Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ইন্টারনেট দেশের মানুষের জন্য এখন অত্যাবশ্যকীয় অধিকার’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৪ মে ২০১৯
‘ইন্টারনেট দেশের মানুষের জন্য এখন অত্যাবশ্যকীয় অধিকার’
Share on FacebookShare on Twitter

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশ দ্রুত ডিজিটালাইজেশনে রূপান্তরের ধারাবাহিকতায় ইন্টারনেট দেশের মানুষের জন্য এক অত্যাবশ্যকীয় অধিকারের জায়গায় পোঁছেছে। সামনের দিনে ইন্টারনেট ছাড়া কেউ কাজ করার বিষয়টি কল্পনাও করতে পারবে না।

তবে এই ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় নিজেদেরকে অধিকতর সক্ষম করে গড়ে তোলার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। আজ (১৪ মে) ঢাকায় বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড- বিএসসিসিএলের প্রধান কার্যালয় পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মো: আজিজুল ইসলাম এবং বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক পরিদর্শনকালে মন্ত্রী

বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক পরিদর্শনকালে মন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিস্তারিত কর্মকান্ড, ভবিষ্যত পরিকল্পনাসহ দেশে ব্যান্ডউইডথের ক্রমবর্ধনান চাহিদা মেটাতে চলমান বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী প্রতিষ্ঠানটির চলমান কর্মসূচি আরো বেগবান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামীতে ব্যান্ডউইডথের বিপুল চাহিদা অনিবার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্প বিপ্লব যুগে বাংলাদেশ প্রবেশ করেছে। চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি হবে আইওটি, বিগডাটা, ব্লকচেইন বা রোবটিক ভিত্তিক। সেই ক্ষেত্রে প্রচুর ব্যান্ডউইডথের প্রয়োজন হবে। এই বিষয়ে এখন থেকেই তৈরি হতে হবে বলেন মন্ত্রী।

মন্ত্রী গত দশ বছরে প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময়কর উল্লেখ করে বলেন, ২০০৮ সালের আগে দেশে ৭ দশমিক ৫ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হতো। বর্তমানে দেশে ১১শত এমবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে। তখন প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ছিলো ২৭ হাজার টাকা। বর্তমানে তা ২৫০ টাকায় তা পাওয়া যাচ্ছে।

স্বল্পমূল্যে সর্বোচ্চমানের দ্রুতগতি সম্পন্ন ব্যান্ডউইডথ সরবরাহ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবার সকল সুবিধা তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মোস্তাফা জব্বার বলেন, আগামী ৫ বছরের বাংলাদেশ হবে অচিন্তনীয় অগ্রগতির এক বাংলাদেশ।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য- পশ্চিম ইউরোপ- সিমিইউই-৪ এবং সিমিইউই- ৫ সাবমেরিন ক্যাবল সিস্টেমে বিএসসিসিএল এর অংশিদারিত্ব রয়েছে। বিএসসিসিএল দেশের বর্তমান চাহিদা মিটিয়েও ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইডথ রপ্তানি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিএসসিসিএলমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিভাবে করবেন

ভালো ক্যামেরার ফোন চেনার উপায়

অপো ফোন কিনে মোটরবাইক, টিভি জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

অপো ফোন কিনে মোটরবাইক, টিভি জেতার সুযোগ

তুরস্কে ওয়ালটন পণ্যের রপ্তানি শুরু
প্রযুক্তি সংবাদ

তুরস্কে ওয়ালটন পণ্যের রপ্তানি শুরু

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে

হটস্পটের নাম ও পাসওয়ার্ড বদলাবেন যেভাবে
কিভাবে করবেন

হটস্পটের নাম ও পাসওয়ার্ড বদলাবেন যেভাবে

অনলাইনে দুই শিফটে বিক্রি হবে ট্রেনের ঈদ-টিকিট
প্রযুক্তি সংবাদ

ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই

ব্ল্যাকবেরি ফোন বিক্রি বন্ধ করছে টিসিএল
নির্বাচিত

স্মার্টফোনের পথ দেখিয়ে হারিয়ে যাওয়া এক ব্র্যান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ
নির্বাচিত

নতুন ম্যাক স্টুডিও ও ম্যাক মিনিতে অ্যাপলের শক্তিশালী এম৬ ও এম৫ আল্ট্রা চিপ

নতুন প্রজন্মের কম্পিউটার ম্যাক স্টুডিও (Mac Studio 2026)...

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

অনলাইনে ভুয়া অস্ত্রের বিজ্ঞাপন দিয়ে প্রতারণা: গ্রেফতার ২

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

শিশু সুরক্ষা মামলা নিষ্পত্তিতে ১ হাজার ৮০০ কোটি ডলার দেবে মেটা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মে ২০১৯

'ইন্টারনেট দেশের মানুষের জন্য এখন অত্যাবশ্যকীয় অধিকার'

Techzoom.TV |
TechzoomTV