Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ইন্টারনেটের দাম প্রতি জিবিতে ৩০ শতাংশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ মার্চ ২০২৪
মোবাইল ফোনে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়ছে
Share on FacebookShare on Twitter

চলতি বছরে মোবাইল ইন্টারনেটের দাম প্রতি জিবিতে গড়ে ২০ টাকা বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো। এরমধ্যে গ্রামীণফোনের ইন্টারনেটের দাম প্রতি জিবিতে বেড়েছে ২১ টাকা। আর রবি ও বাংলালিংকের দাম বেড়েছে জিবিপ্রতি ২০ টাকা। এতে এ তিন কোম্পানির সিম দিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের খরচ ৩০ শতাংশ বেড়ে গেছে। তবে স্থিতিশীল রয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর কোম্পানি টেলিটকের ইন্টারনেটের দাম।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। তাদের দেওয়া তথ্য ও মোবাইল অপারেটরগুলোর দাম মিলিয়ে দেখেও দাম বাড়ানোর এ প্রবণতার সত্যতা মিলেছে।

জানা গেছে, ২০২৩ সালের ১৫ অক্টোবর থেকে ৩ থেকে ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ বন্ধ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একই সঙ্গে ইন্টারনেট প্যাকেজের সংখ্যা ৯৫ থেকে কমিয়ে ৪০টিতে নামিয়ে আনা হয়। এর ফলে ইন্টারনেট ব্যবহারে ১০ থেকে ১৫ টাকা খরচ বাড়ে গ্রাহকদের। তারপর নির্বাচনের আগে ৬৮ টাকায় দেড় জিবি ইন্টারনেট দেয় অপারেটরগুলো। কিন্ত গত ১৫ দিন আগে ৬৮ টাকায় এক জিবি ইন্টারনেট পাচ্ছেন গ্রাহকরা।

অন্যদিকে আগে ৪৮ টাকায় এক জিবি ইন্টারনেট পেতেন গ্রাহকরা। এ প্যাকেজের দাম জাতীয় নির্বাচনের আগে বাড়িয়ে ৬৮-৬৯ টাকা করা হয়। গ্রাহকরা এর প্রতিবাদ জানাতে শুরু করেন। তখন তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার কমিশনে অপারেটরদেরকে ডেকে আগের দাম বহাল রাখতে নির্দেশনা দেন।

বাধ্য হয়ে অপারেটররা এক জিবি সাতদিন মেয়াদে দাম নির্ধারণ করে ৪৮ টাকা। এতে গ্রাহকদের মধ্যে স্বস্তি ফেরে। কিন্তু নভেম্বরে অপারেটররা দেড় জিবি ইন্টারনেটের প্যাকেজ তৈরি করে ৬৮-৬৯ টাকায়। এর মাধ্যমে তারা গ্রাহকদের অতিরিক্ত সুবিধা দেওয়ার নামে দাম বাড়ায়।

নির্বাচনের পর (২০ জানুয়ারির পর থেকে) দেড় জিবির স্থলের ইন্টারনেট প্যাকেজ এক জিবির দাম একই রাখে, অর্থাৎ এক জিবি ইন্টারনেটের দাম ৬৮-৬৯ টাকা নেওয়া হয়। বর্তমানেও ৭ দিন মেয়াদের এক জিবি ইন্টারনেট কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ৬৮ থেকে ৬৯ টাকা। ফলে সর্বনিম্ন প্যাকেজের প্রতি জিবির ইন্টারনেটের দামও ২০- ২১ টাকা বেড়েছে।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, এভাবে ইন্টারনেটের দাম বাড়ানোয় গ্রাহকের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। গ্রাহক সংখ্যাও কমে যাচ্ছে। আগামীতে আরও কমবে। এতে কোনো সন্দেহ নেই। কেন অপারেটররা ইন্টারনেটের দাম বাড়ালো, তার সঠিক ব্যাখ্যা কমিশনের নেওয়া উচিত।

বিটিআরসির তথ্যমতে, গত বছরের ডিসেম্বরে দেশে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ছিল ১১ কোটি ৮৪ লাখ। নতুন বছরের জানুয়ারিতে সেই সংখ্যা কমে হয় ১১ কোটি ৬৩ লাখ। এরপর ফেব্রুয়ারি মাস পার হলেও এখনো এ মাসের ইন্টারনেট গ্রাহক সংখ্যা প্রকাশ করেনি বিটিআরসি।

মোবাইল ইন্টারনেটের মূল্যবৃদ্ধি নিয়ে বিটিআরসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলার চেষ্টা করে জাগো নিউজ। তবে তারা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি নন বলে জানান। এ নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন দুজন কর্মকর্তা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল ইন্টারনেটমোবাইল ইন্টারনেটের গতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক কিলোমিটার হেঁটে, গাছে ৩ ঘণ্টা ঝুলে অনলাইনে ক্লাস করছেন যুবক!
টেলিকম

এক কিলোমিটার হেঁটে, গাছে ৩ ঘণ্টা ঝুলে অনলাইনে ক্লাস করছেন যুবক!

ফোনের ইন্টারনেট ডাটা বাঁচানোর পাঁচ উপায়
টেলিকম

৫০ জিবির বেশি ডাটাও এখন যোগ হবে নতুন প্যাকেজে

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পেলেন পলক

হুয়াওয়ে নোভা ৭ সিরিজে থাকছে কিরিন ৯৯০ চিপসেট
টেলিকম

একই আইএমইআই নম্বরে বাজারে দেড় লাখ মোবাইল ফোন!

উচ্চক্ষমতার ম্যাক মিনি আনবে অ্যাপল
লিড স্টোরি

উচ্চক্ষমতার ম্যাক মিনি আনবে অ্যাপল

অ্যাসোসিও’র পুরস্কার আইসিটি উপদেষ্টার হাতে
প্রযুক্তি সংবাদ

অ্যাসোসিও’র পুরস্কার আইসিটি উপদেষ্টার হাতে

Load More

ট্রেন্ডিং টপিক

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট
নির্বাচিত

১০ লাখ টাকার ‘এআই টপ’ কম্পিউটার বাজারে আনল গিগাবাইট

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল
নির্বাচিত

নেস্ট হোম মিনি ও নেস্ট অডিও স্পিকারের উৎপাদন বন্ধ করল গুগল

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড
প্রযুক্তি সংবাদ

ব্রাউজারেই উড়বে বিমান, গুগল আর্থে যুক্ত হলো ফ্লাইট সিমুলেটর মোড

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!
টেলিকম

গ্রামীণফোনের কাছে কর্মীদের পাওনা ৩৩ হাজার কোটি টাকা!

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

আসছে ভিভোর দানবীয় ফ্ল্যাগশিপ ‘ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার
গেম

বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার— নেইমারকে কটাক্ষ প্রেসিডেন্ট লুলার

চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন নেইমার জুনিয়র। আর...

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

ব্যবহৃত প্রযুক্তিপণ্য কেনাকাটার সময় কী দেখবেন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ মার্চ ২০২৪

মোবাইল ইন্টারনেটের দাম প্রতি জিবিতে ৩০ শতাংশ বেড়েছে

Techzoom.TV |
TechzoomTV