Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফের সোস্যাল মিডিয়া বন্ধ শ্রীলংকায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
মঙ্গলবার, ১৪ মে ২০১৯
ফের সোস্যাল মিডিয়া বন্ধ শ্রীলংকায়
Share on FacebookShare on Twitter

ইস্টার সানডের দিনে সন্ত্রাসী হামলার পর শ্রীলংকার বেশ কয়েকটি শহরে মুসলিমবিদ্বেষী সহিংসতা ছড়িয়ে পড়েছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল দেশটিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মেসেজিং ও সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা  জানিয়েছে, গত রোববার পশ্চিম উপকূলের খ্রিস্টান অধ্যুষিত চিলাউ শহরে একটি মসজিদ, মুসলিম মালিকানাধীন একটি দোকান এবং একজন মুসলিমের ওপর হামলা করা হয়। একটি মোটরবাইক গ্যাংসহ প্রায় অর্ধশত মানুষ মসজিদ ও দোকানে পাথর ছোড়ে এবং ভাঙচুর চালায়। পাশাপাশি এক মুসলিমকে পিটিয়ে আহত করা হয়। দোকানমালিকের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। রাত্রিকালীন কারফিউয়ের মধ্যেই এভাবে দোকান ও মসজিদে হামলার ঘটনা ঘটল। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আবদুল হামিদ মোহাম্মদ হাশমার (৩৮) নামে ওই পোস্টদাতাকে আটক করা হয়েছে। ফেসবুকে তার পোস্টটি ছিল, ‘বেশি হেসো না, একদিন তোমাকে কাঁদতে হবে’। স্থানীয় খ্রিস্টানরা এ বক্তব্যকে হুমকি মনে করে উত্তেজিত হয়ে হামলা করে।

আরেকটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার বিকালে এবং গতকাল সকালে মুসলিম মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কুরুনেগালা জেলার কাছাকাছি এলাকা থেকে তাদের আটক করা হয়।

সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন, বিশেষ করে বৌদ্ধ অধ্যুষিত এলাকার বাসিন্দারা আটক ওই লোকদের মুক্তি দাবি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতের বেলা পুলিশ-কারফিউ জারি রাখা হয়েছে।

পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল থেকে চিলাউ ও এর আশপাশের এলাকায় কারফিউ শিথিল করা হয়েছে। তবে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে আগাম সতর্কতা হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক ব্লক করা হয়েছে।

এদিকে শ্রীলংকার মুসলিম কাউন্সিল অল সিলন জমিয়াতুল উলামার পক্ষ থেকে বলা হচ্ছে, দেশজুড়ে বেশ কয়েকটি মসজিদ ও মুসলিমদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

তিন সপ্তাহ আগে শ্রীলংকায় চারটি হোটেল ও তিনটি গির্জায় আত্মঘাতী বোমা হামলায় ২৫৩ জনের প্রাণহানি ঘটে। পরে এ হামলার দায় স্বীকার করে সন্ত্রাসী গোষ্ঠী আইএস। ঘটনার পর ২ কোটি ২০ লাখ জনসংখ্যার ছোট্ট দ্বীপরাষ্ট্রটির সংখ্যালঘু মুসলিমরা পাল্টা আক্রমণের আতঙ্কে ভুগছেন। নানা স্থানেই হামলার খবর পাওয়া যাচ্ছে। এক সপ্তাহ পরেই খ্রিস্টান অধ্যুষিত নেগোম্বোতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা ঘটে। এ সময় মুসলিম ও খ্রিস্টানদের মধ্যে সহিংসতায় বেশ কয়েকজন আহত হন। ইস্টার সানডের হামলায় এ শহরের গির্জা ছিল অন্যতম লক্ষ্য।

শ্রীলংকা সরকারের তথ্য বিভাগের মহাপরিচালক নালাকা কালুয়েওয়া গতকাল বলেছেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ফের সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িকভাবে ব্লক করা হয়েছে।

শ্রীলংকার প্রধান মোবাইল অপারেটর ডায়ালগ এক টুইটে বলেছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভাইবার, ইমো, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম ও ইউটিউব বন্ধ রাখার সরকারি নির্দেশনা তারা পেয়েছে।

এদিকে শ্রীলংকার সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করেছে। তবে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত সপ্তাহেই মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান শুরু হয়েছে। তবে প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে গতকাল। বেসরকারি ক্যাথলিক বিদ্যালয়গুলো খুলবে আজ থেকে। তবে অভিভাবকরা আগামী সপ্তাহের আগে শিশুদের স্কুলে যেতে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মিডিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

মেড ইন বাংলাদেশ উইক ২০২২- এর কোয়ালিটি পার্টনার ইন্টারটেক
প্রযুক্তি সংবাদ

মেড ইন বাংলাদেশ উইক ২০২২- এর কোয়ালিটি পার্টনার ইন্টারটেক

গেমিং ফোন আনছে আইকিউও
নির্বাচিত

এক মিনিটে ৭৪ হাজার ফোন বিক্রি!

সফটএক্সপোতে ফ্রিল্যান্সিং কোর্সে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে ইশিখন
প্রযুক্তি সংবাদ

সফটএক্সপোতে ফ্রিল্যান্সিং কোর্সে ৭০ শতাংশ ছাড় দিচ্ছে ইশিখন

ডিজিটাল হচ্ছে দেশের ৩২৮ পৌরসভা
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হচ্ছে দেশের ৩২৮ পৌরসভা

অ্যাপবিহীন রাইডশেয়ারিয়ে মামলায় জর্জরিত বাইকচালকরা
অটোমোবাইল

অ্যাপবিহীন রাইডশেয়ারিয়ে মামলায় জর্জরিত বাইকচালকরা

স্বামী-স্ত্রীর ফোনে নজরদারির অ্যাপ- বিজ্ঞাপন নিষিদ্ধ করল গুগল
প্রযুক্তি সংবাদ

স্বামী-স্ত্রীর ফোনে নজরদারির অ্যাপ- বিজ্ঞাপন নিষিদ্ধ করল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ
অর্থ ও বাণিজ্য

সহজমোবাইলের মার্চেন্ট পয়েন্টে মিডল্যান্ড ব্যাংকের ই-লোনে মোবাইল কেনার সুযোগ

আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে দাখিল বাধ্যতামূলক করল এনবিআর
প্রযুক্তি সংবাদ

আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়
টেলিকম

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালে টেকনোর সেরা ১০ স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে
প্রযুক্তি সংবাদ

গুগল পিক্সেলের নতুন ফোন, যেসব চমক থাকছে

গুগলের নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন বাজারে এসেছে।...

২০২৭ সালে ৮ ফ্ল্যাগশিপ আনার পরিকল্পনা স্যামসাংয়ের

মধ্যপ্রাচ্যের স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

আপনার মোবাইল নম্বর কি সুরক্ষিত আছে? এই লক্ষণগুলো দেখলে সাবধান!

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মে ২০১৯

ফের সোস্যাল মিডিয়া বন্ধ শ্রীলংকায়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix