Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২১ ফেব্রুয়ারি ২০২৪
ফোনে ম্যালওয়্যার ভাইরাস ঢুকলে যেসব লক্ষণ দেখা যায়
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন এখন আর বিলাসিতা নয়। প্রয়োজনীয় গ্যাজেট। এর মাধ্যমে আর্থিক লেনদেন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যোগাযোগ রক্ষা করা হয়। তাই হ্যাকারদের টার্গেট এখন স্মার্টফোন। ম্যালওয়্যার ভাইরাস একবার ফোনে ঢুকলেই বিপদ। ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে, ব্ল্যাকমেইল বা অনলাইন ফিশিংয়ের খপ্পরে পড়তে পারেন। জালিয়াতি হতে পারে আপনার সঙ্গে। যে কারণে স্মার্টফোন নিরাপদ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

ফোনে যদি ভাইরাস প্রবেশ করে থাকে তাহলে কয়েকটি লক্ষণই বলে দেবে আপনাকে। সেই লক্ষণগুলো চিনে রাখুন এবং অপরকেও সতর্ক করুন।

ফোন হ্যাক হয় কেন?
ম্যালওয়্যার ভাইরাস অর্থাৎ এমন কিছু সফটওয়্যার যা আপনার ফোনে তথ্য লোপাট করার উদ্দেশ্যে ইনস্টল করা হয়েছে। এগুলো সাধারণত ধরা যায় না। সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যার হয় ম্যালওয়্যার ভাইরাস। বিভিন্ন এপিকে ফাইল, ভুয়া লিঙ্ক এবং অ্যাপের মাধ্যমে এগুলো ফোনে প্রবেশ করে। যদিও বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে ভাইরাস চিনতে পারবেন।

ফোন হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝবেন?
ফোনে কিছু লক্ষণ রয়েছে যা দেখলে বুঝতে হবে স্মার্টফোনে ম্যালওয়্যার ভাইরাসের প্রবেশ ঘটেছে। এই সময় সতর্ক না হলে ভবিষ্যতে আপনি আর্থিক জালিয়াতি, ব্যক্তিগত তথ্য ফাঁস, অনলাইন ফিশিংয়ের মতো ঘটনার মুখোমুখি হতে পারেন।

দ্রুত চার্জ শেষ হয়
দ্রুত চার্জ শেষ হওয়াকে বলা হয় ব্যাটারি ড্রেনিং। এটি যদি ঘনঘন হয় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও গন্ডগোল রয়েছে। ফোন চার্জ দেওয়ার পরই দ্রুত হারে চার্জ নেমে যাওয়া ম্যালওয়্যার ভাইরাসের একটি লক্ষণ। কারণ এগুলো ব্যাকগ্রাউন্ডে চার্জ শুষে নেয়।

অচেনা অ্যাপ নিজে নিজেই ইনস্টল হয়
আপনি ফোনে ইনস্টল করেননি এমন অ্যাপের সন্ধান পেলে দ্রুত সতর্ক হন। অনেক সময় ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে এপিকে ফাইল হিসাবে সেভ হয়ে যায় এই সব অ্যাপ। এগুলো ধীরে ধীরে সমস্ত ব্যক্তিগত তথ্য লোপাট করতে শুরু করে। এমন অ্যাপ চোখে পড়লে দ্রুত সেগুলো ফোন থেকে মুছে ফেলুন।

বেশি পরিমাণে মোবাইল ডেটা খরচ করে
উদাহরণস্বরূপ, আগে যে কাজটা করতে ১০০এমবি ডেটা খরচ হত। সেটা এখন করতে ২০০এমবি বা তার বেশি খরচ হচ্ছে, তাহলে বুঝতে হবে কিছু না কিছু অসাধু কার্যকলাপ চলছে ফোনে। কারণ এই ধরনের ম্যালওয়্যার ভাইরাস ব্যাটারির পাশাপাশি দ্রুত হারে মোবাইল ডেটা খরচ করে।

ফোনের পারফরম্যান্স কমে যাওয়া
নতুন ফোন কিনে বেশিদিন হয়নি। কিন্তু কমে গিয়েছে পারফরম্যান্স। বেশি সাইজের হাই-পারফরম্যান্স অ্যাপ ডাউনলোড না করেও যদি ফোনের গতি কমে যায়, তাহলে বুঝতে হবে ম্যালওয়্যার ভাইরাস ঢুকেছে স্মার্টফোনে।

ফোনের সেটিং বদলে যাওয়া
অনেক সময় স্মার্টফোনের সেটিং আপনা আপনি বদলে যায়। আসলে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য লোপাট করার উদ্দেশ্যে সেটিংস বদলে ফেলে হ্যাকাররা। এমন কিছু চোখে পড়লে তড়িঘড়ি সাবধান হন। পাশাপাশি ফোন যদি ওভারহিটিং হয় তাহলে সতর্ক হতে হবে।
অপ্রয়োজনীয় পারমিশন

ফোনে অ্যাপসগুলো যদি অপ্রয়োজনীয় পারমিশন চায় তাহলে সতর্ক হতে হবে। কারণ অনেক অ্যাপ প্রয়োজনীয়তার বাইরে পারমিশন চেয়ে থাকে। এগুলো স্মার্টফোনের ক্যামেরা, লোকেশন, কন্টাক্ট, ক্যামেরা-সহ একাধিক ব্যক্তিগত তথ্যের অ্যাক্সেস পেয়ে যায়।

Tags: অ্যান্ড্রয়েড অ্যাপঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি
প্রযুক্তি সংবাদ

ইউটিউবকে টেক্কা দিচ্ছে ফেসবুক ‘ওয়াচ’, দর্শক বেড়ে ১২৫ কোটি

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের ডিভাইসে অ্যান্ড্রয়েড ব্যবহারে নিষেধাজ্ঞা!

চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ
প্রযুক্তি সংবাদ

চীনে উইকিপিডিয়ার সব ভাষার সংস্করণ বন্ধ

চীনের বাজার ছাড়তে পারে সনি
নির্বাচিত

চীনের বাজার ছাড়তে পারে সনি

টুইটারের লোগোর পাখিটির নাম কী?
নির্বাচিত

টুইটারের লোগোর পাখিটির নাম কী?

অ্যাপলের সিইও কোন ফোন দিয়ে সেলফি তোলেন?
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের সিইও কোন ফোন দিয়ে সেলফি তোলেন?

Load More

ট্রেন্ডিং টপিক

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix