Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে এসি ব্যবহারে কমবে বিদ্যুৎ বিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ মে ২০২৪
ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
Share on FacebookShare on Twitter

এপ্রিলের শুরু থেকে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে মানুষ এয়ার কন্ডিশনারের (এসি) ওপর আগের চেয়ে বেশি নির্ভরশীল হচ্ছে। পাশাপাশি, স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজনের ফলে বাসাবাড়ির এই অনুসঙ্গের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। ফলে আগের চেয়ে আরও বেশি ভোক্তাদের বাজেটবান্ধব হয়ে উঠেছে এসি, তাই বাজারও বেড়েছে।

তবে, এসির শীতল বাতাস এই গরমে আরাম দিলেও এগুলো প্রচুর বিদ্যুৎ টানে। তাই এসির ব্যবহারে বিদ্যুৎ বিল বেশি হয়, যা জীবনযাপনকে আরও ব্যয়বহুল করে। এদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে ইতোমধ্যে মানুষ জীবনযাপনের ব্যয় মেটাতে চাপের মধ্যে আছে।

তাই ব্যয় কমাতে এসি কেনার পর অনেকে বিদ্যুৎ বিল কমানোর চেষ্টা করেন, কিন্তু সঠিক উপায় জানেন না। অবশ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কমতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আয়নাল হক বলেন, এসি ব্যবহারের সবচেয়ে ভালো উপায় হলো- এসির শীতল বাতাস যেন বাইরে বের না হয়, এমন একটি এয়ারটাইট রুম বেছে নিতে হবে এবং নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালু রাখতে হবে।

আয়নাল হকের মতে, এসির জন্য উপযুক্ত দেওয়াল বেছে নেওয়া গুরুত্বপূর্ণ। যেমন- বেলকনির উল্টো দেওয়ালে ও পশ্চিমমুখী দেওয়াল বাদে এসি বসালে ঘর দ্রুত ঠান্ডা হবে এবং বিদ্যুৎ খরচ কমতে পারে।

তিনি আরও বলেন, ইনভার্টার-যুক্ত এসিগুলো চালুর পরপরই বেশি বিদ্যুৎ খরচ হয়, কিন্তু একবার পুরো গতিতে চালু হলে কম বিদ্যুতের প্রয়োজন হয়। ফলে নন-ইনভার্টার এসির তুলনায় এ ধরনের এসির সামগ্রিক বিদ্যুৎ খরচ কম।

ওয়ালটন এয়ার কন্ডিশনারের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান আরিফুল ইসলাম বিদ্যুৎ সাশ্রয়ে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসে রাখার পরামর্শ দিয়েছেন। তিনি ঘরের জানালাগুলো শক্তভাবে বন্ধ করার পরামর্শ দেন, যেন শীতল বাতাস ঘরের মধ্যে আটকে থাকে এবং বাইরে থেকে গরম হাওয়া ভিতরে প্রবেশ করতে না পারে।

আরিফুল ইসলাম ইসলামের মতে, এসির নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হবে, যেমন এয়ার ফিল্টার পরিবর্তন করা।

তিনি আরও বলেন, নিয়মিত চেক-আপ করে নিশ্চিত করতে হবে এসি ভালোভাবে কাজ করছে।

তিনি জানান, নতুন এসিতে এমন ফিচার আছে যেগুলো বিদ্যুৎ সাশ্রয় করে, যেমন ভেরিয়েবল-স্পিড মোটর যা কম বিদ্যুৎ খরচ করে।

কীভাবে বেশি বিদ্যুৎ সাশ্রয় করা যেতে পারে তা জানতে নিয়মিত এসি ব্যবহার পর্যবেক্ষণ ও বিদ্যুৎ বিল বিশ্লেষণ করারও পরামর্শ দেন তিনি।

ওয়ালটনের দেড় টনের ইনভার্টার এসির উদাহরণ টেনে তিনি বলেন, ‘এই এসি আট ঘণ্টা ২৫ ডিগ্রি সেলসিয়াস গতিতে চললে বিদ্যুৎ বিল আসবে ৩৪ টাকা। প্রচলিত এসির ক্ষেত্রে বিল আসবে প্রায় ৪৬ টাকা, অর্থাৎ ইনভার্টার এসি ব্যবহারে প্রতিদিনি ১২ টাকা সাশ্রয় হবে।’

তার কথার সঙ্গে সুর মিলিয়ে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের প্রোডাক্ট ম্যানেজার (হোম কমফোর্ট) সানজানা মাহমুদ বলেন, আদর্শ পরিবেশে একই ক্ষমতার নন-ইনভার্টার এসির তুলনায় গ্রিন ইনভার্টার প্রযুক্তি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।

তিনি পরামর্শ দেন, এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে, নিয়মিত এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে এসি সার্ভিসিং করাতে হবে।

ইলেক্ট্রো মার্ট বাংলাদেশের অতিরিক্ত মহাব্যবস্থাপক (উৎপাদন) মাজহারুল ইসলাম বলেন, ইনভার্টার প্রযুক্তি জ্বালানি সাশ্রয় করে।

ইনভার্টার প্রযুক্তি আধুনিক সব প্রযুক্তির মধ্যে সবচেয়ে বিদ্যুৎ সাশ্রয়ী উল্লেখ করে তিনি বলেন, ‘টার্গেট তাপমাত্রা অর্জনের পর ইনভার্টার প্রযুক্তির এসি খুব কম পরিমাণে বিদ্যুৎ খরচ করে, এ ধরনের এসি বিদ্যুৎ খরচ কমায়।’

তিনি শীতল বাতাস পুনরায় সঞ্চালনে সহায়তার জন্য সিলিং ফ্যান চালু রাখার পরামর্শ দেন। তাহলে রুমগুলো অল্প সময়ে ঠান্ডা হবে এবং বিদ্যুতের খরচ কমতে সহায়ক হবে।

চারজন বিশেষজ্ঞই বলেছেন, এসির এমন অনেক সুবিধা আছে, যা আরাম ও সুস্থতা বাড়ায়। তাদের মতে, এসি কেবল ঘর ঠান্ডা করার চেয়ে আরও বেশি কিছু করে, যেমন- আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে।

তারা বলেন, তীব্র তাপপ্রবাহের সময় মানুষকে নিরাপদ ও সুস্থ রাখতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা গুরুত্বপূর্ণ।

তাদের মতে, উচ্চ তাপমাত্রা গরমজনিত অসুস্থতার কারণ হতে পারে। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য। সুতরাং, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ঘরের বাতাস শীতল ও আরামদায়ক রেখে এসব অসুস্থতা প্রতিরোধে সহায়তা করে।

এছাড়া এসি পর্যাপ্ত ঘুমের পরিবেশ তৈরি করে জীবনের মান উন্নত করে। তবে তারা স্বীকার করেছেন, এসি ব্যবহারের কিছু পরিবেশগত উদ্বেগও আছে।

যেহেতু এসি মূলত বিদ্যুতে চলে তাই গ্রিনহাউস গ্যাস নির্গমনের দিকে নিয়ে যায়, ফলে জলবায়ু পরিবর্তনের আশঙ্কা থাকে। কিছু এসিতে রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয় যা ওজোন স্তরের জন্য ক্ষতিকর।

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঠাও কুরিয়ার-এর সাথে সেরা মার্চেন্টদের সাফল্যের পথ পেরিয়ে বিদেশযাত্রা
নির্বাচিত

পাঠাও কুরিয়ার-এর সাথে সেরা মার্চেন্টদের সাফল্যের পথ পেরিয়ে বিদেশযাত্রা

গুগল ডকসের যে শর্টকাটগুলো আপনার সময় বাঁচাবে
কিভাবে করবেন

লেখার মানোন্নয়নে সহায়তা করবে গুগল ডকস

ওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা
নির্বাচিত

ওয়ালটনের আয়োজনে দেশে প্রথম একক আন্তর্জাতিক শিল্পমেলা

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

চীনের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

বাড়িতে রেখে আসা ফোনের অ্যাপ ডিলিট করতে পারবেন দূর থেকে
কিভাবে করবেন

বাড়িতে রেখে আসা ফোনের অ্যাপ ডিলিট করতে পারবেন দূর থেকে

গ্রামীণফোনের বকেয়া আদায়ে হার্ডলাইনে যাচ্ছে সরকার
টেলিকম

৩০ কোটি টাকা জরিমানা দিতেই হচ্ছে গ্রামীণফোনকে

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান
বিবিধ

রক্তাক্ত দেশ, তবুও প্রতিকূলতা ছাপিয়ে মাঠে নামছে ইরান

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix