Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রমজান মাসে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
রমজান মাসে টিকটক কনটেন্ট ক্রিয়েটরদের নিয়ে ব্যাতিক্রমি আয়োজন
Share on FacebookShare on Twitter

সংযম ও আত্মশুদ্ধির গুরুত্বকে তুলে ধরে রমজান মাস। চিরাচরিতভাবে পালিত হয়ে আসা রমজান মাসের প্রভাব এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও উঠে আসছে ভিন্ন আঙ্গিকে। বাংলাদেশে কিভাবে এই পবিত্র মাসটি পালিত হচ্ছে সেটি দেখা গেছে টিকটক প্ল্যাটফর্মে।

রমজান মাসে অনলাইন মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে উঠছে। এই তাৎপর্যকে কেন্দ্র করে একটি ইফতার অনুষ্ঠানের আয়োজন করে টিকটক। সম্প্রতি ঢাকার কোর্টইয়ার্ড বাজারে এটি আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন টিকটক প্ল্যাটফর্মের ৭০ জন কনটেন্ট ক্রিয়েটর। এই আয়োজনকে ঘিরে তৈরি করা কনটেন্ট পরবর্তীতে টিকটকের অফিসিয়াল চ্যানেলগুলোতে হাইলাইট করা হয়।

রমজানের মতো বিশেষ সময়গুলো অনলাইন প্ল্যাটফর্মে তুলে ধরতে টিকটক তৈরি করেছে একটি প্লেবুক, যেখানে ক্রিয়েটরদের জন্য রয়েছে আলাদা কিছু পরামর্শ। ক্যালেন্ডারে হাইলাইট, প্রোডাক্ট টিপসসহ ক্রিয়েটরদের সম্পৃক্ততা বাড়াতে নানান স্ট্রাটেজি তুলে ধরা হয়েছে টিকটকের এই বইটিতে।
রমজান মাসের অভিজ্ঞতা আর অনুভূতি অন্যদের সাথে শেয়ার করতে টিকটক ক্রিয়েটররা তাদের কনটেন্টে ব্যবহার করেছে নির্দিষ্ট কিছু হ্যাশট্যাগ। যার মধ্যে ছিল- হ্যাশট্যাগ মাহে রমজান, হ্যাশট্যাগ হোয়াট টু কুক, হ্যাশট্যাগ হেলথ টিপস, হ্যাশট্যাগ হোয়ের টু ইট, হ্যাশট্যাগ মেকআপ টক, হ্যাশট্যাগ টিকটক ভ্লগ, এবং হ্যাশট্যাগ হোয়াট টু ওয়ের। এই হ্যাশট্যাগগুলোর কারণে ডিজিটাল স্পেসে প্ল্যাটফর্ম ইউজাররা রমজানে তাদের সেরা মুহূর্তগুলোসহ, ইফতার-সেহেরির নানান রেসিপি শেয়ার করতে পেরেছেন তাদের ফলোয়ারদের সাথে।

@অনির্বাণ_কায়সার, @নিহাব_রহমান, এবং @খেলবেই_বাংলাদেশ এর মতো ক্রিয়েটরদের রমজান মাসকে ঘিরে তাদের গল্পগুলো শেয়ার করেছেন টিকটকে। মাহিম (@দ্যা মাহিম মেইকস) এবং প্রভা (@প্রভা ইটস) এর মতো ফুড ভ্লগাররা ইফতারের রেসিপিগুলো তুলে ধরেছে হ্যাশট্যাগ হোয়াট টু কুক এর মাধ্যমে।

অন্যদিকে ইফতার বা সেহরির জন্য সেরা সব খাবারের জায়গা খুঁজতে ব্যবহৃত হচ্ছে হ্যাশট্যাগ হোয়ের টু ইট। যেখানে কনটেন্ট বানিয়েছেন নানজিবা মুসা (@ডিড ইউ সে ফুড), নূর আলম (ফুড_রাইডার_এনএসার) এবং নাজিয়া তাবাসসুম (@সি ইজ ফুডি) এর মতো ক্রিয়েটররা।

হ্যাশট্যাগ মাহে রমজান-ব্যবহারের মাধ্যমে কনটেন্ট তৈরি করা প্ল্যাটফর্ম ইউজারদের জন্য টিকটক এর অ্যাপটিতে চালু করেছে ‘রমজান ইফেক্ট হাউস’ প্রতিযোগিতা এবং বিশেষ একটি প্রোফাইল ব্যাজ। পবিত্র রমজান মাস নিয়ে কনটেন্ট তৈরিতে উৎসাহিত করতে এই ফিচার আনা হয়েছে।

অফলাইন উদ্যোগের সাথে সাথে ডিজিটাল প্লেবুক চালুর কারণে রমজান মাস পালন বহুমুখীভাবে অনলাইন প্ল্যাটফর্মে ফুটে উঠছে। এতে রমজানের চেতনাকে লালন ও উদযাপন করে এমন কমিউনিটিগুলো এই পবিত্র মাসটি নিয়ে তাদের ভাবনাগুলো প্রকাশ করার সুযোগ পাচ্ছে। ডিজিটাল প্ল্যাটফর্মে পারস্পরিক সম্মান বজায় রেখে কিভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসবের সঙ্গে যুক্ত হতে হয়– সেটি নিশ্চিত করার উদ্দেশ্যেই টিকটকের এই সকল প্রচেষ্টা।

Tags: টিকটকহ্যাশট্যাগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু একজন রাজনৈতিক নেতা ও দার্শনিক ছিলেন: পলক

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
প্রযুক্তি সংবাদ

ক্রোম ব্রাউজারের হিডেন ফিচারগুলো জেনে নিন

আবারো ঢাকায় স্যামসাং ফোন বিস্ফোরণ
নির্বাচিত

আবারো ঢাকায় স্যামসাং ফোন বিস্ফোরণ

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম
নির্বাচিত

নতুন যেসব ফিচার আনছে ইনস্টাগ্রাম

পরবর্তী সংস্করণের ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে হুয়াওয়ে
নির্বাচিত

পরবর্তী সংস্করণের ট্রাই-ফোল্ড স্মার্টফোন নিয়ে কাজ করছে হুয়াওয়ে

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ
প্রযুক্তি সংবাদ

মাইক্রোসফট প্রযুক্তি কাপে চ্যাম্পিয়ন এডিসন গ্রুপ

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী
বিবিধ

ঢাকায় ১১০ মেগাওয়াট লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
টেলিকম

জ্বালানি সংকটে মোবাইল অপারেটরদের ২৭টি ডাটা সেন্টার বন্ধের ঝুঁকিতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix