Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মনিটরের রিফ্রেশ রেট ও এর গুরুত্ব কী?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 April 2024
ভিউসনিকের নতুন গেমিং মনিটর উন্মোচন
Share on FacebookShare on Twitter

যে কোনো মনিটরের একটি গুরুত্বপূর্ণ দিক হল রিফ্রেশ রেট। একটি মনিটর কীভাবে ব্যবহার করা হবে তার ওপর নির্ভর করে, একজন ব্যবহারকারীর কত রিফ্রেশ রেটের প্রয়োজন। গেম খেলার জন্য, বা সৃজনশীল কাজের জন্য একোটি পিসি তৈরি করার ক্ষেত্রে ভালো মনিটরের প্রয়োজন। আর ভাল মনিটর নির্বাচন করার জন্য জানতে হবে এর বিভিন্ন ফিচার সম্পর্কে, যার মধ্যে রিফ্রেশ রেট অন্যতম বলে প্রতিবেদনে লিখেছে টেকরেডার। প্রশ্ন থাকতেই পারে রিফ্রেশ রেট জিনিসটা কী? আর কীভাবে এটি মোনিটরের কার্যক্রম প্রভাবিত করে?

চলুন জেনে নেওয়া যাক রিফ্রেশ রেট কীভাবে বিভিন্ন ফিচার ও মনিটরকে প্রভাবিত করে তার বিস্তারিত। এ ছাড়া, কোন ধরনের মনিটরের জন্য কোন রিফ্রেশ রেট সবচেয়ে ভালো, সেটি হাই-এন্ড গেইমিং ডিসপ্লে হোক বা অফিসের জন্য কম বাজেটের মনিটর হোক সেটিও জানা যাবে।

রিফ্রেশ রেট কী?
সবচেয়ে মৌলিক সংজ্ঞা হল, এক সেকেন্ডে মনিটর কতগুলো ফ্রেম দেখাতে পারে। ‘হার্টজ’ বা কম্পঙ্ক দিয়ে এটি পরিমাপ করা হয়। এটি ফ্রেম রেটের মতো নয়। ফ্রেম রেট হল, ফ্রেমের সংখ্যা যা পিসিটি প্রতি সেকেন্ডে মনিটরে পাঠায়।

রিফ্রেশ রেট যত বেশি হবে, একটি মনিটর এক সেকেন্ডে তত বেশি ফ্রেম দেখাতে পারবে। বেশি রিফ্রেশ রেটের মানে হল, বেশি ফ্রেম রেটের ভিডিও মনিটরে ঠিকঠাক দেখাবে।

রিফ্রেশ রেট সম্পর্কে জানার গুরুত্ব

বিভিন্ন মনিটরের রিফ্রেশ রেট ভিন্ন হয়ে থাকে। এটি নির্ভর করে মনিটর কী ধরনের তার ওপরে। আর এটি এ কারণেই গুরুত্বপূর্ণ যে, মনিটরের পর্দায় দেখানো ফ্রেমের পরিমাণ নির্ধারণ করে এটি।

উদাহরণ হিসাবে, একজন ব্যবহারকারী এমন একটি গেইম খেলছেন যাতে ১০০হার্টজ রিফ্রেশ রেট প্রয়োজন। কিন্তু তার মনিটরের রিফ্রেশ রেট কেবল ৬৫ হার্টজ। তখন ওই মনিটরের কোনোভাবেই ৬৫হার্টজের বেশি ফ্রেম দেখাতে পারবে না। ফলে অনেক সময় আটকে যেতে পারে গেইমের ভিডিও।

তবে, এর বিপরীত ও হতে পারে। একটি মনিটরের রিফ্রেশ রেট গ্রাফিক্স কার্ডের ওপরেও নির্ভর করতে পারে। উদাহরণ হিসাবে ধরা যাক, একটি মনিটরে ৩০০ হার্টজের রিফ্রেশ রেট রয়েছে, কিন্তু ওই পিসির গ্রাফিক্স কার্ড প্রতি সেকেন্ডে কেবল ৬০ ফ্রেম রেট দেখাতে পারে, সেক্ষেত্রে মনিটরের ৩০০ হার্টজের রিফ্রেশ রেট তেমন কাজেই আসবে না।

সেরা রিফ্রেশ রেট মানে কী?
সেরা রিফ্রেশ রেট বলতে আসলে কিছু নেই। যেটি আছে তা হল একজন ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে উপযুক্ত রিফ্রেশ রেট।

একজন ব্যবহারকারী কেবল সৃজনশীল কাজ বা সম্পাদনার ককাজের জন্য মিনিটর কিনলে তিনি ৬০ হার্টজের মতো একটি স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের একটি মনিটর বেছে নিতে পারেন, যেহেতু তার ব্যবহারের সঙ্গে গেইমিংয়ের সম্পর্ক নেই।

তবে, গেইমিংয়ের জন্য মনিটর কেনার আগে কয়েকটি বিষয় বিবেচনা করা জরুরী। প্রথমটি হল একজন ব্যবহারকারী কী ধরনের গেইম খেলবেন? সময় কাটানোর জন্য গেইম খেলে থাকলে ১০৮০পি রেজুলিউশন ও ৬০হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লেই যথেষ্ট হওয়া উচিত বলে উল্লেখ করেছে টেকরেডার।

গেইমিং পিসিওয়ালা গেইমারদের জন্য বর্তমান সময়ে রিফ্রেশ রেটের মান ১২০হার্টজ থেকে ১৪৪হার্টজের মধ্যে বিবেচনা করা হয়। এটি নিশ্চিত করে গেইমগুলো মিডরেঞ্জ বাজেটের পিসিতেও বাধা ছাড়াই চলবে।

কেউ যদি হার্ডকোর গেইমার হন ও ফার্ট বা থার্ড পার্সন শুটিং গেইম খেলেন, সেক্ষেত্রে তার উঁচু ও ভাল মানের রিফ্রেশ রেটের মনিটর প্রয়োজন হবে। ২০০ হার্টজ বা এর বেশি রিফ্রেশ রেট, সম্প্রতি স্পেক বা সর্বশেষ ফিচারের হাই-এন্ড গেইমিং পিসির সঙ্গে চালানো যাবে।

একটি পিসির বেশ কিছু ফিচারও রিফ্রেশ রেটকে টিকিয়ে রাখতে সাহায্য করে, তাই মনিটর বাছাই করার সময় সেগুলো বিবেচনা করা উচিত।

‘রেসপন্স রেট’ বলে একটি বিষয় রয়েছে, যা রিফ্রেশ রেটের সঙ্গে বা বিপরীতে কাজ করতে পারে। উদাহরণ হিসাবে, একটি ১২০ হার্টজের মনিটরে যদি এক মিলি সেকেন্ড রেসপন্স রেট থাকে, আর একটি ১৪৪ হার্টজের মনিটরের পাঁচ মিলি সেকেন্ডের রেসপন্স রেট থাকে, তবে প্রথমটি কেনা উচিত। এর কারণ, রেসপন্স রেট কম হলে ‘ইনপুট লেটেন্সি’ কমে যাবে। ফলে, বেশি রিফ্রেশ রেটের মনিটর হলেও ফিচারটি সঠিকভাবে কাজ করবে না।

এ ছাড়া, রেজোলিউশন প্রভাব ফেলে ফ্রেম রেটের ওপর, তাই এদিক সেদিক হতে পারে রিফ্রেশ রেট। রেজোলিউশন যত বেশি হবে, ফ্রেম রেট তত কম হবে। ফলে, ১০৮০পি কোনো গেইম চালানোর সময় যদি একটি পিসি ১০০ এফপিএস হিট করে। ওই একই গেইম ৪কে রেজুলিউশনে চালানোর সময় একই ফ্রেম রেট দেখাতে পারবে না।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গেমিং মনিটরমনিটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাততালি দিলেই খুঁজে পাবেন হারানো ফোন
কিভাবে করবেন

হাততালি দিলেই খুঁজে পাবেন হারানো ফোন

কিভাবে করবেন

সবচেয়ে বেশি ব্যবহৃত ১০ পাসওয়ার্ড

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল
কিভাবে করবেন

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে
নির্বাচিত

এইচপি সিরিজ ৩ প্রো ৩২২পিই মনিটর বাজারে

জিমেইলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির খবর মিথ্যা, ব্যবহারকারীদের আশ্বস্ত করল গুগল
নির্বাচিত

জিমেইলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির খবর মিথ্যা, ব্যবহারকারীদের আশ্বস্ত করল গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে প্রথম কারখানা তৈরি করছে অডি

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড
অর্থ ও বাণিজ্য

ইউসিবি, মাস্টারকার্ড ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে স্টিকার পেমেন্ট কার্ড

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু
প্রযুক্তি বাজার

ফোল্ডেবল আইফোনের বিক্রি শুরু

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরায় বাজিমাত! এলো অপো ফাইন্ড এক্স১০ সিরিজ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 April 2024

মনিটরের রিফ্রেশ রেট ও এর গুরুত্ব কী?

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix