Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অবৈধ ফোন বন্ধ হবে কবে? নিবন্ধন জানবেন কিভাবে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪
বন্ধ হচ্ছে অবৈধ ফোন, যেভাবে বৈধতা যাচাই করবেন
Share on FacebookShare on Twitter

আগামী তিন মাসে অর্থাৎ এপ্রিলের মাঝামাঝি অর্জিত হবে প্রযুক্তি নির্ভর সক্ষমতা। আর ছয় মাস পর থেকে (৩০ জুনের পর) সেলুলার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে অনিবন্ধিত মোবাইল ফোন। এ জন্য মালিকানা নিবন্ধন ও নাম বদলের স্বয়ংক্রিয় নিবন্ধন প্রক্রিয়া চালু করতে কাজ করছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন।

এর আগেও আন-অফিসিয়াল বা অবৈধ মোবাইল ফোনসেট বন্ধ করে দিতে ১ অক্টোবর সময় বেধে দিয়েছিলো কমিশন। ওইসময় বিটিআরসি সূত্র জানিয়েছিলো, ব্যবহারকারীর হাতের মোবাইল ফোনসেট বৈধ না অবৈধ বা আন-অফিসিয়াল তা জানার জন্য পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি সিস্টেম ওই বছরের ১ জুলাই থেকে চালু করা হয়। এই সিস্টেমটি মোবাইল ফোন অপারেটর ও আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ফোন আইডেন্টিটি নম্বর) ডাটাবেসের সঙ্গে সংযুক্ত। এতে আগে থেকে মোবাইল অপারেটরের নেটওয়ার্কে যুক্ত থাকা, বৈধ পথে আমদানি এবং দেশে তৈরি মোবাইল ফোনের তথ্য সংরক্ষিত আছে। ফলে আগে থেকেই চালু থাকা মোবাইল নম্বর ও হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়েছে।

ওই সময় ঘোষণা দেয়া হয়েছিলো, ৩০ জুনের পরে যেসব মোবাইল ফোন নিয়ম মেনে দেশে ঢুকবে না, সেগুলো সচল হবে প্রক্রিয়া মেনে। তখন আশা প্রকাশ করা হয়েছিলো, বিটিআরসির অনুমোদন নিয়ে যেসব মোবাইল ফোনসেট আমদানি বা প্রস্তুত করা হয়নি, সেগুলোই হচ্ছে অবৈধ। নতুন উদ্যোগ পুরোপুরি কার্যকর হলে দেশে কোনো অবৈধ মোবাইল ফোন থাকবে না। দেশের বাইরে থেকে অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে আসা ফোনও চালু হবে না। এতে করে বৈধ পথে দেশে মোবাইল ফোন আমদানি বাড়বে, সরকারের রাজস্বও বাড়বে।

মোবাইল ফোনের ডেটাবেজ এবং অটোমেটিক রেজিস্ট্রেশনের ব্যবস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) রয়েছে। হ্যান্ডসেটটি সচল রাখতে সেটি নিবন্ধিত কিনা তা জানা জরুরি। হ্যান্ডসেটটি নিবন্ধিত কিনা তা যাচাই করতে ব্যবহারিত মোবাইলে যেকোনো সিম চালু করে ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD<স্পেস>মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের IMEI নম্বরটি লিখতে হবে। এরপর সেটা ১৬০০২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা সম্পর্কে জানিয়ে দেয়া হবে।

মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর জানা না থাকলে ডায়াল অপশনে গিয়ে *#০৬# চাপলে আইএমইআই নম্বর পাওয়া যাবে। এছাড়া মোবাইলের বক্সে কিংবা মোবাইলের পেছনে একটি স্টিকারেও এটি লেখা থাকে। neir.btrc.gov.bd ওয়েব লিংকে গিয়ে বিদ্যমান সিটিজেন পোর্টাল এবং মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারেও এই সেবা পাবেন গ্রাহকরা।

অবৈধ মোবাইল ফোন বন্ধ করার ব্যাপারে এর আগে একাধিকবার বিটিআরসি সময়সীমা নির্ধারণ করলেও সেটি কার্যকর করতে পারেনি। ২০২১ সালে জুলাই থেকে সেটগুলো বন্ধের ঘোষণা দিয়ে তা থেকেও সরে আসে বিটিআরসি। নতুন দায়িত্ব নিয়ে আবারো সেই ঘোষণা এলো প্রতিমন্ত্রীর কাছ থেকে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মনে করছেন, এবার তারা সফল হবেন। কেননা দেশে ব্যবহৃত ৭০ শতাংশ ফোনই ফিচার ফোন। এগুলো চোরা পথে আসে না। স্মার্টফোনও দেশেই তৈরি করছে বাংলাদেশের সহ বহুজাতিক ব্র্যান্ডগুলো। আর যেগুলো চোরাই পথে আসছে সেগুলো তাদের বিনিয়োগকে হুমকীতে ফেলছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি মানুষের জীবনের জন্য হুমকি ডেকে আনছে। এসব বিবেচনায় প্রযুক্তির মাধ্যমেই স্মার্ট ও স্বয়ংক্রিয় নিবন্ধন পদ্ধতি নিয়ে কাজ করছে বিটিআরসি। তিন মাসের মধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন হলে কাজটা কঠিন হবে না।

Tags: অনিবন্ধিত মোবাইলঅবৈধ ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব
প্রযুক্তি সংবাদ

মোবাইল নিতে পারবেন ভোটাররা, গোপন কক্ষে ছবি তোলা নিষেধ: ইসি সচিব

ফেসবুক-ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে যে ধরনের পোস্ট ‘নিষিদ্ধ’

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা
নির্বাচিত

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার আসছে রেডমি কে৩০ আল্টা

বেসিক ইন্টারনেট অব থিংস নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিক ইন্টারনেট অব থিংস নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন
নির্বাচিত

প্রিয় পুরুষকে আজ যেসব গ্যাজেট উপহার দিতে পারেন

ওয়ালটন ফ্রিজ কিনে আকর্ষণীয় ক্যাশ ভাউচার পেলেন দুই ব্যবসায়ি
ছাড় ও অফার

ওয়ালটন ফ্রিজ কিনে আকর্ষণীয় ক্যাশ ভাউচার পেলেন দুই ব্যবসায়ি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন
প্রযুক্তি পরামর্শ

ফেসবুক-ইউটিউব ছাড়াও যেসব অ্যাপে আয় করতে পারবেন

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!
অর্থ ও বাণিজ্য

সোনালী মুরগির নামে আমরা কী খাচ্ছি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix