Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
এআইভিত্তিক আরও ১০টি উদ্ভাবন নিয়ে আসল হুয়াওয়ে ক্লাউড
Share on FacebookShare on Twitter

শিল্পখাতে ব্যবহার উপযোগী ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সনির্ভর নতুন ১০টি প্রযুক্তি প্রদর্শন করলো হুয়াওয়ে ক্লাউড। পাঙ্গু মডেলের এই ক্লাউড প্রযুক্তির মূল লক্ষ্য এআইয়ের জন্য প্রস্তুত অবকাঠামোর মাধ্যমে প্রতিটি শিল্পখাতে বুদ্ধিমত্তার প্রয়োগকে ত্বরান্বিত করা। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ তথ্যগুলো তুলে ধরে হুয়াওয়ে।

হুয়াওয়ের ক্লাউড গ্লোবাল মার্কেটিং ও সেলস সার্ভিসের প্রেসিডেন্ট জ্যাকুলিন শি বলেন,“এটা কেবল প্রযুক্তির ব্যাপার নয়। আমরা সহযোগীদেরকে আমাদের মতো করে এগিয়ে নিতে চাই, আর এই লক্ষ্য বাস্তবায়নে এখন আমাদেরকে সাহায্য করছে গোক্লাউড ও গ্রোক্লাউড প্রোগ্রাম। আমাদের ভুলে গেলে চলবে না যে, বর্তমানে এআই সককিছুকেই নতুন রূপ দিচ্ছে, আর আমরা এই ক্ষেত্রে সামনের সারিতে রয়েছি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের এই গতিকে ত্বরান্বিত করতে আমরা প্রতিটি ব্যক্তি ও প্রতিটি শিল্পখাতের জন্য ক্লাউডের শক্তিশালী ভিত্তি তৈরি করছি।”

এই ধারণার উপর ভিত্তি করে হুয়াওয়ে প্রদর্শন করেছে ১০টি এআইভিত্তিক উদ্ভাবন যেগুলি এআই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে এর গুরুত্বারোপেরই বহিঃপ্রকাশ। হুয়াওয়ে প্রদর্শিত প্রযুক্তিগুলো হলো কুভার্স, ডিসট্রিবিউটর কিংটিয়ান আর্কিটেকচার, এআই কম্পিউট, এআই ন্যারেটিভ স্টোরেজ, ইটুই সিকিউরিটি, গজডিবি, ডাটা-এআই কনভার্জেন্স, মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার, ল্যান্ডিং জোন এবং ফ্লেক্সিবল ডিপ্লয়মেন্ট।

এই দশটি উদ্ভাবন ঘোষণা করার পাশাপাশি হুয়াওয়ে ক্লাউড কৌশলগতভাবে ক্লাউড নেটিভ এবং এআই প্রযুক্তির একীকরণেও পরিকল্পনা নিয়েছে। এটি এআইয়ের বিশ্বব্যাপী বাস্তবায়ন এবং অগ্রগতিকে ত্বরান্বিত করবে। এই সামিটে ব্রুনো ঝাং ক্লাউড নেটিভ এলিট ক্লাব (সিএনইসি)-এর গ্লোবাল লিপ প্রোগ্রাম উন্মোচন করেন। “লিপ উইথ ক্লাউড নেটিভ x এআই” থিমের এই প্রোগ্রামটি বিস্তৃত পরিসরে প্রযুক্তি বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান, আলোচনার সুযোগ তৈরি করবে।

২৬ থেকে ২৯ ফেব্রুয়ারি বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিইসি) ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। হুয়াওয়ে এই আয়োজনে ক্লাউড গ্রাহক এবং সহযোগীদের জন্য পণ্য ও সেবা, গো ক্লাউড গ্রো গ্লোবাল ফোরাম, ক্লাউড নেটিভ এলিট ক্লাব (সিএনইসি) সেমিনারসহ বিভিন্ন বিষয় উপস্থাপন করছে। এছাড়া পাঙ্গু মডেল, গাউসডিবি, ডেটা-এআই কনভারজেন্স, ভার্চুয়াল হিউম্যান ও সফ্টওয়্যার ডেভেলপমেন্টসহ নানা উদ্ভাবনী পণ্য প্রদর্শন করছে হুয়াওয়ে।

Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ে ক্লাউড

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯ লাখ টাকার ক্যামেরা মাত্র সাড়ে ৬ হাজার টাকায়!
ই-কমার্স

৯ লাখ টাকার ক্যামেরা মাত্র সাড়ে ৬ হাজার টাকায়!

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ
নির্বাচিত

এইচপি স্পেক্টর এক্স ৩৬০ হাই বাজেটের সেরা ল্যাপটপ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?
প্রযুক্তি সংবাদ

ফোল্ডেবল আইফোন আনছে অ্যাপল, গুঞ্জন নাকি সত্যি?

লিংক থ্রির প্যাকেজ পরিবর্তনে গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত চার্জের অভিযোগ
টেলিকম

লিংক থ্রির প্যাকেজ পরিবর্তনে গ্রাহকদের ভোগান্তি, অতিরিক্ত চার্জের অভিযোগ

জুনেই আসছে হুয়াওয়ের হারমনি
প্রযুক্তি সংবাদ

জুনেই আসছে হুয়াওয়ের হারমনি

হংকংয়ের আন্দোলনে ব্লুটুথ!
প্রযুক্তি সংবাদ

হংকংয়ের আন্দোলনে ব্লুটুথ!

Load More

ট্রেন্ডিং টপিক

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
অটোমোবাইল

বাসের ভাড়া বাড়তে পারে, চূড়ান্ত সিদ্ধান্ত আজ

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক
অটোমোবাইল

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
অর্থ ও বাণিজ্য

শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ে ভয়াবহ সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix