, ভিডিও , ভয়েস নোট যুক্ত করুন।

এসব পরামর্শ নির্বাচন করা ছাড়াও জার্নালিং করা যাবে। প্লাস সাইনটিতে ট্যাপ করার পর ‘নিউ এন্ট্রি’ অপশন ট্যাপ করে নতুন জার্নালিং এন্ট্রি শুরু করা যাবে।

জার্নালিং শেষে ওপরের কর্নারের ‘ডান’ অপশনে ট্যাপ করুন। তাহলে এন্ট্রিটি সেভ হয়ে যাবে। এন্ট্রিগুলো পরবর্তীতে এডিটও করা যাবে।

জার্নালিং করার জন্য অ্যাপটি থেকে পছন্দ অনুযায়ী সময়ও নির্ধারণ করতে পারবেন। এজন্য অ্যাপটি গ্রাহককে রিমাইন্ডার দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

এআই নির্ভর ডাটাবেজ চালু করলো হুয়াওয়ে

অকার্যকর অ্যাপ সন্ধানে উইন্ডোজ ১১-তে সার্চ বার
নির্বাচিত

অকার্যকর অ্যাপ সন্ধানে উইন্ডোজ ১১-তে সার্চ বার

এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা ও প্রতারণা রোধে অপরিহার্য ‘এনইআইআর’: নজরদারি নিয়ে ভুল ভাঙছেন বিশেষজ্ঞরা

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য
নির্বাচিত

উন্নত ও টেকসই ভবিষ্যৎ নির্মাণই হুয়াওয়ের লক্ষ্য

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’
নির্বাচিত

মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন পেল ‘স্টার্টআপ বাংলাদেশ’

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল
প্রযুক্তি সংবাদ

নিষিদ্ধ অ্যাকাউন্ট ফিরিয়ে কোটি ডলার কামাই টুইটারের?

Load More

ট্রেন্ডিং টপিক

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ
সোশ্যাল মিডিয়া

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর
টেলিকম

দেশে পূর্ণাঙ্গ ৫জি সেবা চালু নির্ভর করছে শিল্পখাতের প্রস্তুতির ওপর

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি
প্রযুক্তি বাজার

পুরোনো ম্যাকবুক বিক্রির আগে যেসব কাজ করা জরুরি

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ
অর্থ ও বাণিজ্য

নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন আজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

যমুনা ফিউচার পার্কে আইফোন জালিয়াতির ছড়াছড়ি: বুস্ট ব্যাটারি ও আঠা দিয়ে ডিসপ্লে জোড়াতালির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি
প্রযুক্তি সংবাদ

স্যামসাং ফোনে ইসরাইলি স্পাইওয়্যার ‘অ্যাপক্লাউড’: বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ও নিরাপত্তাঝুঁকি

বিশ্ববিখ্যাত দক্ষিণ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং (Samsung) মোবাইল...

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

স্যামসাংয়ের লোগো নকল করে বাজারে ‘সামসুদ্দিন’ চার্জার!

ওয়ানপ্লাসের এই ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ১২০ ওয়াটের ফাস্ট চার্জার

২০২৬ সালে রেকর্ড মূল্যে বাজারে আসছে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

গিকবেঞ্চে দেখা মিলল ‘অপো রেনো ১৬ প্রো’ বৈশ্বিক সংস্করণের, চিপসেটে বড় পরিবর্তনের আভাস

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ ডিসেম্বর ২০২৩

আইফোনের নতুন জার্নাল অ্যাপ যেভাবে ব্যবহার করবেন

Techzoom.TV |
TechzoomTV