Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেক্সিকোতে বিওয়াইডি’র প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ মে ২০২৪
মেক্সিকোতে বিওয়াইডি’র প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন
Share on FacebookShare on Twitter

মেক্সিকোতে প্রথম পিকআপ ট্রাক ‘বিওয়াইডি শার্ক’ উন্মোচন করেছে বিওয়াইডি। ট্রাকটিতে ডিএমও সুপার হাইব্রিড অফ-রোড প্ল্যাটফর্ম ফিচার ব্যবহার করা হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর এই লাক্সারি পিকআপ বিওয়াইডি’র পোর্টফোলিওর সর্বশেষ সংযোজন। ব্যবহারকারীদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকে বিবেচনায় রেখে যুক্ত নানা ফিচার ও সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত বিওয়াইডি’র প্লাগ-ইন হাইব্রিড এই মডেল প্রথম আন্তর্জাতিক পণ্য হিসেবে চীনের বাইরের বাজারে উন্মোচিত হয়েছে।

‘হাইব্রিড পাওয়ার, ওয়াইল্ড স্পিরিট’ – এই থিমে উন্মোচিত এই গাড়িটি উদ্ভাবন ও বুদ্ধিদীপ্ত অভিজ্ঞতার অপূর্ব সমন্বয়ে নকশাকৃত। যেকোনো প্রতিকূল রাস্তায় চলাচলের উপযোগী ট্রাকটি ব্যবহারকারীদের আনন্দ ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষের অনন্য ছাপ বহন করে। বিওয়াইডি শার্কের উন্মোচনী অনুষ্ঠানে ৮ শ’ রও বেশি উৎসাহী দর্শক উপস্থিত ছিলেন।

বিওয়াইডি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিওয়াইডি আমেরিকাসের সিইও স্টেলা লি বলেন, “নতুন জ্বালানি প্রযুক্তির ব্যবহারে বিশ্বের নেতৃস্থানীয় হিসেবে বিওয়াইডি, বিশ্বজুড়ে এর ব্যবহারকারীদের জন্য উদ্ভাবনী সমাধান নিয়ে আসতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। জ্বালানি-ভিত্তিক পিকআপের গতানুগতিক ধারণাকে বদলে দিতে আমরা নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর পিকআপ বিওয়াইডি শার্ক নিয়ে এসেছি, যা ব্যবহারকারীদের জীবনযাত্রায় অমিত সম্ভাবনা জাগ্রত করবে। বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানি-নির্ভর পিকআপের ক্ষেত্রে এখন পথ প্রদর্শকের ভূমিকায় রয়েছে বিওয়াইডি”।

বিওয়াইডি’র ডিজাইন ডিরেক্টর উলফগ্যাং এগারের হাত ধরে শার্ক, অর্থাৎ হাঙর থেকে অনুপ্রাণিত হয়ে এই গাড়ির নকশা তৈরি হয়, যেটি র’ পাওয়ার বা বিশুদ্ধ শক্তিকে ভবিষ্যতমুখী প্রযুক্তির সাহায্যে আরো কার্যকরী করে তোলা সম্ভব।

ট্রাকটির ইন্টেরিওর ডিজাইন করেন বিওয়াইডি’র ইন্টেরিয়র ডিজাইন ডিরেক্টর মাইকেল জাউখ-পাগানেত্তি, যিনি স্পেসশিপ কনসোলের নকশা থেকে এর অনুপ্রেরণা পান। কার্যকারীতা ও আধুনিকতার সমন্বয়ে নতুন মানদণ্ড নিশ্চিত করতে বিওয়াইডি শার্কের কেবিনে ১০.২৫ ইঞ্চি এলসিডি ইনস্ট্রুমেন্ট প্যানেল ও ১২.৮ ইঞ্চি অ্যাডাপ্টিভ রোটেটিং স্ক্রিন ব্যবহার করা হয়েছে। গাড়িটির পেছনের সিটগুলো ২৭ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন অর্থাৎ হেলানো সম্ভব; যা পিকআপের গতানুগতিক ডিজাইনের ধারণাকে বদলে দেয় এবং ট্রাকটির অত্যাধুনিক ককপিটের ভেতরে স্বাচ্ছন্দ্য ও বিলাসী প্রযুক্তির অভিজ্ঞতা নিশ্চিত করে।

বিওয়াইডি শার্কে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড রিয়ার-ড্রাইভ পাওয়ারট্রেইন, ইএইচএস ইলেকট্রিক হাইব্রিড সিস্টেম ও ১.৫ লিটার টার্বো হাই-পাওয়ার ইঞ্জিন। এটি ৪৩০ হর্সপাওয়ারেরও (অশ্বশক্তি) বেশি সক্ষমতা অনায়াসেই অতিক্রম করতে পারে, যা একটি ৪.০ এল ভি৮ (৪,০০০ সিসি ও ‘ভি’ আকৃতির ৮টি সিলিন্ডারের সক্ষমতা-সম্পন্ন) ইঞ্জিনের সমতুল্য। গাড়িটি মাত্র ৫.৭ সেকেন্ডে ০ থেকে ১০০ কিলোমিটারে গতি তুলতে সক্ষম, যা পিকআপ হিসেবে অন্য যেকোনো মডেলের চেয়ে অনেক দ্রুত।

Tags: বিওয়াইডি শার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

কেন বিলুপ্ত হয়ে গেলো দেশের প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম সিটিসেল?
প্রযুক্তি সংবাদ

কেন বিলুপ্ত হয়ে গেলো দেশের প্রথম মোবাইল অপারেটিং সিস্টেম সিটিসেল?

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না
অটোমোবাইল

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন করা যাবে না

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ
প্রযুক্তি সংবাদ

১২ ঘণ্টায় পুলিশের হটলাইনে ১০৩ নারীর অভিযোগ

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর
প্রযুক্তি সংবাদ

স্মার্ট, স্লিক ও অনন্য ফিচারের সমন্বয়ে টেলিভিশন প্রযুক্তির রূপান্তর

সাশ্রয়ী দামে ৪জি ফিচার ফোন আনছে নকিয়া
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে ৪জি ফিচার ফোন আনছে নকিয়া

দূর থেকেই যেভাবে ফেসবুক লগআউট করবেন
নির্বাচিত

ধর্ম-রাজনীতিসহ চার তথ্য দেখাবে না ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান
বিবিধ

এবার ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা চালিয়েছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix